Archives
now browsing by author
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের চূড়ান্ত সূচি


আগামী বছর (২০১৭ সাল) দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ওই সিরিজের প্রোটিয়াদের বিপক্ষে তিনটি ওয়ানডে, দুটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবেন টাইগাররা। ২৮ সেপ্টেম্বর প্রথম টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ। আজ বৃহস্পতিবার বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ ৯ বছর পর দক্ষিণ আফ্রিকায় আতিথ্য পাবেন টাইগাররা। আগামী বছরে ঘরের মাঠে বেশি সিরিজ খেলতে চায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ-দক্ষিণবিস্তারিত পড়ুন
“রাঙ্গামাটিতে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত”


সুপিয় চাকমা শুভ, রাঙামাটি জেলা প্রতিনিধি| পার্বত্য এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ ও জঙ্গীবাদ প্রতিরোধে জনগনের জানমাল রক্ষায় সরকার যা কিছু করার তার সবকিছুই করবে বলে জানিয়েছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি। বৃহস্পতিবার (২৯ডিসেম্বর) সকালে রাঙ্গামাটিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি এ কথা বলেন। পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য শান্তিচুক্তির অনেকাংশই বাস্তবায়িত হয়েছে। তিনি সরকারকে দোষারোপ না করে পার্বত্য চুক্তির বাকী ধারাগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারকে সহায়তা দিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিবিস্তারিত পড়ুন
চাপের মুখে টাকা ফেরত দিলেন ভোটাররা!


কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের জনপ্রতি ২০ হাজার টাকা দেয়ার পরও মাত্র ১ ভোট পেয়েছেন সদস্য প্রার্থী ডা. আমিনুল ইসলাম। পরে তার চাপের মুখে টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন ভোটাররা। নাগেশ্বরী উপজেলায় ভিতরবন্দ, হাসনাবাদ, নেওয়াশী, রামখানা ও সন্তোষপুর ইউনিয়ন নিয়ে জেলা পরিষদের ৪নং ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডে অটোরিকশা প্রতীক নিয়ে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ভিতরবন্দ ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক ডা. আমিনুল ইসলাম। বিজয় নিশ্চিত করতে নির্বাচনের কয়েকদিন আগে তিনি তার চাচাতবিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ইসলামী ঐক্যজোটের ৮ দফা


ইসি গঠনে রাজনৈতিক দলগুলার সঙ্গে নিয়মিত বৈঠকে আজ ইসলামী ঐক্যজোটের নেতারা অংশ নিয়েছেন। নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে দলটি ৮ দফা প্রস্তাব পেশ করেছে। জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, ভাইস-চেয়ারম্যান মাওলানা আবুল হাছানাত আমিনী, মাওলানা আবদুর রশিদ মজুমদার, মাওলানা যোবায়ের আহমেদ ও মাওলানা জসিমউদ্দিন, যুগ্মমহাসচিব উপাধ্যক্ষ মাওলানা শেখ লোকমান হোসেন,বিস্তারিত পড়ুন
৫ জানুয়ারি ঢাকায় আওয়ামী লীগের দুটি সমাবেশ


গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আগামী ৫ জানুয়ারি রাজধানীতে দুটি সমাবেশ করবে আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার ধানমণ্ডির একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের এক যৌথসভার সূচনা বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই কর্মসূচি ঘোষণা করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে ধানমণ্ডির রাসেল স্কয়ারে এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমাবেশ করবে। একইসঙ্গে দেশের সব জেলা ও উপজেলা আওয়ামীবিস্তারিত পড়ুন
বাবার হাতে হাতকড়া, ছেলের প্রশ্ন এটা কী?


