Archives
now browsing by author
‘সরকার ক্ষমতায় থাকার জন্য সরকার রাষ্ট্রের স্তম্ভ ধ্বংস করেছে’


সরকার ক্ষমতায় থাকার জন্য সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের সব স্তম্ভ ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে খিলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের সভায় মির্জা ফখরুল এ মন্তব্য করেন। বিএনপি নেতা আরো বলেন, জাতীয় নির্বাচন ছাড়া বর্তমান সংকটের সমাধান সম্ভব নয়। তাই নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে রাষ্ট্রপতির উদ্যোগে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সহায়ক ভূমিকা পালনবিস্তারিত পড়ুন
ষড়যন্ত্র না করে জামায়াতকে ছাড়ুন : নাসিম


বিএনপিকে ‘ষড়যন্ত্র’ না করে জামায়াতকে ছাড়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং ১৪-দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘খালেদা জিয়ার বোধোদয় হওয়া উচিত। জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি কোনো দিন বিজয় অর্জন করতে পারবে না। সেই জন্য বলতে চাই-জামায়াতকে ছাড়ুন, ত্যাগ করুন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে শ্রদ্ধা করতে না পারেন জামায়াতকে সঙ্গে রেখে জনগণের ঘৃণারপাত্র হবে না।’ রবিবার (২৫ ডিসেম্বের) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪-দলীয় জোটেরবিস্তারিত পড়ুন
মুন্সীগঞ্জে ছাত্রলীগ সভাপতির কক্ষে বিপুল অস্ত্র


মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রাবাসের কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির রুম থেকে বিপুল পরিমাণ দেশি -বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশের বিশেষ টিম। পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধায়নে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুন্সীগঞ্জ সার্কেল মো. সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (সদর/ক্রাইম) আসাদুজ্জামানের নেতৃত্বে বিশেষবিস্তারিত পড়ুন
বলিউডের বছর সেরা ৮ গান (৮টি ভিডিও গান)


২০১৬ সালে বলিউড পেয়েছে কয়েকটি ‘শত কোটি রুপি’ আয়ের সিনেমা। আর সেসব সিনেমায় ছিল বেশ কয়েকটি সেরা হিট গান। আবার কয়েকটি ছবি বাণিজ্যিকভাবে সফল না হলেও গানের মাধ্যমে নির্মাণ ব্যয়ের অর্থেক টাকা তুলতে সক্ষম হয়েছেন। আমাদের কন্ঠস্বর এর পাঠকদের জন্য এবছরের সেরা কয়েকটি বলিউড গান অ্যায় দিল হ্যায় মুশকিল: করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুসকিল’ টাইটেল গানটি বছরের সেরা গানের একটি। প্রতীমের সুরে গানটি গেয়েছেন অরিজিৎ সিং। রণবীর কাপুর, আনুশকাবিস্তারিত পড়ুন
ছাত্রলীগকে আর খারাপ খবরের শিরোনামে দেখতে চাই না: ওবায়দুল কাদের


আগামীতে ছাত্রলীগকে আর খারাপ খবরের শিরোনাম হিসেবে দেখতে চাই না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার চট্টগ্রামে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। ছাত্রলীগের প্রত্যেককর্মীকে নেতৃবৃন্দের সামনে বার্তা দেওয়া হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা ছাত্রলীগকে খারাপ খবরের শিরোনামে আর দেখতে চাই না। যদি কেউ এ বার্তার মেনে কাজ না করেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিকভাবে কঠোরবিস্তারিত পড়ুন
হিরো আলমের যে গানটি ঝড় তুলেছে ভারতে (দেখুন ভিডিওতে)


https://youtu.be/k1bdpP0aDho
নিউজিল্যান্ড থেকে ফিরে এলেন মেহেদী মারুফ


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে দারুন খেলেছেন মেহেদী মারুফ। শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করে সবার নজর কাড়েন তিনি। টুর্নামেন্টে ১৪ ম্যাচ খেলে দুইটি হাফ সেঞ্চুরিতে তিনি করেন ৩৪৭ রান। বিপিএলে ভালো করার সুবাদে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে ডাক পান মেহেদী। সিডনিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে অনুশীলন করেন তিনি। সেখান থেকে দলের সঙ্গে যান নিউজিল্যান্ডে। তবে, নিউজিল্যান্ড থেকে গতকাল দেশে ফিরেছেন তিনি। জাতীয় ক্রিকেট লিগে খেলার সুযোগবিস্তারিত পড়ুন
প্রযত্নে দিলারা জামান


টেলিভিশন নাটকের গুণী অভিনেত্রী দিলারা জামান। চলচ্চিত্রেও সুনাম কুড়িয়েছেন তিনি। এবার তাকে দেখা যাবে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এর কেন্দ্রীয় চরিত্রে হাজির হচ্ছেন দিলারা জামান। ‘কিছু শব্দের গল্প, কিছু নৈঃশব্দ্যের’- এমন ট্যাগলাইন দিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রযত্নে’। দিলারা জামান অভিনীত ছবিটিতে ঠিক কেমন বিষয় থাকছে তা বলতে নারাজ নির্মাতা সাদাত হোসাইন। তার মতে, জীবনের এমন এক সংকটকে তুলে ধরেছেন যা আমাদের সমাজেরই চিত্র। ‘প্রযত্নে’ প্রসঙ্গে সাদাত হোসাইন বলেন, ‘প্রথম ও দ্বিতীয়বিস্তারিত পড়ুন
৯১ আরোহী নিয়ে কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে রুশ সামরিক বিমান


উড্ডয়নের পর রাডার থেকে ‘অদৃশ্য’ হয়ে যাওয়া রাশিয়ার সামরিক বিমান টিইউ ১৫৪ বিমানটি কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রবিবার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, উদ্ধারকারী দল কৃষ্ণ সাগরে বিমানটির সন্ধান পেয়েছে। তবে হতাহতের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে স্থানীয় সময় রবিবার ভোরে কৃষ্ণ সাগরের তীরবর্তী সোচি শহর থেকে ৯১ আরোহী নিয়ে উড্ডয়নের পরপরই রুশ সামরিক বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।বিস্তারিত পড়ুন
ম্যাড কাউ রোগে ওবামার মৃত্যুকামনা করলেন ট্রাম্পের মিত্র


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রীকে মিশেলকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মিত্র। তিনি ম্যাড কাউ রোগে ওবামার মৃত্যু কামনা করেছেন। শুক্রবার নিউইয়র্ক থেকে প্রকাশিত আর্টভয়েস নামের এক সাপ্তাহিক ম্যাগাজিনে কার্ল পালাদিনো এ মন্তব্য করেন। পালাদিনো প্রেসিডেন্ট বারাক ওবামার মৃত্যু কামনার পাশাপাশি ফার্স্ট লেডি মিশেল ওবামাকে গরিলার সঙ্গে আফ্রিকার কোনো এক গুহায় বসবাসের পরামর্শ দিয়েছেন। ব্যবসায়ী পালাদিনো ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনে নিউইয়র্কের কো-চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ম্যাগাজিনটির পক্ষবিস্তারিত পড়ুন













