Archives
now browsing by author
প্রধানমন্ত্রীর পরামর্শ কৌতুকপূর্ণ : রিজভী


বিএনপিকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে কৌতুকপূর্ণ বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রীর ক্ষমতা দখলের চিন্তা না করে গণতন্ত্র চর্চা করুন এমন বক্তব্যের উদ্ধৃতি দিয়ে রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্য খুবই কৌতুকপূর্ণ বলে আমার কাছে মনে হয়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়াবিস্তারিত পড়ুন
হত্যার জন্য বিএনপির বিচার হওয়া উচিত : হাছান মাহমুদ


আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করার আগে গণতন্ত্রকে বানচাল করার জন্য ও মানুষ পুড়িয়ে হত্যার দায়ে বিএনপির বিচার হওয়া উচিত। আজ রবিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে রুখবো অপরাজনীতি ও জঙ্গি সন্ত্রাস-গড়বো সোনার বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, গণতন্ত্রকে বানচাল করতে নির্বাচনবিস্তারিত পড়ুন
বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে: সেতুমন্ত্রী


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাষ্ট্রপ্রতির আহবানে সাড়া দিয়ে সংলাপে অংশ নিতে যাওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে। সংলাপে অংশগ্রহণের জন্য তারা রাষ্ট্রপ্রতির কাছে যাচ্ছেন। কিন্তু ২০১৪ সালের ৫ জানুয়ারির আগে শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে গণভবনে সেই সংলাপে অংশ গ্রহণ করলে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস অন্যরকম হতে পারতো। আজ রবিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনাবিস্তারিত পড়ুন
নিউজিল্যান্ডের মূল ভাবনায় সাকিব আর ‘কাটার মাস্টার’


এমনিতেই বদল যাওয়া বাংলাদেশকে নিয়ে বেশ চিন্তিত নিউজিল্যান্ড। কেবল নিউজিল্যান্ড বললে ভুল হবে, চিন্তিত গোটা ক্রিকেট বিশ্বই। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে সেই গত বিশ্বকাপের পর আবারও একই মহাদেশ দিয়ে শুরু হলো টাইগারদের বিদেশ যাত্রা। কিউইদের মাথাব্যাথার কারণ হতে পারে এমন অনেকেই এবার আছে বাংলাদেশ দলে। তবে তাদের মূল মাথাব্যাথার জায়গাটা ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান এবং বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান! বাংলাদেশের তরুণ পেস সেনসেশন ‘দ্য ফিজ’ দেশ ও দেশের বাইরে প্রায় সারাবিস্তারিত পড়ুন
ইসি গঠন নিয়ে আলোচনা
বঙ্গভবনের উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া
নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বঙ্গভবনে যাচ্ছে দলটির প্রতিনিধিরা। আজ রোববার বেলা ৩টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বঙ্গভবনে প্রবেশ করবেন খালেদা জিয়া। বিকেল সাড়ে ৪টায় বিএনপির ১০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকবিস্তারিত পড়ুন
ব্রিটেনে পাকিস্তানীদের থেকে এগিয়ে বাংলাদেশিরা : ডন


ব্রিটেনে পাকিস্তানীদের পেছনে ফেলে বাংলাদেশিরা এগিয়ে যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডন। সেখানে তারা জানায়, পারিবারিক আয়ের ক্ষেত্রে পাকিস্তানের থেকে এগিয়ে গেছে বাংলাদেশ। এ ছাড়াও শিক্ষার ক্ষেত্রেও বর্তমানে পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে গেছে বাংলাদেশ। ডনে প্রকাশিত কলাম প্রতিবেদনে আক্ষেপ করে বলা হয়, এখান থেকে কয়েক দশক আগে আমাদের অংশ হিসেবে থাকা দেশটি (বাংলাদেশ) তাদের দেশের ভেতরে ও বাহিরে সবদিকে আমাদের থেকে এগিয়ে যাচ্ছে। আর তার মূল কারণ ৭০ পরবর্তী সময়ে আমাদেরবিস্তারিত পড়ুন
পারিশ্রমিক দিয়েও শাকিবকে কাজ না দিয়ে বিদায় করলেন পরিচালক


