Archives
now browsing by author
আজ দেখবেন বছরের শেষ ‘ইত্যাদি’


১৮ ডিসেম্বর ধারণ করা হয় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের সেট। সেই ইত্যাদিই আজ প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত আটটার বাংলা সংবাদের পর। এ উপলক্ষে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের এক ভিন্নধর্মী সাক্ষাৎকার নিয়েছেন হানিফ সংকেত। এবার বিদেশি প্রতিবেদন করা হয়েছে তুরস্কের বসফরাস সেতুর ওপর। বিজয়ের মাস উপলক্ষে এবারের ইত্যাদিতে রয়েছে দেশাত্মবোধক গান। এটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রুপু, গেয়েছেন এন্ড্রু কিশোর। এবারের পর্বে দিনাজপুরের ইতিহাস ওবিস্তারিত পড়ুন
নারীকে ১৩ বছর আটকে রেখে ধর্ষণ, তাকে দিয়ে দেহ ব্যবসাও করিয়েছেন


আন্না রুস্টন নামে এক ব্রিটিশ নারী তাকে অপহরণের পর কীভাবে ১৩ বছর ধরে আটকে রেখে যৌনদাসী হিসেবে ব্যবহার করা হয়েছে তার লোমহর্ষক গল্প বলেছেন। তার দাবি তাকে বেডরুমে আটকে রাখা হয়েছিল এবং প্রতিদিন মারধর করা হতো। এবং অপহরণকারী তাকে দিয়ে দেহ ব্যবসাও করিয়েছেন। আর আটক থাকা অবস্থায় তার গর্ভে যে চারটি সন্তান জন্ম নিয়েছিল তাদেরকে বিক্রি করে দিয়েছেন তার অপহরণকারী। ডেইলি মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ”এখনও ওই বেডরুম এবংবিস্তারিত পড়ুন
রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন ট্রাম্প


মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ৩৫ জন কূটনীতিককে বহিষ্কার ও বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মুখ খুললেও এ বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো কথা বলেননি ট্রাম্প। ওবামা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা ও বহিষ্কারের ঘোষণার পর বৃহস্পতিবারেই নিজের প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তিনি বলেছেন, এখন আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময় এবং শিগগিরই তিনি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। লিখিত প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আরও বড় ওবিস্তারিত পড়ুন
বিএনপি এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল : মির্জা ফখরুল


রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন গঠন করার জন্য কোনও আইন প্রণয়ন করার কথা বলিনি। আমরা রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি গঠন করার প্রস্তাব দিয়েছি, বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে দিকে রংপুর পর্যটন মোটেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, ‘এখন যারা আইন তৈরি করবেন তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়। তাদের দ্বারা আইন প্রণয়ন করা হলে তা সঠিক হবে না। কিন্তু সার্চ কমিটি নিরপেক্ষবিস্তারিত পড়ুন
ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু


ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কন্যাদহ গ্রামে ভাতিজার লাঠির আঘাতে চাচা রবিউল ইসলাম ( ৪৫ ) নিহত হয়েছেন। তিনি আজিজুর রহমান মণ্ডলের ছেলে বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি আহত হন। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় ঢাকায় আনার যাওয়ার পথে তিনি মারা যান। হরিণাকুন্ডু থানার ওসি মাহতাব উদ্দিন জানান, বৃহষ্পতিবার মাগরিবের আযানের পর নিহত রবিউল ইসলামের ভাতিজা আরজুর সঙ্গে একই গ্রামের সবেদ আলির ট্রাক্টরের ভাড়া পরিশোধ নিয়ে ঝগড়া হয়। এ সময় রবিউলবিস্তারিত পড়ুন
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত


দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন কলেজছাত্রী নিহত হয়েছেন। এ সময় তার সহপাঠী গুরুতর আহত হন। আজ শুক্রবার সকালে কলেজ যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা। জানা গেছে, বাইসাইকেলে চড়ে কলেজে যাবার সময় ঈশানিয়া এলাকায় সেতাবগঞ্জ মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ববিতা রানী শীলকে একটি ট্রাক ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ববিতা ঈশানিয়া গ্রামের ছবিলাল শীলের মেয়ে। এ সময় তার সহপাঠী চম্পা রানীবিস্তারিত পড়ুন
ফলাফল না হওয়ায় দুই জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা


যশোরে মিম পারভীন ও অন্তরা খাতুন নামে দুই জেএসসি পরীক্ষার্থী ভালো ফলাফল না হওয়ায় আত্মহত্যা করেছে। নিহত মিম যশোর সদর উপজেলার তীরেরহাট মাধ্যমিক বিদ্যালয় ও অন্তরা শহরের ইসলামিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। মিমের মা রওশন আরা বেগম জানান, মিম এবার তীরেরহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। তবে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এ জন্য গতকাল রাতের কোনো এক সময় সে বিষ পান করে। পরের দিন শুক্রবার (৩০বিস্তারিত পড়ুন
নেলসনে ন্যাশনাল পার্ক সফরে মাশরাফিরা


শুক্রবার কোনো অনুশীলনে নামেন নি মাশরাফিরা। একটু বেলা করেই সবাই ঘুম থেকে উঠেছিল। নেলসনের হোটেল ট্রেইলওয়েসের পাশেই এক মসজিদে শুক্রবারের নামাজ আদায় করেন মাশরাফিরা। এরপরই চার ঘণ্টার এক সফরে বাসে করে ন্যাশনাল পার্কে যায় ক্রিকেটাররা। নেলসন শহর থেকে প্রায় এক ঘণ্টার লাগে দেশটির জাতীয় পার্কে যেতে। সেখানে এক ঘণ্টা কাটানোর পর হোটেলে ফিরে আসে সবাই। সিরিজের শেষ ম্যাচ নামার আগে প্রত্যেককে ফুরফুরে মেজাজে রাখতেই কোচ চন্ডিকা হাথুরুসিংহে এই সফরের আয়োজন করতেবিস্তারিত পড়ুন
দয়া করে বাচ্চাদের নিরুৎসাহিত করবেন না, আমাদের ভুল থাকলে ধরিয়ে দেন। : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, একশ্রেণির জ্ঞানী আছেন, যারা কোনো পরীক্ষার ফল প্রকাশিত হলে এর সমালোচনা করেন, ওই জ্ঞানীদের বলবো, দয়া করে বাচ্চাদের নিরুৎসাহিত করবেন না। আমাদের ভুল থাকলে ধরিয়ে দেন। জ্ঞানবানদের কাছে অনুরোধ, বাচ্চাদের হতাশ করবেন না। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শিক্ষক-কর্মচারীদের চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে ৫৭৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে কল্যাণ ও অবসর সুবিধা বাবদ প্রায় ২৪ কোটিবিস্তারিত পড়ুন
চা নিয়ে গাইলেন ৯ শিল্পী
প্রথমবারের মতো বাংলাদেশ টি বোর্ড এর আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ টিএক্সপো-২০১৭’। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আগামী ১২, ১৩ ও ১৪ জানুয়ারি এ উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ক্রিয়েটো। এরই মধ্যে তৈরি হয়েছে থিম সং। দেশের খ্যাতনামা ৯ জন সঙ্গীতশিল্পী কণ্ঠ দিয়েছেন গানে। গানটি লিখেছেন রাশিদ খান, সুর করেছেন রিয়াদ হাসান এবং কম্পোজিশন করেছেন পার্থ বড়ুয়া। গানটিতে কণ্ঠ দিয়েছেন- পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী,বিস্তারিত পড়ুন













