ঝিনাইদহে নিখোঁজ হওয়ার চারদিন পর স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার


আতিকুর রহমান,ঝিনাইদহ প্রতিনধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নিখোঁজ হওয়ার চারদিন পর জোবায়ের হোসেন (০৫) নামে এক স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সাবেক নিন্তানান্দপুর গ্রামের মসজিদের পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।মৃত জোবায়ের ওই গ্রামের মধু সর্দারের ছেলে।হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন জানান, বৃহস্পতিবার ৩ নভেম্বর সকাল ১১টার দিকে নিখোঁজ হয় জোবায়ের।
অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ওইদিন পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। রোববার দুপুরে মসজিদের পাশের ডোবায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













