শনিবার, নভেম্বর ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

স্ত্রীকে সঙ্গে নিয়ে CBI দফতরে তাপস পাল

সিবিআই জেরার মুখে তৃণমূল সাংসদ তাপস পাল। আজ সিবিআই দফতরে হাজিরা দিলেন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রীও। রোজভ্যালিকাণ্ডে তাঁর যোগ নিয়ে সিবিআই স্ক্যানারে এই তৃণমূল সাংসদ। রোজভ্যালি এন্টারটেইনমেন্ট এবং ফিল্ম ডিভিশনের সঙ্গে যুক্ত ছিলেন তাপস পাল এবং তাঁর স্ত্রী, দুজনই। সেই সূত্রে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন হয়। তদন্তে এই সূত্র উঠে আসে সিবিআই গোয়েন্দাদের হাতে। গতবছর মার্চে তৃণমূল সাংসদের দক্ষিণ কলকাতার বাড়িতে তল্লাসিও হয়। বাজেয়াপ্ত হয় বেশ কিছু নথি। ফের জিজ্ঞাসাবাদের জন্যবিস্তারিত পড়ুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড

বক্সিং ডে টেস্ট হারের পর পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) । টেস্ট সিরিজ শেষে অস্ট্রেলিয়া ও পাকিস্তান ৫টি ওয়ানডে ম্যাচ খেলবে। ব্রিসবেনে প্রথম ম্যাচটি হবে ১৩ জানুয়ারি। সিডনিতে ৩ জানুয়ারি থেকে তিন ম্যাচ টেস্টের শেষ টেস্টে মাঠে নামবে দুই দল। ওয়ানডে স্কোয়াডের দায়িত্ব দেওয়া হয়েছে আজহার আলীর কাঁধে। যদিও প্রথম টেস্ট শুরুর আগে আজহার আলীর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান। ব্যাট হাতেইবিস্তারিত পড়ুন

কাশ্মীরে নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত ৩ বিক্ষোভকারী

ফের অশান্ত কাশ্মীর। আবারও নিপাপত্তারক্ষীদের উদ্দেশ্য করে পাথর ছুড়ল বিক্ষোভকারীরা। ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পাম্পোরে এই ঘটনাটি ঘটে। বিক্ষোভকারীদের সেখান থেকে হঠাতে গুলি চালায় নিরাপত্তারক্ষী বাহিনী। সেই সময়ই জখম হয় তিনজন। কাশ্মীর পুলিসের তরফে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরেই এলাকায় কয়েকজন সন্দেহভাজনের গতিবিধির খবর পাওয়া যাচ্ছিল। এরপরই আজ সকালে আজ নারিস্তান ও সাম্বুরা এলাকায় তল্লাসি শুরু করে নিরাপত্তারক্ষী বাহিনী। তল্লাসির পর ফিরেবিস্তারিত পড়ুন

১০ হাজারতম এলবিডব্লুর শিকার আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা

ক্রিকেট ইতিহাসে রেকর্ডের অভাব নেই। কিন্তু দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা এমন এক রেকর্ডের মালিক হলেন, যা কোনো ক্রিকেটারই কখনও চাইবেন না। ক্রিকেট ইতিহাসের ১০ হাজারতম এলবিডব্লুর শিকার হয়েছেন আমলা। পোর্ট এলিজাবেথ টেস্টে দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকা প্রথম টেস্টের তৃতীয়দিন ক্রিকেটবিশ্ব দেখল ১০ হাজারতম এলবিডব্লু। লংকান পেসার নুয়ান প্রদীপের বলে এলবিডব্লু হয়েছেন আমলা। ১৮৭৬ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড প্রথম টেস্টে ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি জুপ প্রথম এলবিডব্লু আউট হন। ৬৩ রানে অস্ট্রেলিয়ান বোলারবিস্তারিত পড়ুন

আর নয় অপেক্ষা, ১ জানুয়ারিতে কোহলি – আনুশকার বাগদান!

