আপিল বিভাগের আদেশ
সিটিসেল কেন এখনো খুলে দেওয়া হয়নি


বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ কেন এখনো খুলে দেওয়া হয়নি তা জানতে চেয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে ব্যাখ্যা চেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। আজ দুপুরের মধ্যেই বিটিআরসিকে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সিটিসেলের আইনজীবী মুস্তাফিজুর রহমান জানান, বেলা সাড়ে ১১টায় শুনানির পর এ আদেশের ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
গত বৃহস্পতিবার আগামী ১৯ নভেম্বরের মধ্যে বিটিআরসির মোট পাওনার মধ্যে ১০০ কোটি টাকা পরিশোধ করতে সিটিসেলকে নির্দেশ দেন আপিল বিভাগ। একই সঙ্গে বন্ধ সিটিসেল অবিলম্বে খুলে দিতে বিটিআরসিকে নির্দেশ দেন সর্বোচ্চ আদালত।
গত ২০ অক্টোবর প্রায় ৪৭৭ কোটি টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় সিটিসেলের তরঙ্গ বন্ধ করে দেয় বিটিআরসি।
আরো আসছে…
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