সপ্তাহ জুড়ে আলোচনায় শাকিব। তার উপর ক্ষেপেছেন পরিচাল বদিউল আলম খোকন। তাকে নিয়ে নতুন খবর হলো আগামী ফেব্রুয়ারি থেকে ‘রংবাজ ২’ শিরোনামের নতুন ছবি শুরু করছেন এই পরিচালক। আর সেই ছবিতে শাকিবকে পারিশ্রমিক দেয়ার পরেও বাদ দিচ্ছেন তিনি। শাকিব খানের পরিবর্তে পরি আরিফিন শুভকে নেওয়া হচ্ছে। আর নায়িকা হিসেবে থাকছেন মাহিয়া মাহি। ‘রংবাজ ২’ ছবির শুটিং ডিসেম্বরে শুরু হওয়ার কথা ছিল। তবে পরিচালক খোকন বর্তমানে পরিচালক সমিতির নির্বাচনের কারণে ব্যস্ত রয়েছেন।বিস্তারিত পড়ুন
প্রিয়াঙ্কা চোপড়া কি গর্ভবতী?


তিনি কি কোনও ভাবে গর্ভবতী? নায়িকাদের ঈষৎ স্ফীত পেট দেখলে এই কৌতূহলটা প্রায় সবারই মাথায় উঁকি দিয়ে যায়! আসলে, নায়িকাদের তো আমরা সব সময়েই যথাযথ শারীরিক সৌন্দর্যে দেখতে অভ্যস্ত! তার উপরে প্রিয়াঙ্কার ছিপছিপে পেটই এতদিন ধরে দেখে এসেছি আমরা! তাই যখন ইউনিসেফ-এর এক অনুষ্ঠানে আঁটোসাটো একপোশাক তুলে ধরলো তার একটু ফোলা পেট, সঙ্গত কারণেই চমকে উঠলেন সবাই! কিন্তু, এই জল্পনা অর্থহীন! প্রিয়াঙ্কা চোপড়া গর্ভবতী নন! এর আগে তিনি জানিয়েছিলেন বটে যেবিস্তারিত পড়ুন
ইত্যাদি এবার দিনাজপুর থেকে


বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবার দিনাজপুরে ধারণ হচ্ছে। তুলে ধরা হবে এ অঞ্চলের ভৌগোলিক মনোরম দৃশ্য ও সংস্কৃতি। দিনাজপুরের কুঠিবাড়ী বিজিবির সেক্টর হেড কোয়াটারে রবিবার বিকাল ৫টা ৩০ মিনিট থেকে ধারণ শুরু হবে। ফাগুন অডিও ভিশন প্রযোজিত ‘ইত্যাদি’র পরবর্তী অনুষ্ঠানের কয়েকটি পর্ব দর্শক উপস্থিতিতে ধারণ করা হবে। এ অনুষ্ঠানে দিনাজপুরে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি স্থান পাবে। এ দর্শক পর্বের জন্য ইতোমধ্যে ইত্যাদির পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত শিল্পী ও কলা-কৌশলীবিস্তারিত পড়ুন
রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবি
পল্টনে চরমোনাই পীরের মুরিদেরা, যান চলাচল বন্ধ


মিয়ানমারের আরাকানে রোহিঙ্গাদের ওপর সামরিক জান্তাদের নির্যাতনের প্রতিবাদে চরমোনাই পীরের মুরিদদের লং মার্চ কর্মসূচিতে পল্টন এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। পূর্ব নির্ধারিত লং মার্চ কর্মসূচি অনুসারে আজ রবিবার সকাল থেকেই যাত্রাবাড়ী, শনিরআখরা, রায়েরবাগ, শানারপাড় ও কাঁচপুর এলাকা থেকে হাজার হাজার চরমোনাই পীরের মুরিদ (ভক্ত) প্রেস ক্লাবের দিকে অগ্রসর হতে থাকে। পরবর্তীতে পল্টন মোড়ে পুলিশ বাঁধা দিলে সেখানেই সমাবেশ করে তারা। এ অবস্থায় আজ বেলা ১২টার দিকে সমাবেশ চলছিল।













