পাকিস্তানকে মোকাবিলায় ২০০ যুদ্ধবিমান কিনলো ভারত


দুই শতাধিক যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করল ভারত৷ শর্ত একটাই, নির্মাতা সংস্থাকে কোনো ভারতীয় সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে বিমানগুলি তৈরি করতে হবে৷ শনিবার এমনটাই জানানো হয়েছে বিমানবাহিনীর কর্মকর্তাদের পক্ষ থেকে৷ যুদ্ধবিমানগুলো কিনতে খরচ হতে পারে ১৩-১৫ বিলিয়ন ডলার৷
প্রাথমিকভাবে ২০০টি সিঙ্গল ইঞ্জিন সমৃদ্ধ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা থাকলেও, সংখ্যাটা ৩০০-তে গিয়েও ঠেকতে পারে৷ সোভিয়েত আমলের কেনা বিমানগুলো এখন ‘বুড়ো’ হয়ে গেছে৷ সেই সব যুদ্ধবিমান বাতিল ঘোষণা করে নয়া বিমানগুলো ভারতের আকাশপথকে নিরাপদে রাখতে ব্যবহার করা হবে৷ নয়া পরিকল্পনা সফল হলে, এটিই হতে চলেছে দেশের অন্যতম বৃহত্তম সমরাস্ত্র লেনদেন চুক্তি৷
সদ্য রাশিয়ার থেকে অত্যাধুনিক প্রযুক্তির রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করেছে ভারত৷ ৩৬টি রাফায়েল কেনার পাশাপাশি আকাশপথে বিমানবাহিনীকে আরো গতিশীল করে তুলতে নতুন ২০০টি যুদ্ধবিমান যত দ্রুত সম্ভব হাতে পেতে চায় ভারতের বিমাবনবাহিনী৷
ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়, চীন ও পাকিস্তানকে ঠেকাতে ও ভারতের প্রতিরক্ষাব্যবস্থাকে অটুট রাখতে কোনো সমঝোতায় নারাজ ভারতের বিমানবাহিনী৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













