কর প্রদান ব্যবস্থাকে আধুনিকীকরণের পদক্ষেপ নেয়া হয়েছে : ধর্মমন্ত্রী


সপ্তাহব্যাপী আয়কর মেলা আজ সকালে স্থানীয় জিমনেশিয়ামে শুরু হয়েছে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
কমিশনার (ট্যাক্স) জিএম আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলী আকবর, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, পুলিশের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, করদাতাদেরকে সহজে কর পরিশোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সরকার কর মেলার আয়োজন করেছে। সরকার কর প্রদান ব্যবস্থা আধুনিক করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
করদাতাদেরকে তাদের আয়কর নিয়মিত দেয়ার আহবান জানিয়ে, যারা কর প্রদানে সক্ষম তাদেরকে দেশের বৃহত্তর স্বার্থে করদাতা হিসেবে নাম তালিকাভুক্ত করার জন্য তিনি আহবান জানান।
এবারের আয়কর মেলায় ১৭টি স্টল রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













