বুধবার, নভেম্বর ১১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

পশ্চিমবঙ্গ-বাংলাদেশের সম্পর্ক ছিল, আছে, থাকবে: মমতা

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের যে সম্পর্ক তা চিরকাল ছিল, আছে, থাকবে এবং মর্যাদার সঙ্গেই তা বাঁচবে। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশের মহান বিজয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ কথা বলেন। বাংলাদেশের প্রতি তার ভালবাসার কথা তুলে ধরে মমতা বলেন, ‘বাংলাদেশকে আমরা সবসময় ভালবাসি, নিজের দেশের মতোই ভালবাসি, তার থেকে বেশি বৈ কম নয়। মমতা বলেন, ‘এখানে রবীন্দ্র জয়ন্তী পালন করি, সেখানে বাংলাদেশের শিল্পীরা না আসলে ভালবিস্তারিত পড়ুন

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক রাশেদ নিজামকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় দলীয় কার্যালয় ভাঙচুর করেছে তারা। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার বটতলী বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বেচ্ছাসেবকলীগ নেতা নিজামকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় নিজাম গণমাধ্যমকর্মীদের জানান, বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগের দলীয় (থানা) কার্যালয়ে বসে ছিলেন তিনি। এসময় হঠাৎ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক স্থানীয়বিস্তারিত পড়ুন

ধূমকেতুর আঘাত প্রতিরোধে পৃথিবী প্রস্তুত নয়!

সম্প্রতি নাসার বিজ্ঞানীরা এক সতর্ক বার্তায় জানিয়েছেন, যখন মহাকাশ থেকে কোন ধূমকেতু বা উপগ্রহের আঘাত আসে, সেই আঘাত প্রতিরোধে যথেষ্ট প্রস্তুত নয় পৃথিবী। বিজ্ঞানীরা বলছে, হঠাৎ আঘাত যদি আসে, তাহলে বিলুপ্তও হয়ে যেতে পারে পৃথিবী। যেমন হয়েছিল ৬৫ লক্ষ কোটি বছর আগে ডাইনোসর যুগে। মার্কিন জিওফিজিক্যাল ইউনিয়নের এক সভায় নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানী ডক্টর জোসেফ নুথ বলেন, এই মুহূর্তে যদি এমন কোন আঘাত আসে তাহলে ধ্বংস হয়ে যাবে পৃথিবী।বিস্তারিত পড়ুন

ফেসবুকেও বিজয়ের ছোঁয়া

”এক সাগর রক্তের বিনিময়ে…বাংলার স্বাধীনতা আনলে যারা…আমরা তোমাদের ভুলবো না”। এ জাতির বীর সন্তানদের বাংলার মানুষ সারাজীবন শ্রদ্ধাবনত মস্তকে স্মরণ করবে। লাখো শহীদের রক্তের বিনিময়ে সেই ১৯৭১ সালের ডিসেম্বরে অর্জিত হয় স্বাধীনতা। এই দীর্ঘ সময়ে দেশ এগিয়ে গেছে অনেক দূর। বদলে গেছে অনেক কিছু। বদলায়নি বাংলাদেশের মানুষের মনে জাতির শ্রেষ্ট সন্তানদের জন্য রাখা শ্রদ্ধার জায়গাটি। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়েছে স্বাধীনতার বার্তা, বিজয়ের বার্তা। তাই তো স্বাধীনতার ৪৫ বছর পর এই ডিসেম্বরেবিস্তারিত পড়ুন

দেশে ভয় আর নৈরাজ্যের অন্ধকার নেমে এসেছে: খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ৫ জানুয়ারি প্রহসনের একতরফা নির্বাচন করে জনমতকে তাচ্ছিল্য করা হয়েছে। এদেশে এখন মানুষের নাগরিক স্বাধীনতা নেই। এদেশের মানুষ এখন অধিকার হারা। এদেশে শাশ্বত গণতন্ত্র নিরুদ্দেশ করা হয়েছে। গণতন্ত্রহীন দেশে নিরঙ্কুশ ক্ষমতার দাপটে সর্বত্র হতাশা, ভয় আর নৈরাজ্যের অন্ধকার নেমে এসেছে। খালেদা জিয়া বলেন, ক্ষমতা জবরদখলকারীরা জনগণের ওপর নৃশংস আক্রমণ চালিয়ে হত্যা করছে। বর্তমান পরিস্থিতি যেন ভয়ঙ্কর নৈরাজ্যময়। এই অশুভ শক্তির নীলনকশা বাস্তবায়নে রক্তপাতের ওপরই নির্ভরবিস্তারিত পড়ুন

