Archives
now browsing by author
১৯ মাসে ১০৯ কেজি ওজন কমালেন কমেডিয়ান!


নতুন বছর গড়াতে আর মাত্র ১০ দিন বাকি। এরই মধ্যে যে যার মতো সাজাতে শুরু করে দিয়েছেন নতুন বছরের দিনপঞ্জি। এই তালিকায় আছেন ভারতীয় কমেডিয়ান তন্ময় ভাট। তিনি স্থির করেছেন, আগামী বছরে মেদ কমিয়ে স্বাস্থ্যবান হবেন। মোটা হওয়ার কারণে তন্ময় ভাটকে অনেক সময়েই হাসিঠাট্টার সম্মুখীন হতে হয়। তাই এবার নিজের শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলতে বদ্ধপরিকর তিনি। যদিও রোগা হওয়ার প্রক্রিয়া তন্ময় ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। এবং বিগত ১৯ মাসেবিস্তারিত পড়ুন
কুমিল্লায় বাস খাদে, নিহত ২


কুমিল্লার বরুড়া উপজেলায় বাস খাদে পড়ে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে উপজেলার বাঁশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইব্রাহিম খলিল বলেন, চাঁদপুরগামী একটি বাসের চালক বরুড়া উপজেলার বাঁশপুর গ্রামে নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এতে দুজন নিহত ও ১৫ জন আহত হন। দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালেবিস্তারিত পড়ুন
তুরস্কে গুলিবিদ্ধ রাশিয়ার রাষ্ট্রদূত মারা গেছেন


তুরস্কের আঙ্কারায় গুলিবিদ্ধ রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ মারা গেছেন। ধারণা করা হচ্ছে, সিরিয়ার আলেপ্পোয় রাশিয়া জড়িত হওয়ার প্রতিবাদ হিসেবে রাষ্ট্রদূতের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারী গুলি চালানোর সময় সিরিয়া, আলেপ্পো বলে চিৎকার করছিলেন। এ ছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করায় এ হত্যাকাণ্ডের আগের দিন রাশিয়াবিরোধী বিক্ষোভ হয় তুরস্কে। সোমবার আঙ্কারায় একটি ফটো গ্যালারি পরিদর্শনের সময় তুর্কি পুলিশের এক সদস্য কারলভকে গুলি করেন। হামলাকারী এই পুলিশ সদস্যের নাম মেলভলুত মেরত আইদিনতাসবিস্তারিত পড়ুন
শীতকালে ত্বক সুস্থ রাখবে যে ফলগুলো


শীতকালে ত্বক রুক্ষ, প্রাণহীন হয়ে পড়ে। ত্বক হারিয়ে ফেলে তার উজ্জ্বলতা। এসময়ে শীতের পিঠাপুলি তো চলবেই, ত্বক সুস্থ রাখতে পিঠার সাথে খাদ্য তালিকায় রাখতে পারেন নানান ফল। এই ফলগুলো ত্বক সুস্থ রাখতে সাহায্য করবে। সামি ল্যাবসের সিনিয়র বিজ্ঞানী আঞ্জু মাজিদ কিছু ফলের তালিকা দিয়েছেন যা শীতের সময় ত্বক সুস্থ রাখতে সাহায্য করে। ১। আমলকী সহজলভ্য এবং সস্তা একটি ফল আমলকী। ত্বকের যত্নে ব্যবহৃত বিভিন্ন প্রসাধনীতে এটি ব্যবহার করা হয়। প্রতিদিন দুটিবিস্তারিত পড়ুন
বাজারের সেরা ৫ হারবাল শ্যাম্পু


প্রতিদিন ব্যবহৃত প্রসাধনীর মধ্যে শ্যাম্পু অন্যতম। চুল পরিষ্কার করা ছাড়াও চুল ঝলমলে সিল্কি করে তুলতে শ্যাম্পু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাজার ঘুরলে নানা ব্র্যান্ডের শ্যাম্পু দেখতে পাওয়া যায়। এতসব শ্যাম্পুর ভিড়ে ভালো শ্যাম্পুটি খুঁজে বেশ কষ্টকর। আবার অনেকে হারবাল শ্যাম্পু ব্যবহার করেন। চুলের ধরন বুঝে পারফেক্ট শ্যাম্পুটি খুঁজে পেতে সাহায্য করবে আজকের এই ফিচার। ১। হিমালয় অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু এই শ্যাম্পুটি চুল পড়া রোধ করতে বেশ কার্যকর। এতে থাকা উপাদান চুলেরবিস্তারিত পড়ুন
ব্যস্ত মার্কেটে বেপরোয়া লরি, নিহত ১২


জার্মানির বার্লিনের প্রাণকেন্দ্রে ব্যস্ত একটি মার্কেটে দ্রুতগতির লরি ঢুকে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৫ জন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বার্লিন অঙ্গরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আন্দ্রেস গেইজেল বলেছেন, এটি হামলা নাকি দুর্ঘটনা, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই লরির ভেতর একজনকে মৃত পাওয়া গেছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বড়দিনের বিভিন্ন সামগ্রীর মার্কেটটি বার্লিনের ব্রেইটসশিডপ্লেৎজে অবস্থিত। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলেরবিস্তারিত পড়ুন
কাতারে টি-টোয়েন্টি ম্যাচে জয় পেল টাইগার আশরাফুলের বিশ্ব একাদশ


কাতারের জাতীয় দিবস উপলক্ষ্যে টি-টোয়েন্টি প্রীতি ম্যাচে পাকিস্তানের স্পিনার সাঈদ আজমলের বোলিং ঘূর্ণিতে কাতার একাদশকে মাত্র ২ রানে হারিয়ে জয় পেল শহীদ আফ্রিদির বিশ্ব একাদশ। সোমবার এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে আফগান ব্যাটসম্যান নওরজ মঙ্গলের দুর্দান্ত ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৪৫ রান করে বিশ্ব একাদশ। নওরজ মাত্র ২৩ বলে ৪২ রান করেন। এছাড়া অধিনায়ক শহীদ আফ্রিদি ১৯ বলে ২৮ এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমল ১৪ বলে ২১ রান করেন।বিস্তারিত পড়ুন
জনপ্রিয়তায় হলিউডের নামিদামি তারকাদের হার মানালেন প্রিয়াঙ্কা!


সময়টা এখন প্রিয়াঙ্কা চোপড়ার। একের পর এক বড় বড় অর্জন ধরা দিচ্ছে তার কাছে। হলিউডে টিভি সিরিজ দিয়ে এই অর্জন শুরু। এরপর হলিউডের চলচ্চিত্রে অভিনয়, ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পাওয়া, জনপ্রিয় টক শোতে অংশ নেওয়া ও লালগালিচায় উপস্থিতিসহ এই সব কিছুরই অনুভূতি তিনি স্পর্শ করে ফেলেছে ইতোমধ্যেই। তার জনপ্রিয়তা, অভিনয় ও উষ্ণতায় মুগ্ধ হয়ে এখন পশ্চিমে সবার মুখে মুখে তারই চর্চা চলছে। এবার আইএমডিবির (ইন্টারনেট মুভি ডাটাবেজ) সবচেয়ে জনপ্রিয় তারকার তালিকায় স্থানবিস্তারিত পড়ুন
আমি কখনো ভাবিনি এভাবে কথাগুলো বলব কিন্তু কথাগুলো না বলে থাকাটা খুবই কষ্টের: কঙ্গনা


কুইন খ্যাত বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। ভারতের হিমাচল প্রদেশের মান্দি জেলায় তার জন্ম। নিজেকে বাবা-মায়ের ‘অনাকাঙ্ক্ষিত’ সন্তান ভাবলেও সম্প্রতি একটি সাক্ষাৎকারে ২৯ বছর বয়সি এ অভিনেত্রী জানান, ইনাদিং মা হওয়ার কথা ভাবছেন তিনি। এ প্রসঙ্গে কঙ্গনা রাণৌত বলেন, ‘নিজেকে অনেক স্বাধীন একজন বলে মনে করি কিন্তু যখন আপনার বয়স বিশের শেষের দিকে হবে তখন মা হওয়ার প্রবণতাগুলো আপনার মধ্যে বৃদ্ধি পাবে, তখন আপনি প্রবলভাবে অনুভব করবেন : আমি সন্তান চাই।’ তিনিবিস্তারিত পড়ুন
টেনিস খেলায় বাড়ে আয়ু


আপনি যদি দীর্ঘ জীবন চান তাহলে র্যাকেট স্পোর্টস আপনাকে সাহায্য করতে পারে বলে জানিয়েছে নতুন একটি গবেষণা। গবেষকেরা তাদের ১৫ বছরের গবেষণায় দেখেছেন যে, যারা ব্যাডমিন্টন, স্কোয়াশ ও টেনিসের মত র্যাকেট স্পোর্টসগুলো খেলেন তাদের এ সময়ের মাঝে যেকোন কারণে মৃত্যুবরণ করার ঝুঁকি ৫০ শতাংশ এবং হৃদরোগে মৃত্যুর ঝুঁকি ৫৬ শতাংশ কমে। অস্ট্রেলিয়ার সিডনী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং গবেষণার জ্যেষ্ঠ লেখক এমানুয়েল স্ট্যামাটাকিস বলেন, ‘আমাদের গবেষণায় এটাই নির্দেশ করে যে কতক্ষণ এবংবিস্তারিত পড়ুন













