Archives
now browsing by author
বদর যুদ্ধ ছিল ঈমানের জন্য একটি অগ্নিপরীক্ষা


আজ ঐতিহাসিক বদর দিবস। মুসলিম বাহিনীর মুহাজিরদের ঈমানের অগ্নিপরীক্ষা। ৬২৪ খ্রিস্টাব্দের ১৭ মার্চ মোতাবেক দ্বিতীয় হিজরির ১৭ রমজান মদিনা থেকে ৮০ মাইল দূরে ঐতিহাসিক বদর নামক স্থানে সংঘটিত এক সম্মুখ যুদ্ধ। এ যুদ্ধ ইসলামের ইতিহাসে মুসলমানদের প্রথম সশস্ত্র যুদ্ধ। কুরাইশদের আক্রমণ ঠেকাতে যেয়েই এই যুদ্ধের সূত্রপাত হয়। এটি ইসলামের ইতিহাসের প্রথম সশস্ত্র যুদ্ধ। এ যুদ্ধে মুসলিম বাহিনীর নেতৃত্ব দেন বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাঁর চাচা হজরত হামযা ইবনে আবদুল মুত্তালিববিস্তারিত পড়ুন
পুত্র সন্তানের জন্য ‘গর্ভধারণের উপায়’ নিয়ে পত্রিকায় নিবন্ধ


কন্যা সন্তানের পরিবর্তে পুত্র সন্তান লাভের জন্য কিভাবে গর্ভধারণ করতে হবে তার উপায় বাতলে দিয়ে ভারতের একটি পত্রিকা কিছু পরামর্শ দিয়েছে। ভারতের কেরালা রাজ্যের একটি পত্রিকায় বলা হয়েছে যেসব মহিলা পুত্র সন্তানের মা হতে চায়, তাদেরকে ছয়টি পরামর্শ মেনে চলার জন্য বলা হয়েছে। এ পরামর্শগুলোর মধ্যে বলা হয়েছে – সন্তান-সম্ভবা মহিলাদের প্রচুর খাওয়া-দাওয়া করতে হবে এবং ঘুমানোর সময় পশ্চিম দিকে মুখ রেখে শুতে হবে। কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে এসবের কোন ভিত্তি নেই।বিস্তারিত পড়ুন
হিজাব ছাড়া সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করায় মন্ত্রীকে গ্রেফতারের দাবি


সৌদি আরবে সফরে রয়েছেন জার্মানির এক মন্ত্রী। আর তিনি নারী হওয়ায় নতুন করে তাকে ঘিরে সৌদি আরবে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিতর্ক শুরু হয়েছে দেশটির এক যুবরাজের সাথে সাক্ষাৎকারের পর থেকে। এমনকি গ্রেফতারের দাবিও উঠেছে। দেশটির রাজধানী রিয়াদে উপ-যুবরাজের সঙ্গে সাক্ষাতের সময় তাকে হিজাব পড়ার অনুরোধ জানায় সৌদি কর্মকর্তারা। কিন্তু জার্মানির ওই মন্ত্রী বলেন, পুরুষের মত নারীদেরও পছন্দ অনুযায়ী পোশাক পড়ার অধিকার থাকা উচিত। শুধু তাই নয়; তিনি সৌদি কর্মকর্তাদের অনুরোধ উপেক্ষাবিস্তারিত পড়ুন
মুক্তিযুদ্ধে কী ছিল ভারতীয় সেনার সামরিক কৌশল?


১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকার রমনা ময়দানে পাকিস্তানি সেনার ইস্টার্ন কমান্ডের আত্মসমর্পণের মধ্যে দিয়ে জন্ম হয়েছিল স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের – আর সেই বিজয় দিবসের ৪৫তম বার্ষিকী উদযাপিত হবে আগামীকাল শুক্রবার। একাত্তরের বিজয় দিবসের ঠিক আগের দু সপ্তাহ ধরে চলেছিল তীব্র যুদ্ধ – যার একদিকে ছিল পাকিস্তানি সেনা, আর অন্যদিকে ভারতীয় সেনা আর বাংলাদেশের মুক্তিবাহিনী। ভারত কীভাবে নিয়েছিল সেই সামরিক অভিযানের প্রস্তুতি, পাকিস্তানি বাহিনীর তুলনায় কোথায়ই বা ছিল তাদের সুবিধা বা অসুবিধা?বিস্তারিত পড়ুন
বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ ব্রেসওয়েলের!


বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে চোটে জর্জর স্বাগতিক নিউজিল্যান্ড টিম। এবার চোটের কবলে পড়লেন ডান-হাতি পেসার ডগ ব্রেসওয়েল। হাঁটুর ইনজুরিতে পড়ে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। স্বভাবতই দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলা হচ্ছে না তার। নিউজিল্যান্ডের ঘরোয়া টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলার সময় ইনজুরিতে পড়েন ব্রেসওয়েল। দ্য নাইটসের বিপক্ষে ফিল্ডিং করার সময় ইনজুরিতে পড়েন সেন্ট্রাল ডিস্ট্রিক্টের হয়ে খেলা এ পেসার। নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ২৭ টেস্টে ৭২, ১৪ ওয়ানডেতেবিস্তারিত পড়ুন
মেহেরপুরে যুবকের লাশ উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রাম থেকে হাবিবুর রহমান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত হাবিবুর রহমান গাংনী থানাপাড়া এলাকার শাহার আলী ছেলে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, উপজেলার ধর্মচাকী গ্রামের ভজাপাড়া এলাকায় রাস্তার উপর হাবিবুরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শরীরের রক্ত জমাটবাঁধার তিনটি লক্ষণ


শরীরে রক্ত জমাট বাঁধলে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। ঠান্ডা কাশি ছাড়া কফ হওয়া, ছোট শ্বাস ইত্যাদি কিছু লক্ষণ দেখলে অনেকটা বোঝা যেতে পারে রক্ত জমাট বাঁধছে। এসব লক্ষণ দেখলে চিকিৎসকের পরামর্শ নিন। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন। ১. কফ হওয়া ঠান্ডা কাশি ছাড়াই কফ হওয়া রক্ত জমাটবাঁধার একটি লক্ষণ। এ সময় হৃদস্পন্দন ঠিক আছে কি না এবং শ্বাসপ্রশ্বাস ভালো মতো হচ্ছে কি না সেটিবিস্তারিত পড়ুন
ঢাকায় নিখোঁজ ৫ তরুণের সন্ধানে পুলিশের বিজ্ঞপ্তি


রাজধানীর বনানী এলাকা থেকে প্রায় একই সময়ে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া পাঁচ তরুণকে গত ১৩ দিনেও খুঁজে পায়নি পুলিশ। জানা যায়নি তাদের গন্তব্য সম্পর্কেও। এ অবস্থায় তাদের সন্ধান পেতে গত মঙ্গলবার ডিএমপি (ঢাকা মহানগর পুলিশ) নিউজ এ (ডিএমপির নিজস্ব পোর্টাল) ছবিসহ নিখোঁজ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে পাঁচজনের পরিবারের সদস্যদের সন্দেহ, তাদের পরিকল্পিতভাবে অপহরণ করা হতে পারে। জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, বিভিন্ন সূত্রের সহযোগিতায় নিখোঁজ তরুণদের উদ্ধারেরবিস্তারিত পড়ুন
আপনার রক্তের গ্রুপ অনুযায়ী আপনার চরিত্র মিলিয়ে নিন


আপনার রক্তের গ্রুপ কী জানেন? নিশ্চয়ই জানেন।আজকের দিনে এগুলো না জানা মানুষ খুঁজে পাওয়া দায়। কিন্তু জানেন কি যে, আপনার রক্তের গ্রুপ অনুযায়ী আপনার চরিত্রের গঠনও নির্ভর করে। তাই জেনে নিন কোন রক্তের গ্রুপওয়ালা মানুষ কেমন চরিত্রের মানুষ হন। আর মিলিয়ে নিন নিজেরটা। আপনি এটা মানতেও পারেন আবার না-ও মানতে পারেন। যেমন বিশ্বের বহু মানুষ এগুলো মানেন আবার মানেন না-ও। কিন্তু মাথায় রাখবেন, এটা বিজ্ঞানসম্মত। কারণ, রক্তের উপরই তো আমাদের জীবন।বিস্তারিত পড়ুন
পাবনায় হেরোইনসহ যুবলীগ নেতা আটক
পাবনার কিসমতপুর এলাকা থেকে হেরোইনসহ শাহিনুজ্জামান ওরফে ওস্তাদ নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে ওই এলাকার মাদক ব্যবসায়ী শফি খার বাড়ি থেকে তাকে ১৩৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। আটক শাহিনুজ্জামান ঈশ্বরদী পৌর যুবলীগের নেতা। তার বাড়ি শহরের আলহাজ্ব মিল কলোনী এলাকায়। ডিবি পুলিশের এসআই রিয়াজুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটককৃত হেরোইনের দাম প্রায় দুই লাখ ৭০ হাজার টাকা। এই ঘটনায় আরওবিস্তারিত পড়ুন