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জীবনের দ্বিতীয় ইনিংসের তাবু ফেলতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের কাণ্ডারি বিরাট কোহলি। তার সঙ্গে জুটি বাধবেন প্রত্যাশিতভাবেই জনপ্রিয় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। যদিও তাদের কেউই এখনো বিষয়টি মৌখিকভাবে স্বীকার করেননি। তবে প্রস্তুতি আর সাজ সাজ রব দেখ মনে হচ্ছে বাগদান পর্বটা নতুন বছরের প্রথম দিনেই সেরে ফেলতে চাইছেন তারা। খবর আনন্দবাজার পত্রিকার। বর্তমানে এ জুটি উত্তরখাণ্ডের দেরাদুনের একটি হোটেলে অবকাশ যাপন করছেন। ভারতীয় মিডিয়ার ধারণা ওইবিস্তারিত পড়ুন

হৃত্বিক-লিসার খোলামেলা ছবিতে অনলাইনে ঝড়

নতুন বছরের আগ মুহূর্তে আবারও আলোচনায় চলে এসেছেন বলিউড তারকা হৃত্বিক রোশান। মডেল লিসা হেইডনের সঙ্গে এক উত্তেজক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলায় নতুন করে আলোচনায় আসেন হৃত্বিক। সম্প্রতি এক ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে সেই ছবি প্রকাশিত হওয়ার পরই অনলাইনে ঝড় উঠে। ‘বডি বিউটিফুল’ শিরোনামের ওই ছবিতে শরীর গঠনে সবাইকে সচেতন করার জন্যই দুই তারকা একসঙ্গে দর্শনীয় পোজ দেন। হৃত্বিকের পেটা শরীরের সঙ্গে কালো সুইম স্যুট ও রেড হিল পরা লিসারবিস্তারিত পড়ুন

ক্রিকইনফোর বর্ষসেরা একাদশে আফ্রিদি-মোস্তাফিজ

কিছুদিন আগে আইসিসি ঘোষিত বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পান বাংলাদেশের তরুণ পেসার মোস্তাফিজুর রহমান। জায়গা পেয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষিত বর্ষসেরা টি২০ একাদশে। এছাড়া ভারতের জনপ্রিয় ইংরেজী দৈনিক টাইমস অব ইন্ডিয়ার বর্ষসেরা টি২০ একাদশেও রয়েছেন এ বাম-হাতি পেসার। এবার জনপ্রিয় ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর সেরা টি২০ একাদশেও জায়গা পেয়েছেন কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান। এদিকে অন্য কোনো সেরা একাদশে জায়গা না পেলেও ক্রিকইনফোর সেরা একাদশে রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরাবিস্তারিত পড়ুন

ত্যাগী নেতারা দলে মূল্যায়িত হয় না দাবি নোমানের

বিএনপির ত্যাগী নেতারা দলে মূল্যায়িত হচ্ছেন না বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন। ‘রক্তঝরা মতিহার ২২ শে ডিসেম্বর ১৯৮৪’ স্মরনে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রিজভী আহমেদ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট`স অ্যাসোসিয়েশন। প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান বলেন, বিগত দিনে নেতাকর্মীদের কর্মের মধ্যে দিয়ে মূল্যায়ন করা হতো।বিস্তারিত পড়ুন

টাকা নিয়ে ভোট না দেয়ায় ইউপি চেয়ারম্যানকে থাপ্পড়

চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে জীবননগর উপজেলায় টাকার বিনিময়ে ভোট দেয়ার প্রতিশ্রুতি থাকলেও ইউপি চেয়ারম্যান ও সদস্যরা ভোট না দেয়ায় ক্ষেপেছেন পরাজিত প্রার্থীরা। শুক্রবার সকাল থেকে টাকা ফেরত নিতে অভিযানে নামেন বেশ কয়েকজন পরাজিত প্রার্থী। এসময় এক ইউপি চেয়ারম্যান ৩০ হাজার টাকা নিয়ে ভোট না দেয়ায় তাকে প্রকাশ্যে থাপ্পড় মেরেছেন সংরক্ষিত সদস্য পদের পরাজিত প্রার্থী ফারহানা আক্তার রিনি। এ ব্যাপারে সংরক্ষিত সদস্য পদের পরাজিত প্রার্থী ফারহানা আক্তার রিনি বলেন, ভোট দেয়ার কথাবিস্তারিত পড়ুন

‌‘জঙ্গি দমনে পুলিশের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে’

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিদের ইতিমধ্যে দুর্বল করে দেওয়া হয়েছে। জঙ্গি দমনে পুলিশের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শুক্রবার দুপুরের দিকে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শহীদুল হক। শহীদুল হক বলেন, দেশ ডিজিটাল হচ্ছে। জনগণকে সঙ্গে নিয়েই সরকার ও প্রশাসন দেশকে এগিয়ে নিচ্ছে। তবে পরাজিত শক্তি সব সময় ষড়যন্ত্রে লিপ্ত থাকে। জনগণকে সঙ্গে নিয়ে পুলিশ সব ষড়যন্ত্র মোকাবিলা করছে।বিস্তারিত পড়ুন