বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

“সরকার ‘স্বৈরাচারী মনোভাব’ থেকে সরে এসে বিএনপিকে সমাবেশের অনুমতি দেবে”

সরকার ‘স্বৈরাচারী মনোভাব’ থেকে সরে এসে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর সমাবেশ উপলক্ষে আয়োজিত সভা শেষে ফখরুল এ কথা বলেন।

বৈঠকে ঢাকা ও টাঙ্গাইল জেলা বিএনপির নেতা এবং স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, সমাবেশের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছে। বিএনপি আশা করছে, সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশব্যাপী বিএনপির কর্মসূচিতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা আসবে না। তিনি আরো বলেন, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চায়।

ফখরুল অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের কয়েকজন নেতা তাঁদের বিভিন্ন বক্তব্যের মধ্যে যে ভাষা ব্যবহার করেছেন, তাতে এটাই প্রমাণ হয়েছে যে দুর্ভাগ্যজনকভাবে তাঁদের ভাষা স্বৈরাচারী ভাষা। একদলীয় দৃষ্টিভঙ্গিতেই তাঁরা এখনো রাজনীতিকে দেখছেন।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী