রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টায় ভুয়া র‌্যাব আটক

মাদারীপুরে র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টার সময় সবুজ আলী (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ঠাকুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক সবুজ নাটর সদরের বনপাড়া এলাকার উজ্জ্বল আলীর ছেলে। এ ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন জানান, ঠাকুরবাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী সুকুমার কর্মকারের বাড়িতে র‌্যাব পরিচয়ে ডাকাতির জন্য হানা দেয় ৬ দুর্বৃত্ত। এ সময় দুর্বৃত্তরা বাড়ির লোকদের বলে আপনাদের ঘরের ভেতরে জাল টাকার মেশিন আছে, আমরা তল্লাশি করব। বিষয়টি বাড়ির লোকজনের সন্দেহ হলে স্থানীয় চেয়ারম্যানকে খবর দেওয়া হয়। পরে চেয়ারম্যানসহ অন্যরা দ্রুত চলে আসলে মুহূর্তের মধ্যে সটকে পড়ে দুর্বৃত্তরা। এ সময় শিবচর থানায় খবর দেওয়া হলে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির সহযোগিতায় হাজি শরিয়তউল্লাহ সেতুর টোলপ্লাজার কাছে গেলে মাইক্রোবাসসহ সবুজ আলী নামে একজনকে আটক করা হয়। এ ছাড়া মাইক্রোবাসে থাকা বাকি দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত