Archives
now browsing by author
শামীম ওসমানের স্কুলের সভাপতির পদ হাইকোর্টে স্থগিত


সাংসদ এ কে এম শামীম ওসমানের নারায়ণগঞ্জের দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির পদ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে স্কুল কমিটিতে শামীম ওসমানের সভাপতি থাকা কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারি করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ। শিক্ষা সচিবসহ পাঁচজনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।বিস্তারিত পড়ুন
সর্বশক্তি দিয়ে ‘গণতন্ত্র ফেরাবে’ বিএনপি


স্বাধীনতার ৪৫ বছর পরও দেশে মুক্তিযুদ্ধের চেতনা ‘গণতন্ত্র নেই’ দাবি করে বিএনপি নেতারা বলেছেন, গণতন্ত্র ফেরাতে সব দলমতকে এককাতারে আনতে তারা সর্বশক্তি নিয়োগ করবেন। এজন্য অপশক্তিকে পরাজিত করতে নেতাকর্মীদের ‘দৃঢ় সংকল্পচিত্তে’ শপথ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তারা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের ‘কাজী বশির মিলনায়তনে’ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তারা। মহান বিজয় দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত পড়ুন
জয়ে শুরু যুবাদের এশিয়া কাপ মিশন


শ্রীলঙ্কায় আজ শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট। এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশের যুবারা। দারুণ বোলিং করে আফগান যুবাদের ১৪৬ রানে অলআউট করে সাইফ হাসান বাহিনী। জবাবে ৪৩.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। তাতে ৪ উইকেটের জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু হয় বাংলাদেশের যুবাদের। বাংলাদেশের জয়ে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদানটি রেখেছেন অধিনায়ক সাইফ হাসান। তিনিবিস্তারিত পড়ুন
স্বাধীনতার ৪৫ বছরেও ভাতা পায়নি শরীয়তপুরের রতন মুন্সি


স্বাধীনতার ৪৫ বছরেও মুক্তিযোদ্ধা ভাতা পায়নি শরীয়তপুরের রতন মুন্সি। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ডাকে সাড়া দিয়ে জাতিকে রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন। ভারতের আগরতলা বাগমারা ক্যাম্পে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে তৎকালীন ফরিদপুর জেলার শিবচরে পশ্চিমাপাকসেনাদের বিরুদ্ধে যুদ্ধ করে হানাদারমুক্ত করেন। ঢাকা স্ট্রোডিয়াম ক্যাম্পে অস্ত্র জমা দিয়ে পরে পুলিশ বাহিনীতে যোগদান করেন। মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই তালিকাও নাম রয়েছে তার আবেদনও করেছেন তিনি। কিন্তু শেষ্ঠবিস্তারিত পড়ুন
‘বিএনপি স্বাধীনতাবিরোধীদের বিচার চায়, এটা এ বছরের সেরা কৌতুক’


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি স্বাধীনতাবিরোধীদের বিচার চেয়ে জাতির সাথে তামাশা করেছে। স্বাধীনতাবিরোধীদের বিচার চায় বিএনপি- এটা এ বছরের সেরা কৌতুক। বৃহস্পতিবার ‘স্বাধীনতার ৪৫ বছর পূর্তি ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে ইডেন কলেজ ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি স্বাধীনতাবিরোধীদের বিচার চায়। এটা বছরের সেরা কৌতুক। এটা কিবিস্তারিত পড়ুন
প্রতিবন্ধী তরুণী ধর্ষণ, আটক-১


সাভার প্রতিনিধি| ধামরাইয়ে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে হাছেন আলী নামে এক বাসচালককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ওই বাসচালককে আটক করে পুলিশে দেয়। এর আগে বুধবার রাতে প্রতিবন্ধী ওই তরুণীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে হাছেন আলী। ধর্ষিতার পারিবারিক সূত্র জানায়, ধামরাইয়ের মহিশাষী এলাকার বখাটে গাড়িচালক হাছেন আলী তার প্রতিবন্ধী মেয়েকে কৌশলে বাড়ির পাশে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বৃহস্পতিবার সকালে বিষয়টি প্রকাশ পেলে স্থানীয়রা হাছেন আলীকেবিস্তারিত পড়ুন
আমার কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজা হচ্ছে: সাখাওয়াত


বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান অভিযোগ করেছেন, ‘আমাদের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজা হচ্ছে। বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।’ তিনি বলেন, ‘আমি যেখানেই গণসংযোগে যাচ্ছি, সেখানেই জনগণের প্রশ্নের মুখোমুখি হচ্ছি, জনগণ ভোট দিতে পারবে কিনা। সার্বিক দিক বিবেচনায় এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি।’ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিনের উপস্থিতিতে সাখাওয়াত এসব কথা বলেন। পোলিং এজেন্ট নিয়োগের ক্ষেত্রে সাখাওয়াত বলেন,বিস্তারিত পড়ুন
কলকাতা থেকে তিন ঘণ্টায় লন্ডন, সঙ্গে মহাকাশ ভ্রমণ ফ্রি


যাত্রীরা ফাউ হিসেবে পাবেন মহাকাশের দৃশ্য। পৃথিবীর কক্ষপথ ছুঁয়ে চলা এই বিমান থেকে দেখা যেতেই পারে গ্রহ-তারা-উল্কা-গ্রহাণুর দল। তেমন দূর আর নয়। যে সময়ে দিল্লি পৌঁছনো যায় কলকাতা থেকে, তার কাছাকাছি সময়েই পৌঁছনো যাবে লন্ডন। এমন ভরসাই দিচ্ছেন বিমান-ডিজাইনার হুয়ান গার্থিয়া মানসিল্লা। তিনি সম্প্রতি এমন এক উড়োজাহাজের নকশা পেশ করেছেন, যা দু’ঘণ্টায় পাড়ি দিতে পারবে নিউ ইয়র্ক থেকে লন্ডন। এই দূরত্ব ৩৪৫৯ মাইল। এই হিসেব যদি কলকাতা আর লন্ডনের মধ্যে কষাবিস্তারিত পড়ুন
জন্ম দিয়েই নিজের সন্তানকে কত টাকায় বিক্রি করল মা? জানলে বিশ্বাস হবে না


সরকারি হাসপাতালে ফের শিশু বিক্রির অভিযোগ। এবারে অভিযুক্ত জন্মদাত্রী মা। সরকারি হাসপাতালে ফের শিশু বিক্রির অভিযোগ। এবারে অভিযুক্ত মা। হাসপাতাল কর্মীর কাছেই নিজের সদ্যোজাত কন্যাসন্তানকে বিক্রি করে দিলেন মা। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার হসুরের একটি সরকারি হাসপাতালে। এমন ঘটনা এই প্রথম না ঘটলেও যে সামান্য অর্থের বিনিময়ে নিজের সন্তানকে বিক্রি করে দেন ওই মা, তা সত্যিই অবাক করে দেয়। স্থানীয় সূত্রের খবর, গত ৮ ডিসেম্বর ময়ুরাপ্পাদেবী সরকারি হাসপাতালে একটি কন্যাসন্তানেরবিস্তারিত পড়ুন
টিভি-শো-র আড়ালে দেহব্যবসা, হায়দরাবাদে পুলিশের জালে নামী মহিলা অ্যাঙ্কর


এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে হায়দরাবাদে। টেলিভিশনের জনপ্রিয় মুখ তিনি। অথচ, আড়ালে এতবড় ব্যবসা তিনি ফেঁদে বসেছিলেন! খবরটা ছিল সাইবারাবাদ পুলিশের কাছে। সেই অনুযায়ী নজরও রাখা হচ্ছিল টেলিভিশনের এক জনপ্রিয় মহিলা অ্যাঙ্করের উপরে। অবশেষে হায়দরাবাদের লাগোয়া শহরতলির এক গেস্ট হাউস থেকে সেই মহিলা অ্যাঙ্করকে একাধিক পুরুষ সঙ্গীর সঙ্গে দোখতে পায় পুলিশ। মহিলা অ্যাঙ্কর এবং তাঁর পুরুষ সঙ্গীদেরও আটক করা হয়। ধৃতদের বিরুদ্ধে দেহব্যবসার অভিযোগও আনা হয়। পুলিশ সূত্রে খবর, ওই মহিলাবিস্তারিত পড়ুন













