শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘শেখ হাসিনার দলে বসন্তের কোকিলদের দরকার নেই’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমি বঙ্গবন্ধুর নাম হৃদয়ে লিখে রাজনীতি করি। তিনি আমার রাজনৈতিক পিতা। অজপাড়াগাঁ থেকে তার নাম বুকে ধরে তার সৈনিক হয়ে শেখ হাসিনার দলের দায়িত্ব নিয়েছি। তিনি ২০১৯ সালের নির্বাচনে জয়লাভের জন্য আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীকে ঝাঁপিয়ে পড়ে কাজ করার আহ্বান জানান।

শনিবার বন্দর নগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদীঘি মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম থেকে স্থান পাওয়া নেতাদের সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাকে খুশি করে লাভ নেই, অযথা শ্লোগান দিয়ে লাভ নেই। আওয়ামী লীগে বসন্তের কোকিল ও মৌসুমী পাখিদের স্থান নেই। শেখ হাসিনার দলে বসন্তের কোকিলদের দরকার নেই।’

অনুষ্ঠানে দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘আমি লীগ’র দিন শেষ। এখন আওয়ামী লীগের দিন। কেউ পদ পাননি বলে অন্য দল করবেন না।’ যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ‘বিএনপির যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে তাহলে অন্য দলের সমালোচনা করার আগে তাদের নিজেদের চেহারা একবার আয়নায় দেখা উচিত।’

অনুষ্ঠানে চট্টগ্রাম থেকে কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, উপদেষ্টা মো. ইসহাক মিঞা, ড. অনুপম সেন, ড. প্রণব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য দীপঙ্কর তালুকদারকে সংবর্ধনা দেওয়া হয়।

চট্টগ্রাম উত্তর-দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী