Archives
now browsing by author
রাজধানীর সরকারি স্কুলে প্রতি আসনে লড়বে ৬ জন
রাজধানীর ৩৮টি সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি হতে প্রতি আসনের বিপরীতে ৬ জন শিক্ষার্থী আবেদন করেছে। রোববার বিকেল পর্যন্ত এসব বিদ্যালয়ে প্রায় ৬১ হাজার আবেদন জমা পড়েছে। আসন সংখ্যা ১০ হাজারের বেশি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে। আগামীকাল সোমবার রাত ১২টায় শেষ হবে সরকারি স্কুলের ভর্তি আবেদন কার্যক্রম। স্বল্প ব্যয় ও শিক্ষার মানের দিক থেকে অনেকটা এগিয়ে সরকারি মাধ্যমিক স্কুল। অভিভাবকদের প্রথম পছন্দবিস্তারিত পড়ুন
‘স্বপ্নের মতো মনে হচ্ছে না’


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরেই নিজেকে চেনালেন মেহেদি মারুফ। ঢাকা ডায়নামাইটসের হয়ে রীতিমতো ‘রান মেশিন’ বনে যাওয়া, সেখান থেকে সোজা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাম্পে! এতকিছুর পরও খুব উচ্ছ্বসিত নন মারুফ। তিনি জানান, স্বপ্ন মনে হতে পারে এমন কিছু নয়। বিপিএলের চতুর্থ আসরে ডায়নামাইটসের হয়ে ২৬.৬৯ গড়ে ১৪ ম্যাচে মোট ২৪৭ রান তুলেছেন মারুফ। সর্বোচ্চ ৭৫ রানের ইনিংসের পাশাপাশি রয়েছে দুটি হাফসেঞ্চুরি। আর যে ঘরোয়া ক্রিকেট দিয়ে তার বেড়ে ওঠা,বিস্তারিত পড়ুন
খেলোয়াড় কেনা সম্ভব, কিন্তু পারফরম্যান্স কেনা সম্ভব নাঃ তামিম ইকবাল


ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট মানেই অর্থের ছড়াছড়ি। তারপরও সবার ভাগ্যে মেলে না শিরোপার স্বাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিল) বিদেশি ক্রিকেটারদের প্রসঙ্গে চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল তো জানিয়েই দিলেন, খেলোয়াড় কেনা সম্ভব কিন্তু পারফরম্যান্স কেনা যাবে না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল); এই ধরনের টুর্নামেন্টগুলোয় বিদেশি ক্রিকেটাররা থাকে মূল আকর্ষণ। সেই সূত্র ধরে বিখ্যাত বিদেশি ক্রিকেটারদের পকেটে ওঠে সবচেয়ে বেশি অর্থ।বিস্তারিত পড়ুন
চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা


চট্টগ্রামে দিনদুপুরে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ইব্রাহিম হোসেন মানিক (২৫) মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা বলে জানা গেছে। রোববার দুপুর একটার দিকে নগরীর কোতোয়ালী থানার দুইশ’ গজ দূরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে নিহত যুবক স্বেচ্ছাসেবক লীগের মহানগরের কোন পদে আছে, এ বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেননি। কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। কিছুদিন আগে থেকে এলাকার মো. রানাবিস্তারিত পড়ুন
জানেন কি? কিছু মানুষের কানে কেন এই অদ্ভুত ফুটো থাকে?


ছবিতে যেমন দেখা যাচ্ছে, কানের পাশে তেমনি একটি ফুটো হয়তো আপনি দেখেছেন কারও মাঝে। হয়তো ভেবে নিয়েছেন তা কোনো দুর্ঘটনার চিহ্ন। আসলে কিন্তু তা নয়। এটা সম্ভবত একটি ডিজঅর্ডার, যার নাম প্রিঅরিকুলার সাইনাস। আমেরিকায় ০.১ শতাংশ, ইংল্যান্ডে ০.৯ শতাংশ, এশিয়া এবং আফ্রিকার কিছু অংশে ৪-১০ শতাংশ মানুষের থাকতে পারে কানের পাশে এই ফুটো, জানা যায় এক গবেষণায়। প্রিঅরিকুলা সাইনাস নিজে কোনো ক্ষতি করে না বটে। তবে এর কারণে ইনফেকশন হতে পারেবিস্তারিত পড়ুন
মানুষ যা সিদ্ধান্ত নেওয়ার তা নিয়ে নিয়েছে : আইভী


নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘মানুষ যা সিদ্ধান্ত নেওয়ার তা নিয়ে নিয়েছে। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি একাকার হয়েছে আইভীর জন্য। এখানে কোনো দল নেই।’ আজ রোববার নগরীর ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন সেলিনা হায়াৎ আইভী। সেলিনা হায়াৎ আইভী বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭০ ভাগ উন্নয়নের কাজ হয়েছে। নির্বাচিত হলে ৩০ ভাগ কাজ হবে। সেনা মোতায়েন নিয়ে আইভী বলেন, নির্বাচন কমিশনবিস্তারিত পড়ুন
কক্সবাজারে ওভারটেক করতে গিয়ে বাস উল্টে নিহত ৪, আহত ১২


কক্সবাজারের রামু উপজেলায় একটি পরিবহনকে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ১২ জন। আজ রোববার দুপুর ২টার দিকে উপজেলার পানিরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাসিন্দা কাশেম (৪২), কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্বভেওলা গ্রামের কবির আহামদের স্ত্রী নূরুন্নাহার (৪০), কুতুবদিয়া উপজেলার মো. আবদুল্লাহর ছেলে মো. ফারুক এবং পেকুয়া উপজেলার রাজিয়া সুলতানা। ময়নাতদন্তের জন্য তাদের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোবিস্তারিত পড়ুন
স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতি দেশে ফিরেছেন


রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, ‘রাষ্ট্রপতিকে বহনকারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি ভিভিআইপি ফ্লাইট আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ’ বিমানবন্দরে এসে পৌঁছলে রাষ্ট্রপতিকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বাংলাদেশে কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রী পরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা তাঁকেবিস্তারিত পড়ুন
শহরের ৮২ শতাংশ শিশু শারীরিক বা মানসিক শাস্তির শিকার
বাংলাদেশের শহরাঞ্চলের ১ থেকে ১৪ বছর বয়সী ৮২ শতাংশের বেশি শিশু মানসিক আগ্রাসন কিংবা শারীরিক শাস্তির মুখোমুখি হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা, ইউনিসেফের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। শহরাঞ্চলে শিশুদের অবস্থা নিয়ে পরিচালিত এই জরিপে ১৭.৬ শতাংশ শিশু মারাত্মক শারীরিক নির্যাতনের শিকার হয় বলে উল্লেখ করা হয়। জরিপে দেখা যায়, শহরাঞ্চলে ১৫-১৯ বছর বয়সী কিশোরীদের প্রায় ৩৩ শতাংশ বিবাহিত। মূলত: শহরাঞ্চলে শিশুদের স্বাস্থ্যগত, সামাজিকসহ নানা বিষয়ের দিকেবিস্তারিত পড়ুন
‘ক্রসফায়ার কি বিচারবহির্ভূত হত্যা নয়?’


‘প্রতিদিনই আমরা দেখছি, বিনা বিচারে মানুষ হত্যা করে ফেলে রাখা হচ্ছে। বলা হচ্ছে, ক্রসফায়ারে মারা হচ্ছে। কোনো বিচার নেই। জঙ্গির নামে গ্রেপ্তার করে ক্রসফায়ার দেওয়া হচ্ছে অথচ সরকারের আইনমন্ত্রী বলছেন, বিচারবহির্ভূত হত্যা বন্ধ করতে বদ্ধপরিকর। ক্রসফায়ার কি বিচারবহির্ভূত হত্যা নয়?’ সরকারের প্রতি এমনটাই প্রশ্ন রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘১৯৭৩ সালে ১১ ডিসেম্বর তানোরে’র শহীদদের স্মরণে’ সাম্যবাদী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসববিস্তারিত পড়ুন













