প্রতিবন্ধী তরুণী ধর্ষণ, আটক-১


সাভার প্রতিনিধি| ধামরাইয়ে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে হাছেন আলী নামে এক বাসচালককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ওই বাসচালককে আটক করে পুলিশে দেয়। এর আগে বুধবার রাতে প্রতিবন্ধী ওই তরুণীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে হাছেন আলী।
ধর্ষিতার পারিবারিক সূত্র জানায়, ধামরাইয়ের মহিশাষী এলাকার বখাটে গাড়িচালক হাছেন আলী তার প্রতিবন্ধী মেয়েকে কৌশলে বাড়ির পাশে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বৃহস্পতিবার সকালে বিষয়টি প্রকাশ পেলে স্থানীয়রা হাছেন আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে ধামরাই থানার ওসি (তদন্ত) দীপক চন্দ্র সাহা জানান, প্রতিবন্ধী তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













