কুমিল্লায় গুলিতে চেয়ারম্যানসহ নিহত ২


কুমিল্লার তিতাস উপজেলায় গুলিতে তিতাস উপজেলা চেয়ারম্যান ও তার সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার এই ঘটনা ঘটে। নিহতরা হলেন চেয়ারম্যান মনির হোসেন সরদার (৪৫) ও তার সহযোগী মহিউদ্দিন (৩০)। আজ মঙ্গলবার সকালে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, নিহত দুজনের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে মঙ্গলবার সকালে ৭টার দিকে গুলির ঘটনা ঘটে। স্থানীয় জামায়াত নেতাকর্মীরা এই গুলি চালিয়েছেন বলে এলাকাবাসী জানায়। এলাকাবাসী আরো জানায়, গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে দুজনকেই মৃত ঘোষণা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













