Archives
now browsing by author
থার্টিফার্স্ট নাইটে প্রস্তুত ডিজেরা


থার্টিফার্স্ট নাইট। তারুণ্যের বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসবে রাজধানীসহ পুরো দেশ। বর্ণিল সাজে সজ্জিত হবে ঢাকার অভিজাত হোটেল ও ক্লাবগুলো। ইংরেজি নববর্ষকে বরণ করতে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। নানা বাধা-বিঘ্নতা থাকলেও আয়োজনে কমতি রাখতে চান না কর্তৃপক্ষ। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এখন জনপ্রিয় ট্রেন্ড হচ্ছে ডিজে পার্টি। তরুণ-তরুণীদের কাছে ব্যাপক সমাদৃত এসব পার্টি হবে রাজধানীর তারকা হোটেলগুলোতে। ডিজে পার্টিতে থাকবে লাইভ ডিজে, মিউজিক, ড্যান্স, ফ্যাশন শো ও নানা খাবার। সন্ধ্যা নামার সঙ্গেবিস্তারিত পড়ুন
কাল্পনিক সাক্ষাৎকার
হ্যাঁ, অপু বিশ্বাস আমার বউ, আমাদের একটা সন্তানও আছে : শাকিব খান
টালিউডের কিং খান খ্যাত সুপারস্টার শাকিব খানকে নিয়ে ভক্তদের আগ্রহের কোনো শেষ নেই। তিনি কী স্টাইল করেন, তিনি কীভাবে কথা বলেন কিংবা তাঁর মুভি-সংক্রান্ত সব আপডেট ভক্তদের সব সময় চাই চাই। দুঃখজনক হলেও সত্য, শাকিব খান এত বড় একজন সুপারস্টার, কিন্তু তা সত্ত্বেও হাস্যরস তাঁর কোনো কাল্পনিক সাক্ষাৎকার নেয়নি। সে জন্য দেশজুড়ে বিতর্ক হচ্ছে। তাই বাধ্য হয়ে আমরা শাকিব খানের কাল্পনিক সাক্ষাৎকার নিয়েছি। আশা করি, ভালো লাগবে। হাস্যরস : আপনার ছবিবিস্তারিত পড়ুন
আজকে লজ্জাজনক হারের পর যা বললেন মাশরাফি


প্রথম ম্যাচে বোলার ও ফিল্ডারদের ব্যর্থতায় বড় পরাজয়ের স্বাদ পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে হারের কারণ ব্যাটসম্যানদের দায়িত্বহীনতা। শেষ ৭৯ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ। কোনোকিছুই ঠিক হচ্ছে না মাশরাফিদের সাথে। গত ম্যাচে ব্যাটিংটা ভালো হলেও দ্বিতীয় ম্যাচে এই ব্যাটিংই ডুবিয়েছে দলকে। হারের জন্য যৌক্তিক কোনো কারণ খুঁজে পাননি অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘এভাবে হারাটা খুবই হতাশার।’ নিউজিল্যান্ডকে আজ ২৫১ রানের মধ্যেই বেধে ফেলে তাসকিন-সাকিবরা। তবে ব্যাটসম্যানরা তাদের কাজটা করতে পারেননি। আরবিস্তারিত পড়ুন
তৃতীয়বারের মত গ্লোব সকার অ্যাওয়ার্ড রোনালদোর


বছর জুড়ে ব্যক্তিগত ও দলগত দারুণ সব সাফল্যের স্বীকৃতি হিসেবে আরও একটি পুরস্কার জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বছরের শেষ প্রান্তে ৩১ বছর বয়সী রোনালদোর সাফল্যের পাতায় যোগ হল গ্লোব সকার অ্যাওয়ার্ড। এর আগে ২০১১ ও ২০১৪ সালেও এই পুরস্কার পেয়েছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড। ধারণকৃত ভিডিও বার্তায় রোনালদো বলেন, দলগত ও ব্যক্তিগতভাবে এ পর্যন্ত এটা হয়তো আমার সেরা বছর। আমরা রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি, পর্তুগাল জাতীয় দলের হয়ে আমরা প্রথমবারের মতো বড়বিস্তারিত পড়ুন
ফখরুলসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৪ মার্চ


রাজধানীর কলাবাগান থানার একটি নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। মির্জা ফখরুল আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য ১৪ মার্চবিস্তারিত পড়ুন
মুশফিক নেই; সৌম্যকে বাদ দেওয়ার ফল কী হলো?


