শনিবার, নভেম্বর ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

দলকে বিপদে ফেলে তামিমের বিদায়

বিনা উইকেটে ১০২ রান। নেলসনের ব্যাটিং স্বর্গে উড়ন্ত সূচনাই পেয়েছিল বাংলাদেশ। কিন্তু হঠাৎ পাল্টে যায় দৃশ্যপট। ৩৯ রান যোগ করতেই নেই প্রথম সারির চার ব্যাটসম্যান। ফলে দারুণ শুরুর পর উল্টো চাপে রয়েছে টাইগাররা। শনিবার নেলসনের সেক্সটন স্টেডিয়ামে শুরু থেকেই দায়িত্ব নিয়ে ব্যাটিং করছিলেন তামিম। তবে ৩০তম ওভারের প্রথম বলে হঠাৎ করেই ধৈর্য হারিয়ে ফেলেন তিনি। নিশামের গুড লেন্থের বল স্লগ করতে গেলে ব্যাটের কানায় লেগে আকাশে উঠে যায়। পয়েন্ট থেকে কিছুটাবিস্তারিত পড়ুন

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ক্রিকেট ম্যাচ [HD live ভিডিও]

খেলাটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন…

ইমরানের গাঁটছড়া মন্ত্রীকন‌্যা নন্দিতার সঙ্গে

এ বছরই বিয়ে করছেন, ঘোষণা দিয়েছিলেন বছরের শুরুতে; গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সেই শুভ কাজটি সারছেন বছরের শেষ প্রান্তে এসে। পাত্রী ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের শিক্ষক নাদিয়া নন্দিতা ইসলাম; তিনি শিক্ষামন্ত্রীর মেয়ে। শুক্রবার সন্ধ‌্যায় ঘরোয়াভাবে তাদের হলুদের আনুষ্ঠানিকতা সারা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং কনের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ছাড়া গণজাগরণ মঞ্চের কয়েকজন ছিলেন পারিবারিক ওই আয়োজনে। ইমরান বলেন, “পারিবারিকভাবেই সব হচ্ছে। ঢাকায় কনের বাড়িতে কাল বিয়ে।” ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের সহকারীবিস্তারিত পড়ুন

পায়ুপথে বাতাস: শিশু শ্রমিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

স্পিনিং মিলের কম্প্রেসার মেশিন মৃত্যুর নতুন ফাঁদে পরিণত হয়েছে। গত ছয় মাসে নারায়ণগঞ্জে কম্প্রেসার মেশিন দিয়ে পায়ুপথে পেটে বাতাস ঢুকিয়ে দুই শিশুকে হত্যা এবং কিশোরকে আহত করার ঘটনা ঘটেছে। এতে নাগরিক সমাজে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। বিশেষ করে শ্রমিকের কাজের নিরাপত্তা নিয়ে সৃষ্টি হয়েছে শংকা। কম্প্রেসার মেশিনের মতো স্পর্শকাতর যন্ত্রটি অরক্ষিত অবস্থায় মিলের শ্রমিকদের ব্যবহার করতে দেয়া শিল্প মালিকদের খামখেয়ালিপনা হিসেবেই দেখছেন বিশিষ্টজনেরা। চলতি বছরের ২৫ জুলাই রূপগঞ্জের যাত্রামুড়া জোবেদা স্পিনিং মিলেবিস্তারিত পড়ুন

যশোরে পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার

যশোরের ঝিকরগাছায় পাঁচ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির নানি জানিয়েছেন, সন্ধ্যায় তাদের পাশের বাড়িতে শিশুটি টেলিভিশনে দেখতে যায়। এ সময় একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে কাশেম আলীর ছেলে মাসুদ (১৮)। এ সময় শিশুটি অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক এম আব্দুর রশীদ জানিয়েছেন, শিশুটিরবিস্তারিত পড়ুন

বিয়ে করলেন ইমরান এইচ সরকার, কনে শিক্ষামন্ত্রীর মেয়ে

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিয়ে করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের শিক্ষক নাদিয়া নন্দিতা ইসলামকে। শুক্রবার সন্ধ‌্যায় ঘরোয়াভাবে হলুদের আনুষ্ঠানিকতা সারা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং কনের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ছাড়া গণজাগরণ মঞ্চের কয়েকজন ছিলেন পারিবারিক ওই আয়োজনে। এ বছরই বিয়ে করছেন, ঘোষণা দিয়েছিলেন বছরের শুরুতে; গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সেই শুভ কাজটি সারছেন বছরের শেষ প্রান্তে এসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের সহকারী অধ‌্যাপক নন্দিতাবিস্তারিত পড়ুন

শনিবার দিনটি কেমন যাবে ? বলে দেবে আপনার রাশিফল, জেনে নিন

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মকর, আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও ইউরেনাস। ৩১ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর ইউরেনাসের প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ৪,১৩,২২,৩১। আপনার শুভ বর্ণ: গোলাপী ও নীল। শুভ গ্রহ ও বার: শনি ও রবি । শুভ রত্ন: নীলা ও গার্ণেট। চন্দ্রের অবস্থান:আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে। ২য়া তিথি দুপর: ২:৫০ পর্যন্ত পরে ৩য়া তিথি চলবে। মেষ রাশি (২১ মার্চ-২০এপ্রিল):রাজনৈতিক সামাজিকবিস্তারিত পড়ুন

বছরের শেষদিন মুখোমুখি বাংলাদেশ-ভারত

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরে আগামীকাল শনিবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। শিলিগুঁড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি। গতকাল বৃহস্পতিবার ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মেয়েদের ৬-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। ভারত ও বাংলাদেশ দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। শেষ ম্যাচে আগামীকাল ভারতেরবিস্তারিত পড়ুন

‘মুশফিককে টেস্ট সিরিজে ফেরানোটাই এখন মূল লক্ষ্য’

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দ্রুত সিংগেল নিতে গিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে মুশফিকুর রহিমের। পরে রান নিতে গিয়ে ডাইভ দিলে আবারও ব্যথা পান তিনি। এতে ম্যাচের মধ্যখানেই মাঠ ছাড়তে হয় তাকে। এই ইনজুরির কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও দর্শক হয়েই থাকতে হবে দলের নিয়মিত এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে। এমনকি ১২ জানুয়ারি থেকে শুরু হওয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুশফিককে পাওয়া নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। তবে দলটির নতুন ফিজিও ডিন কনওয়ে জানান,বিস্তারিত পড়ুন

থার্টি ফার্স্টে কক্সবাজারে নানা আয়োজন, কড়া নিরাপত্তা

নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর উন্মুক্ত মঞ্চে কোন অনুষ্ঠান না থাকলেও থার্টি ফাস্ট নাইটকে ঘিরে জমজমাট পর্যটন শহর কক্সবাজার। থাকছে টানা ৩ দিনের বিচ কার্নিভাল। আসতে শুরু করেছেন বিপুল সংখ্যক পর্যটক। টুরিস্ট পুলিশ বলছে, পর্যটকদের জন্য পুরো কক্সবাজারকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হবে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে থার্টি ফাস্ট নাইট মানেই আনন্দ উল্লাস আর উৎসবে মেতে ওঠা। তবে এবারো নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর থেকে উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠান বন্ধ রাখারবিস্তারিত পড়ুন