Archives
now browsing by author
বড় দিনে রাজধানীর বনানীর গির্জা ছিল জঙ্গিদের টার্গেট


শুভ বড়দিনের অনুষ্ঠানে বনানী গির্জায় বেশি সংখ্যায় বিদেশি নাগরিক উপস্থিত থাকেন। সে কারণে ওইদিনকে সামনে রেখে এই গির্জাকে টার্গেট করেছিল জঙ্গিরা। সেখানে হামলার জন্য সব প্রস্তুতিও নিয়েছিল এক আত্মঘাতী নারী জঙ্গি সদস্য। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের আগাম অভিযানের ফলে জঙ্গিদের সেই নীলনকশা বাস্তবায়ন ভেস্তে গেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছে গ্রেফতার হওয়ার দুই নারী জঙ্গি। কাউন্টার টেররিজম ইউনিটের একজন দায়িত্বশীল কর্মকর্তা ইত্তেফাককে বলেন, আশকোনার ওই আস্তানায় তিনটি সুইসাইডাল ভেস্ট পাওয়াবিস্তারিত পড়ুন
আগামী নির্বাচন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে
গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন হবে। অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য আওয়ামী লীগই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রচলন করেছিল। কিন্তু এখন সেই বাস্তবতা নেই। তাই তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রয়োজন নেই। গত পরশু বিএনপির পক্ষ থেকে আগামী নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের দাবি জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক সভায় নির্ধারিত আলোচনা শেষে অনানুষ্ঠানিক আলোচনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু শান্তিপূর্ণ হওয়ায়বিস্তারিত পড়ুন
শেষ দুই ওয়ানডের দলে কোনো পরিবর্তন নেই


নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। সে লক্ষ্যে প্রথম ম্যাচের স্কোয়াড নিয়েই পরের দুই ম্যাচে মাঠে নামবে মাশরাফিবাহিনী। যদিও হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহীম শেষ পর্যন্ত ফিট হতে না পারলে ১৫ সদস্যের দলে ঢুকবেন নুরুল হাসান সোহান। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সোমবার মোহাম্মদপুরে নিজ বাসভবনে সংবাদমাধ্যমকে নান্নু বলেন,বিস্তারিত পড়ুন
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ


ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে মঙ্গলবার ভোর সাড়ে ৪টা থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে নোঙ্গর করে আছে ছোট বড় সাতটি ফেরি। পারাপার বন্ধ থাকায় দুই পাড়ে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। আটকা পড়া এসব যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জাগো নিউজকে জানান, ঘনকুয়াশার কারণে সোমবার মধ্যরাত থেকেই ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। সাড়ে ৪টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলেবিস্তারিত পড়ুন
দোকানে ইয়াবা ট্যাবলেট রেখে ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে জনরোষের শিকার পুলিশ


যশোরের কেশবপুরে এক ব্যবসায়ীর দোকানে ইয়াবা ট্যাবলেট রেখে তাকে ফাঁসাতে গিয়ে জনরোষের শিকার হয়েছেন পুলিশের চার সদস্য। রোববার রাত ৮টায় কেশবপুর উপজেলার জাহানপুর বাজারে এ ঘটনা ঘটে। বাজার ব্যবসায়ীসহ হাজার হাজার জনতা ভালুকঘর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানসহ ৪ পুলিশ সদস্যকে এসময় তিন ঘন্টা একটি দোকানে তালাবদ্ধ করে রাখে। পুলিশের অপর সদস্যরা হলেন- কনস্টেবল ইসমাইল হোসেন, ইউসুফ আলি ও যোবায়ের রহমান। পরে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাবিস্তারিত পড়ুন
‘গণতন্ত্র হত্যা দিবস’
৭ জানুয়ারি ঢাকায় সমাবেশ করবে বিএনপি
আগামী ৭ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে অনুমতি চেয়ে ডিএমপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবে দলটি। ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে এ সমাবেশে খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে। ঢাকা ছাড়াও অন্য জেলা শহর ও মহানগরে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে দলটি। সূত্র জনায়, খালেদা জিয়া ৫ জানুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে যাবেন। তাই ওই দিন রাজধানীতে কোনো কর্মসূচি রাখা হয়নি।বিস্তারিত পড়ুন
বাদ পড়ছেন তৈমুরসহ প্রভাবশালী তিন নেতা, কপাল খুলছে সাখাওয়াতের
ভেঙে দেয়া হচ্ছে না’গঞ্জ জেলা ও মহানগর বিএনপির কমিটি


