Archives
now browsing by author
নেলসনে পৌঁছেছে ‘টিম-টাইগার্স’


নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ক্রাইস্টচার্চ পর্ব শেষ করে শেষ দুই ওয়ানডে ম্যাচ খেলতে মঙ্গলবার নেলসনে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচ খেলবে ‘টিম-টাইগার্স’। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে এই নেলসনেই স্কটল্যান্ডকে হারিয়েছিলো বাংলাদেশ। ‘ব্ল্যাক-ক্যাপসের’ বিপক্ষে ‘লাকি-গ্রাউন্ডে’ নিজেদের দুই ম্যাচের আগে কিপার-ব্যাটসম্যান মুশফিকের ইনজুরি টিম-ম্যানেজমেন্টকে দুশ্চিন্তায় ফেলেছে। প্রথম ওয়ানডে ম্যাচে রান নিতে গিয়ে বাঁ-পায়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া মুশফিকের স্ক্যান করা হবে বুধবার। সে রিপোর্টের উপরই নির্ভর করছেবিস্তারিত পড়ুন
আর কত সুযোগ পাবেন সৌম্য


সৌম্য সরকারের রানখরা নিয়ে আলোচনাটা অনেক দিন ধরেই চলছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। বেশ কিছু দিন ধরেই ধারাবাহিকভাবে ব্যর্থ এই বাঁ-হাতি ব্যাটসম্যান। সেই আলোচনাটা এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে সমালোচনায়। প্রায় প্রতি ম্যাচেই ব্যর্থ হলেও কেন বারবার সৌম্যকে প্রথম একাদশে রাখা হচ্ছে এই প্রশ্ন জোরেসোরেই তুলতে শুরু করেছেন অনেকে। ২০১৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর খুব অল্প সময়ের মধ্যেই সাড়া জাগিয়েছিলেন সৌম্য সরকার। ২০১৫ সালের শুরু থেকেই ছিলেন দারুণ ফর্মে। বিশ্বকাপেবিস্তারিত পড়ুন
১ জানুয়ারি থেকে চতুর্থ ধাপে স্মার্টকার্ড বিতরণ শুরু


আগামী ১ জানুয়ারি থেকে চতুর্থ ধাপে রাজধানীর মিরপুর, গুলশান, সবুজবাগ, মতিঝিল, ধানমন্ডি ও লালবাগ থানার কয়েকটি ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক আজ বলেন, এসব এলাকায় বিতরণ কার্যক্রম ৪ এপ্রিল পর্যন্ত চলবে। চলতি বছরের ৩ অক্টোবর থেকে স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে। প্রথম ধাপে ৩ থেকে ১০ অক্টোবর রাজধানীর রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডে, ১৩ থেকে ২০ অক্টোবর ২০ নম্বর ওয়ার্ডে, ২২বিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতা
চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। আজ মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক বাংলাদেশ ফেভারিট কিরগিজস্তানকে ৩-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আজ এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী দলের খেলোয়াড়, কোচ এবং বাংলাদেশ ভলিবল টিম ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কর্মকর্তাদের অভিনন্দন জানান। শেখ হাসিনা বলেন, খেলাধূলায় বর্তমান সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার কারণে ভলিবল টিমের এ সফলতা এসেছে। প্রধানমন্ত্রী আশাবিস্তারিত পড়ুন
‘বিচার বিভাগের মানোন্নয়নে সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে’


আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগের মানোন্নয়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। আজ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সরকারের আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও ‘৬৪ জেলায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত ভবন নির্মাণ (১ম পর্যায়) ২য় সংশোধিত প্রকল্প’ এর মাধ্যমে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর স্থান সংকুলানের জন্য ২ হাজার ৩শ’ ৮৮ কোটি টাকাবিস্তারিত পড়ুন
বছরের সেরা হতে মুস্তাফিজের লাগে মাত্র চার মাস!


বছরটা কেমন গেল? ৮ ডিসেম্বর সিডনি উড়াল দেওয়ার আগে বিসিবি একাডেমির সামনে মোস্তাফিজুর রহমানকে ঝটপট পর্যালোচনা করতে বলা হলো ২০১৬ সাল। খানিকক্ষণ চুপ থেকে তাঁর সংক্ষিপ্ত উত্তর—‘বলতে পারছি না!’ প্রশ্নটা আরেকটু ঘুরিয়ে করা হয় তাঁকে, গত বছরের তুলনায় এই বছরটা কেমন গেল? ‘ভালো’—মোস্তাফিজের সংক্ষিপ্ত উত্তর। কিন্তু বছরটা কি আসলেই ‘ভালো’ গেছে তাঁর গত বছরের তুলনায়! বছরজুড়েই চোটের সঙ্গে লড়তে হয়েছে মোস্তাফিজকে। জানুয়ারিতে জিম্বাবুয়ে সিরিজে চোট পেলেন বাঁ কাঁধে। মার্চে সেটি সারিয়েবিস্তারিত পড়ুন
টাইগারদের ‘বড় দুর্বল পয়েন্ট’ খুঁজে পেয়েছে নিউজিল্যান্ড! হোয়াটওয়াশের পরিকল্পনা


গত সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ক্রাইস্টচার্চ হেগেল ওভালের প্রথম ম্যাচে টাইগারদের বড় দুর্বল পয়েন্টটা খুঁজে পেয়েছেন স্বাগতিকরা। আগামী ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে শেষ দু’টি ওয়ানডে ম্যাচে তার কাজে লাগিয়ে সিরিজে মাশরাফি বাহিনীকে হোয়াটওয়াশ করার পরিকল্পনায় বসেছেন কিউইবা তারকারা। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ৯টি উইকেট পতন ঘটে। এর মধ্যে ৫টি উইকেটের পতন ঘটে শট বলে। তাই এক্সট্রা পেস ও বাউন্সারে বাংলাদেশের ‘বড় দুর্বলতা’ দেখছেন কিউই ফাস্ট বোলার লকি ফার্গুসন। তিনি বলেন, ‘আমিবিস্তারিত পড়ুন
এবার অনলাইনে চলছে হিরো আলমের – ওয়ান টাইম প্রেম (ভিডিও)


https://youtu.be/DbQjfga3Fyo
অস্ট্রেলিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই, খেলবেন কারা?


অস্ট্রেলিয়া চেষ্টা করছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ব্রাজিল-আর্জেন্টিনার একটি প্রদর্শনী ম্যাচের। কনফেডারেশন কাপের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া দল অবশ্য সেখানে এই দুই দলের যে কোনো একটির বিপক্ষে খেলবে। মেলবোর্নের বিখ্যাত এমসিজিতে ব্রাজিল-আর্জেন্টিনার এই ম্যাচটি আগামী জুনের প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে মেলবোর্নের সেই ম্যাচ ১ লাখ দর্শক উপভোগ করবেন। যে ম্যাচের মূল আকর্ষণ হতে পারেন দুই দেশের দুই তারকা মেসি-নেইমার। শুধু তাই নয়, ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো, পাবলোবিস্তারিত পড়ুন
ডিজিটালাইজেশনেই দেশের অর্থনৈতিক মুক্তি : পলক
তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, উন্নত দেশ গড়তে হলে প্রথমেই দরকার উন্নত প্রযুক্তি। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ছাড়া অর্থনৈতিক মুক্তি সম্ভব না। ডিজিটালাইজেশনের মাধ্যমেই দেশের অর্থনৈতিক মুক্তি সম্ভব। রাজধানীর আগারগাঁওয়ে মঙ্গলবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে বিজয় দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সার্বজনীন তথ্য প্রযুক্তি ব্যবহার ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা সভা ও সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,বিস্তারিত পড়ুন