সকালে বাংলাদেশীকে ধরে নিয়ে গিয়ে সন্ধ্যায় ফেরত দিলো বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি: জেলার হাতীবান্ধা উপজেলায় বনচৌকী সীমান্ত থেকে মমিনুর রহমান (২৫) নামে এক বাংলাদেশীকে সকালে ধরে নিয়ে গিয়ে সন্ধ্যাকালে ফিরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার সকালে বনচৌকী সীমান্তের ৯০৮নং মেইন পিলারের কাছে নিজ জমিতে তামাকের চারা রোপন করার সময় তাকে ধরে নিয়ে যায় ধুমাল খাতা ভারতীয় বিএসএফ। মমিনুর রহমান ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি গ্রামের ইউনুছ মুন্সীর ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার বনচৌকী সীমান্ত এলাকায় নিজ জমিতে তামাকের চারা রোপন করারবিস্তারিত পড়ুন

কিশোরগঞ্জে নদী থেকে তরুণীর মস্তকবিহীন লাশ উদ্ধার

কিশোরগঞ্জের মিটামইন উপজেলা বৌলাই নদী থেকে তরুণীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চারিগ্রাম এলাকায় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিটামইন থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, উপজেলার চারিগ্রাম এলাকায় বৌলাই নদীতে একটি মস্তকবিহীন লাশ ভাসছিল। খবর পেয়ে তরুণীর লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশটি কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মস্তক উদ্ধারের জন্যও বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্তবিস্তারিত পড়ুন

বিয়ে করবেন দুই সন্তানের বাবা মেসি!

আগামী বছর দীর্ঘদিনের প্রেমিকা আন্তোনেল্লা রোকুজ্জুকে বিয়ে করবেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টিনায় প্রকাশিত একাধিক রিপোর্টের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম এমন খবরই প্রকাশ করছে। মেসি-রোকুজ্জুর বিয়ে নিয়ে প্রথম রিপোর্ট করেন রেডিও মেট্রো’র আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক পাবলো ভার্সকি। পরে ‘এএফই’ এবং স্থানীয় অনেক সংবাদমাধ্যম তা নিশ্চিত করে। জানা যায়, ২০১৭ সালের মাঝামাঝি সময়ে ২৯ বছর বয়সী মেসি ও ২৮ বছর বয়সী রোকুজ্জুর বিয়ের অনুষ্ঠান হবে। তবে তা বার্সেলোনার গ্রীষ্মকালীন ব্যস্ততার ওপরবিস্তারিত পড়ুন

নিজের স্ত্রী আর মেয়ের সঙ্গে এই নামজাদা উকিল যা করছেন, জানলে আপনিও ধিক্কার জানাবেন (ভিডিও)

এক মধ্যবয়সি ভদ্রলোক উন্মত্তের মতো মেরে চলেছেন এক ভদ্রমহিলাকে এবং এক কিশোরীকে। ক্রন্দনরতা মহিলা ও কিশোরী অনুনয়-বিনয় করে চলেছেন, কিন্তু পুরুষটির মধ্যে কোনও প্রভাব পড়ছে না তার। তিনি মেরেই চলেছেন দু’জনকে। কিশোরী মেয়েটি মারের চোটে মাটিতে পড়ে যাচ্ছে, ভদ্রলোক তাকে চুলির মুঠি ধরে তুলে ধরে আবারও মার চালিয়ে যাচ্ছেন। এমনই ভয়াবহ সব দৃশ্য সমন্বিত একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যে তথ্য আরও অস্বস্তিকর, তা হল এই যে, মিনিট খানেকের এইবিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে একযোগে কাজ করতে হবে

বহু ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্বকে আরও অর্থবহ করতে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ । বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে তিনি দেশবাসী এবং প্রবাসীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় দিন। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দিনে আমরাবিস্তারিত পড়ুন