পুলিশের বাঁধায় কুবি ছাত্রদলের মোটর শোভাযাত্রা পণ্ড


কুমিল্লা নগরীতে পুলিশের বাঁধায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মোটর শোভাযাত্রা পণ্ড হয়ে গেছে। বুধবার দুপুরে নগরীর টাউন হল মাঠে ওই শোভাযাত্রায় যোগদানকারী ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া করে ৫টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ।
জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির নেতা-কর্মীরা বুধবার দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল মাঠ থেকে আনন্দ মিছিল ও মোটর শোভাযাত্রা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অভিমুখে রওয়ানার প্রস্তুতি নেয়। এসময় কোতয়ালি মডেল থানা পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে টাউন হল মাঠে সমবেত ছাত্রদলের নেতা-কর্মীদেরকে পুলিশ ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নোমান আহাম্মেদ অভিযোগ করে বলেন, বিপুল সংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে আমরা শান্তিপূর্ণভাবে আনন্দ মিছিল সহকারে মোটর শোভাযাত্রা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে রওয়ানা করেছিলাম।
এর আগে আমরা পুলিশের অনুমতি নিলেও পরে পুলিশ লাঠিচার্জ করে আমাদের নেতা-কর্মীদের ৫টি মোটরসাইকেল আটক করে নিয়ে যায়।
কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সালাউদ্দিন আহাম্মেদ বলেন, অনুমতি ছাড়াই ছাত্রদলের নেতা-কর্মীরা মোটর শোভাযাত্রা করতে টাউন হল মাঠে সমবেত হয়। নাশকতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ জনমনে আতঙ্ক সৃষ্টির সম্ভাবনা থাকায় আমরা তা করতে দেয়নি। এছাড়া কাগজপত্র না থাকায় ৫টি মোটরসাইকেল আটক করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













