Archives
now browsing by author
যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক চাকরিচ্যুত
ছাত্রীকে যৌন হয়রানির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এমরান হোসাইন নামের ওই শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এর আগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এমরান হোসাইনের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায়বিস্তারিত পড়ুন
বিয়ে করতে চলেছেন মেসি, কিন্তু কাকে


দীর্ঘদিন একসঙ্গে থাকার পর এবার বিয়ে করতে চলেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি ও তার বান্ধবী আন্তনেলা। স্পেনের সংবাদমাধ্যম সূত্রে এমনই খবর। তবে এখনো বিয়ের দিন ঠিক হয়নি। কারণ, বিয়ের জন্য সময় বার করা মেসির পক্ষে সহজ নয়। ২০১৭ সালে ক্লাব-ফুটবল মরশুমের বিরতির সময় অথবা শীতকালে বিয়ে করতে পারেন মেসি-আন্তনেলা। ২০০৭ সালে প্রথম মেসি ও আন্তনেলার সম্পর্কের কথা জানা যায়। তার অনেক আগেই অবশ্য দু জনের আলাপ হয়। আর্জেন্টিনার মডেল আন্তনেলা ২০১০বিস্তারিত পড়ুন
সেক্সটন ওভাল তো তামিমের মাঠ!


২০১৫ সালের ৫ মার্চ। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম শতকের খুব কাছে চলে গিয়েছিলেন ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল। স্কটল্যান্ডের বিপক্ষে সেদিন ৩১৯ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। এটা টাইগারদের বড় রান চেজ করে জেতার রেকর্ড। সেই নেলসনের সেক্সটন ওভালে আগামীকাল বৃহস্পতিবার স্বাগতিক নিউজিল্যান্ডর মুখোমুখি হচ্ছে টাইগাররা। ইতোমধ্যে সিরিজের প্রথম ওয়ানডে হেরে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচিয়ে রাখতে হলে আগামীকালের ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। এমতাবস্থায় তামিমের মনে নিশ্চয়ই উঁকিবিস্তারিত পড়ুন
ভোট দিলেন মেয়র আনিসুল হক


ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক জেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন। সকাল ১০টায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দিতে আসেন। দক্ষিণ সিটি করপোরেশেনের মেয়র সাঈদ খোকন ভোট দেবেন আজিমপুর গভ. গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। উল্লেখ্য, আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া জেলা পরিষদ নির্বাচনে মোট চেয়ারম্যান প্রার্থী ১৪৬ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ইতিমধ্যে ২১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এক জেলায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিতবিস্তারিত পড়ুন
পরকীয়া! তাহমিনার ঘরে একটি সন্তান, স্বামীর সঙ্গে যোগাযোগ নেই পাঁচ বছর ধরে..অতঃপর…পড়ুন…


রিনা (ছদ্মনাম)। বয়স ৩৪। একদিন হঠাৎ করে স্বামীর মোবাইল ফোনে তাঁর অফিসের সহকর্মীর একটি খুদে বার্তা (এসএমএস) দেখতে পান। সেখানে বেশ ঘনিষ্ঠ সম্পর্কের কথা লেখা আছে। বিষয়টি স্বামীর কাছে জানতে চাইলে প্রথম দিকে অস্বীকার করলেও পরে ঘটনাটি স্বীকার করে নেন। জানান, একটি মেয়ের সঙ্গে বছর দুয়েক ধরে সম্পর্ক চলছে তাঁর। রিনা যেন আকাশ থেকে পড়েন। দম আটকে আসতে চায়। ভেতরটা যেন ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে যায়। ভেবে কূল পান না, কীবিস্তারিত পড়ুন
নেলসনে আত্মবিশ্বাসী তামিম


সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে খেলতে বর্তমানে নেলসনে অবস্থান করছে বাংলাদেশ দল। আর এ মাঠেই নিজেদের রেকর্ড ৩১৯ রানের লক্ষ্য তাড়া করে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। আর ঐ ম্যাচের স্মৃতি আত্মবিশ্বাস বাড়াবে বাংলাদেশের। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন তামিম ইকবাল। দ্বিতীয় ম্যাচের আগে তামিম বলেন, `বিশ্বকাপে এখানে একটা ম্যাচ খেলেছি। স্কটল্যান্ডের বিপক্ষে বড় রান তাড়া করে আমরা জিতেছিলাম। ঐ ম্যাচে ভালো খেলার স্মৃতি এবার কাজে লাগবে।` তবে সে সময় উইকেটবিস্তারিত পড়ুন
দায়দায়িত্ব নিজের কাঁধে নিলেন সাখাওয়াত


নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন নিয়ে গত সোমবার রাতে নারায়ণগঞ্জে বিএনপির মেয়র প্রার্থীসহ সিনিয়র নেতাদের সাথে কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি নাসিক নির্বাচনের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন। এ সময় মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেনের সাথে একান্তে এবং সবার সাথে কথা বলেছেন বেগম জিয়া। উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নাসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী পৌনে এক লাখ ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পরাজিত করে। পরে রজধানীরবিস্তারিত পড়ুন
আগামীকাল জানা যাবে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল


অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) প্রকাশিত হবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ওই দিন সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল তুলে দেবেন। পরে দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। দুপুর সাড়ে ১২টায়বিস্তারিত পড়ুন
ওয়ালশের যাতায়াতের পেছনে বিসিবির ২৯ লক্ষ টাকা ব্যয়!


শুনতে অবাক লাগলেও কথাটা একেবারে অবিশ্বাস্য নয়। কারণ এটা সত্যি যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশের যাতায়াতের পিছনে খরচ করেছে ২৯ লক্ষ টাকা! আর জ্যামাইকা থেকে ক্রাইস্টচার্চে পৌঁছানোর জন্য এই ২৯ লক্ষ টাকা খরচ করেছে বিসিবি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জাতীয় দলের ক্যাম্পের সাথে যোগ দিতে ওয়ালশকে পাঁচটি দেশের ছয়টি এয়ারপোর্ট পাড়ি দিতে হয়েছে। প্রথমে জ্যামাইকার কিংস্টোন থেকে যাত্রা শুরু করেন ওয়ালশ। এরপর তিনি পৌঁছান আমেরিকায়। সেখান থেকে আসেনবিস্তারিত পড়ুন
এবার স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টায় ভুয়া র্যাব আটক


মাদারীপুরে র্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টার সময় সবুজ আলী (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ঠাকুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক সবুজ নাটর সদরের বনপাড়া এলাকার উজ্জ্বল আলীর ছেলে। এ ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ। মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন জানান, ঠাকুরবাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী সুকুমার কর্মকারের বাড়িতে র্যাব পরিচয়ে ডাকাতির জন্য হানা দেয় ৬ দুর্বৃত্ত।বিস্তারিত পড়ুন













