মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

করতোয়া ঝিনাইদহ শাখার পার্সেল বুকিং স্টাফ তমাল হোসেন কয়েক লাখ টাকা নিয়ে লাপাত্তা

ঝিনাইদহ প্রতিনিধি:
করতোয়া ঝিনাইদহ শাখার পার্সেল বুকিং স্টাফ তমাল হোসেনের বিরুদ্ধে প্রতিষ্ঠানে লাখ টাকা আত্মসাৎ ও মালামাল চুরি অভিযোগ উঠেছে। ঝিনাইদহ করোতোয়া থেকে সে এই টাকা পায়সা নিয়ে গা ঢাকা দিয়েছে।

তাকে খুজে পাওয়া যাচ্ছে না। তমাল ঝিনাইদহ সদর উপজেলার দোগাছী গ্রামের পিকুল হোসেনের ছেলে। সে বর্তমানে ঝিনাইদহ মডার্ন মোড়ে তার চাচা আকরাম হোসেনের বাসায় থাকতো।

করতোয়া কুরিয়ার সার্ভিসের ঝিনাইদহ শাখার এজেন্ট মোঃ আফসার আলী খান অভিযোগ করেন, ২০১২ সাল থেকে তমাল হোসেন আমার প্রতিষ্ঠানে চাকরী করতো। চাকরী জীবনে সে বহুবার অসততার পরিচয় দিয়েছে, কিন্তু মানবিক কারণে বারবার আমি ক্ষমা করেছি।

তিনি আরো জানান, তমাল হোসেন পার্সিল বুকিংয়ের ১ লাখ ৫৩ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। এর আগে তমাল লক্ষাধীক টাকার মালামাল গায়েব করে দিলে করতোয়া ঝিনাইদহ শাখাকে ৮০ হাজার টাকা জরিমানা দিতে হয়। ২/১ দিন আগে কালীগঞ্জের একটি ঘড়ির প্যাকেট গোপনে সরাতে গিয়ে ধরা পড়ে।

এজেন্ট মোঃ আফসার আলী খান বলেন, তমালের অপকর্মের কারণে আমি তাকে মানবিক কারণে চাকরীচ্যুত করেনি। তার চাচা আকরাম হোসেন ভবিষ্যতে আর কোন চুরিদারী করবে না বলে মুচলেকা দেন, কিন্তু তিনিও এখন আর দায়িত্ব নিচ্ছেন না। এজেন্ট মোঃ আফসার আলী খান এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করার জন্য অভিযোগ দিয়েছেন বলে জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের

ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন

  • মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
  • ঝিনাইদহে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা
  • ঝিনাইদহে শিশুকে শ্বাসরোধে হত্যা, বাবা গ্রেফতার
  • ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩২, অস্ত্র-গুলি উদ্ধার
  • ঝিনাইদহে নিখোঁজের ৩ দিন পর নারীর লাশ উদ্ধার
  • সকাল থেকে ফের অভিযান
  • ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে ২ বাড়িতে অভিযান শুরু
  • দুই বাড়িতে বিস্ফোরক পুঁতে রাখা রয়েছে : র‍্যাব
  • ঝিনাইদহে একটি কলা গাছে ৬৫টি মোছা
  • ঝিনাইদহ থেকে হারিয়ে যাচ্ছে দেশি পাখি
  • অপারেশন ‘সাটল স্প্লিট’ শেষ
  • ঝিনাইদহের লেবুতলার জঙ্গি আস্তানায় অভিযান শুরু