সাকিব আল হাসান আউট হয়ে যাওয়ার পর দর্শকরা হয়তো মনে মনে একজনকে খুঁজছিলেন। তিনি আর কেউ নন, মুশফিকুর রহীম। ‘মি. ডিপেন্ডেবল’ তকমা যার গায়ে। কিন্তু ইনজুরি আক্রান্ত মুশিকে সহসাই পাওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্তত ২ সপ্তাহের আগে তো নয়ই। প্রথম ম্যাচে ব্যার্থতার দরুণ বাদ দেওয়া হলো সৌম্য সরকারকে। কিন্তু লাভ কি কিছু হলো? চেনা মাঠ নেলসনে এর আগে সর্বোচ্চ রান চেজ করে জয়ের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। কিন্তু সেই মাঠেই আজ বোলারদেরবিস্তারিত পড়ুন
পৃথিবীকে রক্ষায় ২০১৭ সালে এই ৯ কাজ করুন
বিশ্ব তাপমাত্রা বিপজ্জনকহারে বেড়ে চলার কারণে আপনি অসহায় বোধ করাটা সহজ। কিন্তু জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এমন কিছু কাজ রয়েছে যা আমাদের সকলেই করতে পারেন। আসুন নতুন বছরের শুরুতে আমরা পৃথিবীকে রক্ষার জন্য এই ৯টি বাস্তব কাজ করার প্রতিজ্ঞা করি: ১. রিসাইকেল করুন পৃথিবীর পরিবেশ রক্ষায় আপনি সেরা যে কাজটি করতে পারেন তা হলো পুনর্নবায়ন। আপনার গৃহস্থালি কাজে ব্যবহৃত জিনিসগুলো যত বেশি সম্ভব তত বেশি হারে পুনর্নবায়ন করুন। ২. প্লাস্টিক পুনরায় ব্যবহারবিস্তারিত পড়ুন
আসিফের সেরার তালিকার শীর্ষে দ্রাবিড়-লক্ষ্মণ


বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান হিসেবে ভারতীয় লিজেন্ড রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণকেই এগিয়ে রাখলেন পাকিস্তানী পেসার মোহাম্মদ আসিফ। একইসাথে তিনি উল্লেখ করেছেন এই দুজনের বিপক্ষে বোলিং করাটা দারুন কঠিন ছিল। স্পট ফিক্সিংয়ের দায়ে ২০১০ সালে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছিল আসিফকে। এমনকি এই অভিযোগ প্রমানিত হওয়ায় জেল খাটতে হয়েছে পাকিস্তানী এই তরুনকে। আসিফ বলেন, টেকনিক্যালি দ্রাবিড় ও লক্ষ্মণ অনেক ভাল ব্যাটসম্যান। তাদের বিপক্ষে বোলিং করাটা সবসময়ই চ্যালেঞ্জিংবিস্তারিত পড়ুন
জেএসসি-জেডিসিতে গড় পাস ৯৩.০৬%
অষ্টম শ্রেণির সমাপনী জেএসসি ও জেডিসিতে এবার গড় পাসের হার ৯৩ দশমিক ০৬ শতাংশ। গত বছরের তুলনায় গড় পাসের হার বেড়েছে শূন্য দশমিক ৭৩ শতাংশ। ২০১৫ সালে গড় পাসের হার ছিল ৯২ দশমিক ৩৩ শতাংশ। গণভবনে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, জেএসসি ও জেডিসিতে ২৩ লাখ ৪৬বিস্তারিত পড়ুন
টেস্টেই দেখা মিলবে মুশফিকের


ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজেই ফিরতে পারেন মুশফিকুর রহিম। তার বাঁ-পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির খুব বেশি গুরুতর নয়। বাংলাদেশ যখন নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে ব্যস্ত তখন মুশফিক গিয়েছিলেন হাসপাতালে। মুশফিকের চোট গুরুতর নয় বলেই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার এমআরআই করিয়েছেন টেস্ট দলপতি। তার এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পরই সুখবর দিয়েছে বিসিবি। গুরুতর কোন চোট মুশফিকের এমআরআই রিপোর্টে ধরা পড়েনি। হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ টিয়ার ধরা পড়েছে। স্পোর্টস বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ক্রিকেটারদের এ ধরনের ইনজুরিবিস্তারিত পড়ুন













