‘আমি হারলে অর্থ, এনার্জি ও সময়ের অপচয় হবে’


চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। পুরো বিশ্ব তাকিয়ে সেদিকে। যেখান থেকে আমেরিকানরা বেছে নেবেন তাদের ৪৫তম প্রেসিডেন্টকে। তাই আমেরিকানরা আসলে কাকে চাচ্ছেন তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে বিশ্ববাসীকে। প্রেসিডেন্ট বাছতে ভোট দিচ্ছেন মার্কিন জনগণ। তাদের রায় কী হবে, জানতে অপেক্ষায় থাকতে হবে কয়েক ঘন্টা।
এসবের মাঝেই ৭০ বছর বয়সি মার্কিন ধনকুব রিপাবলিক্যান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ’আমি হারলে তা হবে অর্থ, এনার্জি, সময়ের বিরাট অপচয়’।
তিনি আরও বলেছেন, ’যদি জিততে না পারি, তবে সেটা খুব ভাল কিছু হবে বলে মনে হয় না।’ ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট ভোটের প্রচারপর্বকে ’দারুণ এক প্রক্রিয়া’ বলে মন্তব্য করেছেন। ট্রাম্প বলেছেন, ’সারা দেশ ঘুরেছি, সর্ব স্তরের মানুষের সঙ্গে দেখা হয়েছে। তারা সত্যিই চমৎকার। মনে হয়, যদি আমাকে লোকে বলে, কী শিখলেন আপনি? তবে বলব, শিখেছি এটাই। এ দেশের মানুষজন দারুণ।’
উল্লেখ্য, নির্বাচনের জয়ের জন্য ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে একজন প্রার্থীকে পেতে হবে ২৭০টি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













