বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চলন্ত ট্রেনকে নিয়ে সেলফি, প্রাণ গেল স্কুলছাত্রের

ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় চলন্ত ট্রেন দেখে দ্রুতগতির ট্রেনকে পেছনে রেখে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে অকালে প্রাণ হারালো স্কুলপড়ুয়া এক ছাত্র। রাজেন্দ্রপুর এলাকায় শখের সেলফি তুলতে গিয়ে মঙ্গলবার দুপুরে আবদুল মোমেন নামে দশম শ্রেণির এক ছাত্রের অকাল মৃত্যু হয়।

আবদুল মোমেন গোসিঙ্গা ইউনিয়নের নারানপুর গ্রামের আলী হোসেনের ছেলে। সে চিনাশুখানিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আবদুল মোমেন তার দুই বন্ধুকে নিয়ে রাজেন্দ্রপুর রেলস্টেশন এলাকায় ঘুরতে আসে। এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন দেখে রেল লাইনের ওপর দাঁড়িয়ে চলন্ত ট্রেনকে পেছনে রেখে সেলফি তুলতে যায়। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

নিহত মোমেনের দুই বন্ধু জানায়, মোমেন তার নানা বাড়িতে থেকে পাশের চিনাশুখানিয়া উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করত।

রেলপুলিশ জয়দেবপুর জংশনের এএসআই মো. দাদন মিয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত