বার্সেলোনা অ্যাকাডেমির গ্র্যাজুয়েটদের তালিকায় নেই মেসির নাম!


আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির ধাত্রীগৃহ বলে খ্যাত লা মাসিয়া। বার্সেলোনা অ্যাকাডেমির যুব একাডেমি লা মাসিয়ার সেরা ছাত্র মেসি। লা মাসিয়াতে ৩০০ এরও বেশি যুব খেলোয়াড় রয়েছেন এবং ২০০২ সাল থেকে এটিকে বিশ্বের অন্যতম সেরা যুব একাডেমী হিসেবে আখ্যায়িত করা হয়। এখানেই রয়েছে সেই অবিশ্বাস্য ব্যাপারটি!
অ্যাকাডেমি তৈরির প্রথম বছর থেকে এখন পর্যন্ত গ্র্যাজুয়েটদের বিশাল এক তালিকা ঝোলানো আছে সেখানে। যা প্রতি বছরই বাড়তে থাকে। স্প্যানিশ হোক কিংবা অন্য কোন দেশের নাগরিক হোক তা গুনে শেষ করা মুশকিল! কিন্তু এতে নেই অ্যাকাডেমির সবচেয়ে বিখ্যাত ছাত্রটির নাম। লিওনেল মেসির জায়গা হয়নি লা মাসিয়া ‘গ্রাজুয়েট’দের তালিকায়!
এর কারণ ফুটবল জাদুকরের জন্য নিয়ম শিথিল করতে রাজি হয়নি ক্লাব কর্তৃপক্ষ। সেই নিয়মটা হলো, পরিপূর্ণভাবে ২৪ ঘন্টা অ্যাকাডেমিতে থেকে ট্রেনিং করলেই শুধু নাম উঠবে সেই তালিকায়।আর্জেন্তিনার রোজারিও থেকে মেসি পরিবার বার্সেলোনায় চলে এলেও ছেলেকে কখনও ঘরছাড়া করেননি মেসির বাবা-মা। ২০০০ সাল থেকে ছোট্ট লিও তাই বাবা-মার সঙ্গেই আসত অ্যাকাডেমিতে। ট্রেনিং শেষ হলে ফিরে যেত কাছের অ্যাপার্টমেন্টে। অ্যাকাডেমি হোস্টেলে কোনও দিন থাকা হয়নি মেসির। তাই বোর্ডেও নাম উঠেনি।
বার্সেলোনার এক কর্মকর্তা বলেছেন, “নিয়ম নিয়মই। তা সবার জন্যই সমান। মেসি যদি এখানে চব্বিশ ঘণ্টা থেকে ট্রেনিং করত, তা হলে ওই বোর্ডে মেসির নামটাও থাকত।”
তবে মেসির স্মৃতি জড়িয়ে আছে বিভিন্ন ফটো ফ্রেমে। কোথাও ব্যালন ডি’অর হাতে, কোথাও খুদে ছাত্র হয়ে খাওয়ার টেবলে বসে। তবে এর বেশি কিছু নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন


চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন













