Archives
now browsing by author
সাদ্দাম সম্পর্কে মার্কিনিদের সব ধারণাই ভুল


ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সরকারের হাতে গণবিধ্বংসী অস্ত্র (উইপনস অব মাস ডেস্ট্রাকশন, সংক্ষেপে ডব্লিউএমডি) অস্ত্র আছে এমন ধোয়া তুলে ২০০৩ সালে দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। কিন্তু গণবিধ্বংসী অস্ত্র থেকে শুরু করে সাদ্দাম হোসেনের ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে মার্কিনিদের ধারণার সবই ছিল ভুল। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর এক কর্মকর্তা এই দাবি করেছেন। সিআইএর কর্মকর্তা জন নিক্সন ইরাকে একজন বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। ইরাক অভিযান শুরুর কয়েক বছর পর সাদ্দাম হোসেন ধরাবিস্তারিত পড়ুন
আরেক মামলায় তাহমিদের জামিন


ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার সময় আটক কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে এবার আরেকটি মামলায় জামিন দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম লস্কর সোহেল রানার আদালতে তাহমিদ তাঁর আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রণপ কুমার ভক্ত জানান, তাহমিদের বিরুদ্ধে নন প্রসিকিউশনের (পুলিশকে অসহযোগিতা) অভিযোগ আনা হয়েছিল। মামলাটি জামিনযোগ্য ধারা হওয়ায় বিচারক জামিন মঞ্জুরবিস্তারিত পড়ুন
রোহিঙ্গা ইস্যুতে ঢাকায় আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী


ঢাকায় আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদি। সফরকালে মিয়ানমারের রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করবেন তিনি। একইসঙ্গে মিয়ানমার সফরেরও কথা রয়েছে তার। জাকার্তা পোস্টের এক খবরে বলা হয়েছে, সোমবার (১৮ ডিসেম্বর) মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে অনুষ্ঠেয় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে তিনি ঢাকা আসবেন। পরদিন মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন রেতনো এলপি মারসুদি। জাকার্তা পোস্ট জানিয়েছে, ইদোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা মুসলমানদের দুর্দশা সমাধানের বিষয় নিয়ে আলোচনা করবেন। এ বিষয়েবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জে স্বামীর পরকীয়ার বলি গৃহবধূ


স্বামীর পরকীয়া বাধা দেয়ায় সিরাজগঞ্জের কামারখন্দে শাহীনুর খাতুন (৩২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুর ২টার দিকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী আব্দুল মালেক পলাতক রয়েছে। গৃহবধূ শাহীনুর খাতুন উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর গ্রামের ওই গ্রামের আব্দুল মালেকের স্ত্রী ও একই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল উদ্দিন সরদার জানান, শাহীনুর দীর্ঘদিন ধরে কিডনি রোগেবিস্তারিত পড়ুন
মাদারীপুরে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা


অজয় কুন্ডু, মাদারীপুর: মাদারীপুরে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেয়া হয়েছে। রবিবার সকালে জেলা পুলিশের সভাপক্ষে পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন এ সংবর্ধণা দেন। জেলার ৪টি উপজেলায় মুক্তিযুদ্ধে অংশ নেয়া ১৩জন অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধণা দেয়া হয়। এ সময় পুলিশ সুপার মুক্তিযোদ্ধাদের নানা সমস্যা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সমাধানেরও আশ^াস দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনছার উদ্দিন, জেলার গোয়েন্দা শাখার উপপরিদর্শক সুকদেব রায়, ডিএসডি’র উপপরিদর্শক মো. কামরুল হাসান,বিস্তারিত পড়ুন
বিয়ের অনুষ্ঠানে নাচ করা পাঁচ নারী ‘অনার কিলিং’য়ের শিকার


পাকিস্তানে অনার কিলিংয়ের শিকার হয়েছেন আরো পাঁচ নারী। ওই নারীদের সর্বশেষ একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছিল। জানা গেছে, প্রায় ছয় বছর আগে গানের তালে নারীরা হাসছেন, হাততালি দিচ্ছেন এমন একটি ভিডিও ধারণ করা হয়েছিল। কমলা রংয়ের স্কার্ফ পরিহিত ওই নারীরা কোনো বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানের জন্য সাজগোজ করছিলেন। আর সে সময়ই তারা হাসি-ঠাট্টায় মসগুল হয়ে পড়েছিলেন। ওই ভিডিওতে একই ঘরে একটি যুবককেও নাচতে দেখা গিয়েছিল। ভিডিওতে থাকা নারীরা হলেন, বাজিহা,বিস্তারিত পড়ুন
থমকে আছে মিতু হত্যা মামলা


চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার তদন্ত কতদূর? মামলার প্রধান আসামি মুছাতেই কি থমকে আছে মামলার অগ্রগতি নাকি কোনো ক্লু পেয়েছে পুলিশ। ঘটনার প্রায় সাড়ে ৬ মাস পর মামলার বাদী বাবুল আক্তারই বা কী তথ্য দিলেন তদন্ত কর্মকর্তাকে তাও অনেকটা অজানাই রয়ে গেছে। বিষয়টি নিয়ে সিএমপির কেউ মুখ খুলছেন না। এদিকে দু-এক দিনের মধ্যে বাবুল আক্তারের শ্বশুরকে জিজ্ঞাসাবাদ করবেন মামলার তদন্ত কর্মকর্তা। মিতু হত্যা সম্পর্কে জানতে তাকেবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি : তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ভিভিআইপি ফ্লাইট বিজি-১০১১ (রাঙা প্রভাত)-এ যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন বেসরকারি বিমান ও পরিবহন মন্ত্রণালয়ে জমা দিয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় প্রতিবেদনটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের হাতে তুলে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন। বিকেল ৩টায় মন্ত্রী সংবাদ সম্মেলন করে প্রতিবেদনের বিষয়ে জানাবেন। গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ারবিস্তারিত পড়ুন















