সন্ধ্যায় ফেসবুক লাইভে আসছেন ডিএমপি কমিশনার


রাজধানীর বিভিন্ন সমস্যা নিয়ে সরাসরি প্রশ্ন করা যাবে নগর পুলিশের প্রধান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে। তিনি বুধবার সন্ধ্যায় ফেসবুক লাইভে আসছেন। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত তিনি লাইভে থাকবেন। ডিএমপির অফিসিয়াল ফেসবুক পেইজে www.facebook.com/dmpdhaka তাকে পাওয়অ যাবে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ফেসবুক লাইভে জননিরাপত্তা বিধানে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ক মতামত শুনবেন ডিএমপি কমিশনার। তিনি নগরবাসীর বিভিন্ন সমস্যার কথা শুনবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।
থানায় গিয়ে কেউ হয়রানির শিকার বা খারাপ আচরণ পান কি না সে বিষয়ে জানালে ডিএমপি কমিশনার ব্যবস্থা নেবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













