Archives
now browsing by author
‘দর্শক টাকা দেয়, তাই নায়িকাদের পোশাক খুলতে হবে’


পরিচালকের যৌনতা বিষয়ক এক মন্তব্যের প্রতিবাদে অবস্থান নেওয়ায় ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার পাশে দাঁড়িয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহাকারীরা। সম্প্রতি এক অনুষ্ঠানে তামিল সিনেমার পরিচালক সুরজের ওই মন্তব্য নিয়েই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। ‘কাঠথি সান্দাই’ সিনেমার প্রমোশনাল অনুষ্ঠানে সিনেমাটির পরিচালক সুরজ বলেছেন, দশর্ক টাকা দেয়; নায়িকাদের গ্ল্যামার দেখতে। পরিচালক হিসেবে তিনি কখনই চাইবেন না, তার নায়িকারা শাড়ি পরে সমস্ত শরীর ঢেকে আসুন। বিবিসি বলছে, অবশ্যবিস্তারিত পড়ুন
মুসলিম নারীকে প্রধানমন্ত্রী করলেন না রোমানিয়ার প্রেসিডেন্ট


নির্বাচনে বিজয়ী দল থেকে প্রধানমন্ত্রী হিসেবে মুসলিম ওই নারীর নাম প্রস্তাব করা হয়। অপেক্ষা ছিল কেবল প্রেসিডেন্টের অনুমোদন। তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এমনটাই ছিল অনেকের ধারণা। প্রেসিডেন্ট অনুমোদন দিলে রোমানিয়া এবং ইউরোপের প্রথম নারী ও মুসলিম প্রধানমন্ত্রী হতে পারতেন সেভিল শাইদেহ। শেষ পর্যন্ত নির্বাচনে বিজয়ী দল সোশ্যাল ডেমোক্র্যাটসের মনোনয়ন খারিজ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। রেকর্ড গড়ে প্রধানমন্ত্রী হওয়া হলো না এই তাতার মুসলিম নারীর। রোমানিয়ার ১১ ডিসেম্বরের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েবিস্তারিত পড়ুন
জেলা পরিষদ নির্বাচন
এমপিদের এলাকা ত্যাগে স্পিকারের ই-মেইল


জেলা পরিষদ নির্বাচনে প্রভাব ঠেকাতে মন্ত্রী ও এমপিদের নিজ নিজ এলাকা ত্যাগ করতে ই-মেইল করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সোমবার স্পিকারকে চিঠি দেয় নির্বাচন কমিশন। ওই চিঠি আমলে নিয়ে মঙ্গলবার স্পিকারের কার্যালয় থেকে ই- মেইল করা হয়েছে। মোবাইলে এসএমএস পাঠিয়ে এমপিদের ই-মেইল চেক করতে বলা হয়েছে। জানতে চাইলে শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘নির্বাচন কমিশন থেকে আমাকে একটি চিঠি দেয়া হয়েছে। আমি ওইবিস্তারিত পড়ুন
সাবধাণ! জেলা পরিষদ নির্বাচন: কাউখালীর সকল কেন্দ্রে সিসিটিভি


জেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রত্যেক ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি বালক বিদ্যালয় এবং জোলাগাতী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সহ জেলার ১৫টি কেন্দ্রে স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরাসহ (সিসিটিভি)। পিরোজপুরের পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ভোটের দিন প্রত্যেকটি ভোট কেন্দ্রে একজনবিস্তারিত পড়ুন
২০১৬ জুড়েই নারায়ণগঞ্জ ছিল আলোচিত


আর তিনদিন পরই শুরু হবে নতুন বছর। বিদায়ী বছর নারায়ণগঞ্জ ছিল দেশে-বিদেশে আলোচিত। ২০১৬ সালের শুরুতেই পরকীয়ার জের ধরে ভাগ্নের হাতে মামীসহ আলোচিত একই পরিবারের ৫ খুনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ দেশব্যাপী আলোচিত হয়ে উঠে। ধর্মের বিষয়ে কটূক্তি করার দায়ে সাংসদ সেলিম ওসমান কর্তৃক শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠবসের ঘটনাও ছিল সমালোচিত। বছরের শেষ মাস ডিসেম্বরে নাসিক নির্বাচনের মধ্য দিয়ে আবারো আলোচনায় আসে নারায়ণগঞ্জ। বছরের ১৬ জানুয়ারি শহরের বাবুরাইল এলাকারবিস্তারিত পড়ুন
দিয়াজের মৃত্যুর জন্য ৪ জন দায়ী: চবি ছাত্রলীগ সভাপতি