তাজদিক আবদুল্লাহ খান। বয়স সবে ১০ বছর। ছোট বয়সে আদালতে আসতে হয়েছে তাকে। অবশ্য আসামি হয়ে নয়, বাবাকে একটু দেখতে। গতকাল বুধবার তার বাবাকে একটি মাদকের মামলায় পুলিশ আটক করে আদালতে পাঠায়। আজ বৃহস্পতিবার শিশু তাজদিকের বাবা মোর্শেদ খানকে পুলিশ রিমান্ড শুনানির জন্য আদালতে হাজির করার সময় শিশু তামজিদ বাবাকে জড়িয়ে ধরে বলে, ‘বাবা তোমার হাতে এটা কী?’ ছেলের প্রশ্ন শুনে বাবা যেন কুঁচকে গেলেন। তবু উত্তর দিলেন, ‘বাবা এটা হাতকড়া।’বিস্তারিত পড়ুন
আগামী বছরেও অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকবে: কেন্দ্রীয় ব্যাংক


বিদায়ী বছরে প্রধান প্রধান অর্থনৈতিক সূচক শক্ত অবস্থানে থাকায় ২০১৭ সালেও প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা ড. এম আখতারুজ্জামান বার্তা সংস্থা বাসসকে বলেছেন, ‘মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, এক্সচেঞ্জ রেট ও বেসরকারি খাতে ঋণ প্রবাহসহ অর্থনীতির সব সূচক ২০১৬-১৭ অর্থবছরের লক্ষ্যের সঙ্গে ব্যাপকভাবে সামঞ্জস্যপূর্ণ।’ তিনি বলেন, সব সূচক এটাই প্রমাণ করে যে, আগামী বছরে এর ধারাবাহিকতা বজায় থাকবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, নভেম্বরেবিস্তারিত পড়ুন
হাইকোর্ট ভবন নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে দ্বন্দ্বে সরকার


বাংলাদেশের পুরোনো হাইকোর্ট ভবন নিয়ে সুপ্রিম কোর্ট এবং সরকারের মধ্যে যে টানাপোড়েন চলছে, তাতে সরকার দৃশ্যত প্রধান বিচারপতির মতের বিপক্ষে অবস্থান নিয়েছে। হাইকোর্ট মাজার সংলগ্ন এই ভবনটিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে। কিন্তু সুপ্রীম কোর্ট চাইছে সেখান থেকে এই আদালত সরিয়ে নিয়ে ভবনটির দখল তাদের কাছে হস্তান্তর করা হোক। এই মর্মে সম্প্রতি সুপ্রীম কোর্টের তরফ থেকে সরকারের কাছে চিঠিও দেয়া হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সম্প্রতি এ নিয়ে প্রকাশ্যে তাঁরবিস্তারিত পড়ুন
যৌতুক না পেয়ে শাশুড়িকে হাতুড়িপেটা করেছে জামাই


যৌতুক না পেয়ে শাশুড়িকে হাতুড়ি পেটা করে গুরুতর আহত করেছে তার মেয়ে জামাই। তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় ১৪টি সেলাই দিতে হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ জামাইকে গ্রেপ্তার করেছে। আক্কেলপুর থানা সুত্রে জানা গেছে,আহত শাশুড়ি সামছুন্নাহার এর নবম শ্রেণির মেয়ে দোলা বেগমের সাথে গোপনে বিয়ে হয় একই উপজেলার আওয়ালগাড়ী গ্রামের মিনার হোসেন এর সাথে। বিয়ের পর থেকে মিনারবিস্তারিত পড়ুন
জেলা পরিষদ নির্বাচন: বিদ্রোহীদের বিরুদ্ধে অ্যাকশন নেবে না আওয়ামী লীগ।


সদ্য অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কোনও অ্যাকশনে যাবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই নির্বাচনে ৩০ জেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দলের বিদ্রোহী প্রার্থীরা। এর মধ্যে দল-সমর্থিত প্রার্থীদের হারিয়ে ১৩ জেলা পরিষদে বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গত বুধবার অনুষ্ঠিত এই নির্বাচনে বিজয়ী জেলা পরিষদ চেয়ারম্যানদের মধ্যেই অনেকেই আছেন স্থানীয় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে। তবে, বিদ্রোহী প্রার্থীদের কেন্দ্র করে জেলায়-জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলেও এসব প্রার্থীরবিস্তারিত পড়ুন













