সেতুতে উঠতে মই !


ময়মনসিংহের ফুলপুরে অপরিকল্পিত সেতু নির্মাণের কারণে সেটি পারাপার হতে হচ্ছে মই দিয়ে। এক বছর আগে বড় আকারে সেতুটি নির্মাণের অর্থ বরাদ্দ না থাকায় ছোট করেই করা হয় সেতুটি।
উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্রের নদের শাখা খড়িয়া নদীতে এই সেতুটির অবস্থান। নির্মাণ কাজ, বাস্তবায়ন ও সম্পাদন করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়। এলাকাবাসী জানায়, রামভদ্রপুর বাজার এবং হাইস্কুল সংলগ্ন নদীর বুক প্রায় ৩শ ফুট জায়গাব্যাপী।
এখানে মাত্র ৪০ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থ নিয়ে সেতুটি নির্মাণ করা হয়। আকারে ছোট হওয়ায় এর উভয় তীরে বিস্তীর্ণ ফাঁকা অংশে লোকজন চলাচল করছে বাঁশের তৈরি মই দিয়ে।
শিশু- কিশোর ও প্রবীন ব্যক্তিসহ জীবনের ঝুঁকি নিয়ে এই মই দিয়ে পারাপার হতে হচ্ছে সিংগীমারী, রামভদ্রপুর, চরবাহাদুরপুর, চরনিয়ামত, বৈঠামারী, মহিষমারী, রেহাইতারাপুর, সেনেরচর, ডেবুয়ারচর, সিকদাপাড়া, চরবাসন্তী গ্রামের মানুষকে। ভুক্তভোগীরা জানান, সেতুটির কারণে দুর্ভোগের পাশাপাশি অর্থনৈতিকভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রোকনুজ্জামান জানান, সেতুটি সম্প্রসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পিআইও মো. জাকির হোসেন জানান, বরাদ্দের অভাবে এটি এমন হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে, সংযোগ বাড়ানো হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













