টেকনাফে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন


পূর্ব শত্রুতার জের ধরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজারে একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবু তাহের (৩০) নামে এক মুদি দোকানদার খুন হয়েছেন। আজ রবিবার ভোর সাড়ে ৬ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত যুবক সাতকানিয়ার মাহাবুবুল আলমের ছেলে।
এর আগে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে দূর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। নিহতের স্ত্রী জানান, কয়েকদিন আগে একই এলাকার শামসুল আলম প্রকাশ পেচুর সাথে নিহতের ঝগড়া হয়। এরই জের ধরে শনিবার রাতে ওই হামলার ঘটনা ঘটে। হোয়াইক্যং পুলিশ ফাড়ির আইসি মো. সাফায়েত আহামদ জানান, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন













