নির্বাচনে হিলারির ভরাডুবির কারণ কৃষ্ণাঙ্গরা!


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা চলছে। তাতে দেখা গেছেন, হিলারি ক্লিনটনের চেয়ে কয়েক কদম এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। তার জয় এখন ‘প্রায়’ নিশ্চিত। জিততে এখন তার দরকার মাত্র ২৬ ভোট। কেন হিলারির এমন ভরাডুবি হলো এখনই তার কারণ বের করতে কোমর বেঁধে নেমেছে মার্কিন গণমাধ্যম।
বলা হচ্ছে, হিলারির এই ভরাডুবিতে কৃষ্ণাঙ্গদেরই নাকি অবদান বেশি। নির্বাচনী প্রচার-প্রচারণায় কৃষ্ণাঙ্গদের নিয়ে একাধিকবার কটূক্তি করেছেন ট্রাম্প। তাদের আমেরিকা থেকেও তাড়িয়ে দেয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের এসব নেতিবাচক আচরণেও খুব বেশি কৃষ্ণাঙ্গ হিলারি শিবিরে ভিড়েনি। কিংবা হিলারি তাদের মন জয় করতে ব্যর্থ হয়েছেন। তারই প্রভাব পড়েছে নির্বাচনে।
ফলাফলে দেখা গেছে, ডেমোক্রেট প্রার্থী হিলারি ৮৮ শতাংশ কৃষ্ণাঙ্গ নাগরিকের ভোট পেয়েছেন। আর ট্রাম্প পেয়েছেন আট শতাংশ। যা তার পাওয়ার কথাই ছিল না। ২০১২ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৯৩ শতাংশ কৃষ্ণাঙ্গ নাগরিকের ভোট পান তৎকালীন ডেমোক্রেট প্রার্থী বারাক ওবামা। ডেমোক্রেট প্রার্থী হিসেবে হিলারির উচিত ছিল আরও বেশি কৃষ্ণাঙ্গের ভোট পাওয়া। কিন্তু তা পেতে তিনি ব্যর্থ হয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