ছাত্রলীগ নেতা দিয়াজ ইফরান চৌধুরীর মৃত্যুর জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা কমিটির চার নেতাকে দায়ী করেছেন শাখার সভাপতি আলমগীর টিপু। তিনি তাঁদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আলমগীর টিপু এ দাবি জানান। চবি ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, দিয়াজকে ‘আত্মহত্যার’ প্ররোচনা দেওয়ায় চবি ছাত্রলীগের সহসভাপতি মামুন, নাজিম, সৌমেন পালিত ও পাঠাগার সম্পাদক আবু বকর তোহাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি দিয়াজের মৃত্যুরবিস্তারিত পড়ুন
জেনে নিন, কোন টেস্টের মাধ্যমে জানা যাবে একটি মেয়ে কতজনের সাথে সহবাস করছে?


আমি এটা জানতে চাই, কোন মেডিকেল পরীক্ষা করলে জানা যাবে যে মেয়েটি কতজন ছেলের সাথে সেক্স করছে? ফরেনসিক টেষ্ট এর মাধ্যমে জানা যায় একটি মেয়ে কতজন পুরুষের সাথে মিলন করেছে। ছেলে ও মেয়ের প্রথম সেক্স করার সমই ছেলেটি মেয়ের যোনি দেখে কিভাবে বুঝবে যে মেয়েটি এটাই প্রথম সেক্স করছে, নাকি এর আগেও কারো সাথে করেছে? প্রথম কয়েক বার সেক্স করলেউ যোনির কোন পরিবর্তন হয়না, আর প্রথম সেক্সে রক্ত বের না হলেইবিস্তারিত পড়ুন
ঠিক কী ঘটে বিগ বসের কন্ট্রোল রুমে? ইন্টারনেটে লিক ভিডিও.. (ভিডিও)


বিগ বসের বাড়িতে প্রতিযোগীদের প্রতি মুহূর্তের চালচলনে ঠিক কীভাবে নজর রাখা হয়, তা জানা গেল সদ্য লিক হওয়া এই কন্ট্রোল রুম ভিডিওটি থেকে। বহুদিন ধরেই গুজব যে ‘বিগ বস’-এ প্রতিযোগীরা যা বলেন, যা যা করেন তা পুরোটাই একটি চিত্রনাট্যের অংশ। অর্থাৎ ঝগড়া-মারামারি থেকে শুরু করে লেগপুলিং, একের বিরুদ্ধে অন্যের ষড়যন্ত্র, যা যা ঘটে ‘বিগ বস’-এর বাড়িতে তা সবটাই শিখিয়ে-পড়িয়ে দেওয়া। শুধু তাই নয়, কোন প্রতিযোগী কখন শো থেকে বাদ যাবেন, সেটাওবিস্তারিত পড়ুন
সার্বিয়ার প্রোশাভা নগরীর প্রথম নারী হাফেজ ইলমা যায়নুল্লাহ


সার্বিয়া মধ্য ও দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ। রাজধানীর নাম বেলগ্রেড। সার্বিয়ায় প্রায় ৫ লাখ মুসলমানের বাস। মুসলিমরা সেখানে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়। মুসলমানদের বেশিরভাগই বসনিয় এবং আলবেনীয় বংশোদ্ভূত। সার্বিয়ার প্রচলিত আইনে ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন, পরিচালনা ও সেগুলোতে সাহায্য দেওয়ার অনুমোদন রয়েছে। সরকারের আইন মেনে সার্বিয়ার মুসলমানদের সংগঠন ইসলামিক শেখদম অব সার্বিয়া প্রতিষ্ঠিত হয়েছে। দেশটির গ্রান্ডমুফতি শেখ মুয়াম্মার এই সংগঠনের সভাপতি। শেখদমের পরিচালনায় রাজধানী বেলগ্রেড ও অন্য কয়েকটি শহরে সাতটি কিন্ডারগার্টেন স্কুলবিস্তারিত পড়ুন
চলন্ত ট্রেনকে নিয়ে সেলফি, প্রাণ গেল স্কুলছাত্রের


ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় চলন্ত ট্রেন দেখে দ্রুতগতির ট্রেনকে পেছনে রেখে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে অকালে প্রাণ হারালো স্কুলপড়ুয়া এক ছাত্র। রাজেন্দ্রপুর এলাকায় শখের সেলফি তুলতে গিয়ে মঙ্গলবার দুপুরে আবদুল মোমেন নামে দশম শ্রেণির এক ছাত্রের অকাল মৃত্যু হয়। আবদুল মোমেন গোসিঙ্গা ইউনিয়নের নারানপুর গ্রামের আলী হোসেনের ছেলে। সে চিনাশুখানিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, আবদুল মোমেনবিস্তারিত পড়ুন