ভেঙে দেয়া হচ্ছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির কমিটি। আর এর মধ্য দিয়ে দীর্ঘদিনের রাজত্ব হারাতে বসেছেন বর্তমান জেলা সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে তার ভূমিকা নিয়ে চরম ক্ষুব্ধ দলের হাইকমান্ড। শুধু তৈমুর নয়, সাবেক সংসদ সদস্য আবুল কালাম ও মো. গিয়াসউদ্দিনেরও কপাল পুড়তে যাচ্ছে। এই তিনজনের সঙ্গে আবুল কালামের ভাই বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলও ছিটকে পড়তে পারেন। ইতিমধ্যে তৃণমূল পুনর্গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা দলেরবিস্তারিত পড়ুন
কারিনার সঙ্গে সাইফের প্রথম পক্ষের দুই ছেলেমেয়ে


সাইফিনার ক্রিসমাস পার্টিতে অন্যান্য আত্মীয়-স্বজনের পাশাপাশি আমন্ত্রিত ছিলেন সাইফ আলি খানের প্রথমপক্ষের দুই ছেলেমেয়ে সারা ও ইব্রাহিম। সাইফের দ্বিতীয় পক্ষের স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে ছবি তুললেন তাঁরা। তবে পার্টিতে স্বাভাবিকভাবেই অনুপস্থিত ছিল সাইফিনার সদ্যোজাত সন্তান তৈমুর। সূত্র: এবিপি আনন্দ
নেট দুনিয়ায় তোলপাড় পাকিস্তানের এই ভিখারীকে নিয়ে [ভিডিও]


অনর্গল ইংরেজিতে কথা বলতে বলতে কেউ যদি ভিক্ষে চায়, তাহলে আচমকা অবাক হওয়ারই কথা। অবশ্য যদি পশ্চিমী দুনিয়া হয়, তাহলে অন্য কথা। কারণ, সেখানে ইংরেজিটাই কথ্য ভাষা। কিন্তু, তাই বলে যদি দেশটার নাম হয় পাকিস্তান? অবাক হলেন তো! পাকিস্তানের রাস্তায় ভিক্ষে করা এমনই এক ভিখারীকে নিয়ে এখন নেট দুনিয়া তোলপাড়। হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছেয়ে গেছেন এই ব্যক্তি। সহায়-সম্বলহীন ৫৭ বছরের এই শিক্ষিত ভিখারী লাহৌরের বাসিন্দা। নিজেরবিস্তারিত পড়ুন
নিরাপত্তাকর্মী থেকে বলিউডে (ভিডিও)


সাধারণ একজন নিরাপত্তাকর্মী থেকে বলিউডে পাড়ি জমাচ্ছেন ভারতের শৌভিক গাঙ্গুলি। কয়েকদিন আগেও তার নাম কেউ জানতো না কিন্তু নেট দুনিয়ায় তার গাওয়া একটি গানের ভিডিও ছড়িয়ে পড়ায় রীতিমতো মুগ্ধ হয়েছেন সাধারণ মানুষ। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, শৌভিক কলকাতা শহরে নিরাপত্তাকর্মীর কাজ করেন। গান গাইতে ভালোবাসেন। কিন্তু ওই পর্যন্তই। গান গেয়ে কোথাও পৌঁছানো যাবে এমনটা কোনোদিন ভাবেননি তিনি। এদিকে রুটি-রুজি বালাই তো রয়েছেই! তাই পেটের দায়ে বেছে নিয়েছিলেন নিরাপত্তারক্ষীরবিস্তারিত পড়ুন













