Archives
now browsing by author
এ কেমন বিনোদন? তাও আবার রাস্তা বন্ধ করে দিয়ে…(ভিডিও সহ)


https://youtu.be/DPkE2xbAkuo
নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতিকে এরশাদের পাঁচ প্রস্তাব


নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে গিয়ে তার সঙ্গে সংলাপকালে এসব প্রস্তাব দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। বিকেল সোয়া ৩টা থেকে প্রায় সাড়ে ৪টা পর্যন্ত সংলাপ চলে। পার্টি সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত এই সংলাপে দলের পক্ষে থেকে ৫টি প্রস্তাব তুলে ধরা হয়। প্রস্তাবগুলো হলো-সংবিধান অনুসারে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত একটিবিস্তারিত পড়ুন
বন্ধুর পার্টিতে সোনমের নাচের ভিডিও ফাঁস!


আনন্দ আহুজার সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন সোনম কাপুর। অনেক দিন ধরেই চলছিল সোনমের এই প্রেমের ক্যারাভান। যদিও তা স্বীকার করতে চাইতেন না নায়িকা। তবে যখন বুঝতে পারলেন সম্পর্কটা নিয়ে আর কিছু লুকিয়ে রাখার নেই, তা স্থায়ী হতে চলেছে তাঁর জীবনে, তখন একটু একটু করে মুখ খুললেন তিনি। জানিয়ে দিলেন, কার সঙ্গে চলছে তাঁর প্রাণের খেলা! এর ফলে ধীরে ধীরে সোনমের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে উপচে পড়তে লাগল তাঁর আর আনন্দের নানা মুহূর্ত।বিস্তারিত পড়ুন
সবচেয়ে দামি পাঁচ তারকা


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরে সবচেয়ে দামী খেলোয়াড়ের তালিকায় স্থান করে নিয়েছেন তিন বিদেশি আর দুই ভারতীয় তারকা ক্রিকেটার। আইপিএল ২০১৭’র সর্বাধিক দাম ১.২৬ মিলিয়ন ডলার দিয়ে পবন নেগিকে দলে ভেড়ালেন দিল্লি ডেয়ারডেভিলস। ২০১৬ সালে আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় নেগির। লিস্ট-এ ক্রিকেটে ২৪ ম্যাচে ৩১টি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া গেল আসরেও দিল্লির হয়ে বল হাতে নজর কেড়েছেন। দামের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন ওজি তারকা বোলার মিশেলবিস্তারিত পড়ুন
তুরাগে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা


গাজীপুরের ব্রিজ থেকে তুরাগ নদীতে ঝাঁপ দিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। ওই স্কুলছাত্রীর নাম শামিমা আক্তার লিমা (১৪)। সে কোনাবড়ি এলাকার বাসিন্দা আব্দুল জলিলের মেয়ে এবং স্থানীয় এম এ কদ্দুস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার ব্যবহৃত ব্যাগ থেকে বেশ কয়েকটি প্রেমপত্র, একটি ছেলের সঙ্গে তোলা যৌথ ছবি, ওই স্কুলের একটি আইডি কার্ড ও ২০১৫ সালে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণেরবিস্তারিত পড়ুন
ইসি গঠন নিয়ে আলোচনা করতে এরশাদের নেতৃত্বে বঙ্গভবনে জাপা


নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করতে বঙ্গভবনে গেছেন জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) প্রতিনিধিদলের সদস্যরা। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে যান জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের নেতৃত্বে দলটির সদস্যরা। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসবে প্রতিনিধিদলটি। প্রতিনিধিদলে আরো রয়েছেন বিরোধীদলীয় নেতা ও পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, জি এম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ দলটির শীর্ষ পর্যায়েরবিস্তারিত পড়ুন
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় কত টাকা খরচ হবে হজের নিবন্ধন করতে? সময়সূচি চূড়ান্ত


আগামী ১৫ জানুয়ারি থেকে হজের প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হবে।মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরার আশকোনায় হজ প্রশিক্ষণার্থীদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে এই তথ্য জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। মতিউর রহমান বলেন, সরকারি ব্যবস্থাপনায় যারা হজে যাবেন তাদের ৩০ হাজার টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩০ হাজার ৭৫২ টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন করা যাবে। প্রাক-নিবন্ধনের পর ব্যাংক থেকে একটি সনদ দেয়া হবে। মোবাইল ফেনে এসএমএস করে প্রাক-নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করা হবে। ২৪টি ব্যাংকের মাধ্যমে প্রাক-নিবন্ধনবিস্তারিত পড়ুন
পুত্র সন্তানের বাবা হয়েছেন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান


পুত্র সন্তানের বাবা হয়েছেন ভারতীয় পেস অলরাউন্ডার ইরফান পাঠান। মঙ্গলবার ইরফানের স্ত্রী সাফা বেগের কোল জুড়ে এসেছে এক ফুটফুটে ছেলে। মঙ্গলবার এক টুইট বার্তায় ইরফান নিজেই খুশির খবরটি সবাইকে জানিয়েছেন। এ বছরের শুরুতে ঘর বাঁধেন ইরফান-সাফা দম্পতি। ২০১২ সাল থেকে জাতীয় দলের বাইরে ভারতের হয়ে ২৯ টেস্ট, ১২০ ওয়ানডে ২৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলা ইরফান। এবারের রনজি ট্রফি শুরুর আগে ইরফানকে বারোদার অধিনায়কের দায়িত্ব দেয় বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন। ভারতের প্রথম শ্রেণির এইবিস্তারিত পড়ুন
কারাবন্দি জঙ্গি আফরিন অন্তঃসত্ত্বা, হাসপাতালে ভর্তি
নব্য-জেএমবির শীর্ষ নেতা নূরুল ইসলাম মারজানের স্ত্রী ও কারাবন্দি নারী জঙ্গি আফরিন আক্তার প্রিয়তী ওরফে ফাতেমা ফেরদৌসকে (২২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অন্তঃসত্ত্বা বলে প্রাথমিকভাবে জানা গেছে। ২০ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। আফরিনের বাবার নাম আবদুল জলিল। তার হাজতি নাম্বার ১৬৮২/১৬। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু জানান, কাশিমপুর কারাগারে বন্দি জঙ্গি আফরিন ওরফে প্রিয়তীকে অসুস্থ অবস্থায় প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যালবিস্তারিত পড়ুন
মুসলিম পরিবারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ >> দেড় লাখ ইউরো জরিমানা গুনতে হলো ডেইলি মেইলকে


ব্রিটিশ প্রভাবশালী ট্যাবলয়েড ডেইলি মেইল দেশটির একটি মুসলিম পরিবারের প্রতি মিথ্যা সংবাদ প্রকাশ করায় তাদের কাছে ক্ষমা চেয়েছেন। পরিবারটিকে পত্রিকাটি জরিমানা বাবদ দেড় লাখ ইউরো দিয়েছে। সোমবার এক বিবৃতিতে ডেইলি মেইল ক্ষমা প্রার্থনা করে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ২০১৫ সালে মেহমুদ পরিবারের মোহাম্মাদ তারিক মেহমুদ ও মোহাম্মাদ জাহিদ মেহমুদ নামের দুই ভাইকে আমেরিকা ভ্রমণ করতে দেননি। তারা উগ্রবাদী দলের সঙ্গে যুক্ত হতে পারে এই সম্ভাবনায় তাদের আমেরিকা ভ্রমণ বাতিল করে যুক্তরাষ্ট্র। ডেইলিবিস্তারিত পড়ুন













