Archives
now browsing by author
তিন স্বাধীনতাকামী নিহতের ঘটনায় ফের উত্তপ্ত কাশ্মীর


ভারত-শাসিত কাশ্মীরে ভারতীয় বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামীদের ৪২ ঘণ্টার বন্দুকযুদ্ধ শেষ হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া এই বন্দুকযুদ্ধে দু’জন স্বাধীনতাকামী ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় বিতর্কিত অঞ্চলটিতে ভারতবিরোধী ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। পুলিশের একজন কর্মকর্তা জানান, শুক্রবার কাশ্মীরের দক্ষিণ আরওয়ানি গ্রামের একটি বাড়ির ধ্বংসাবশেষ থেকে সৈন্যরা ‘সন্দেহভাজন দুই বিদ্রোহীর’ মৃতদেহ উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার ভারতীয় পুলিশ ও সৈন্যরা দক্ষিণ আরওয়ানি গ্রামে ঘেরাও করলে এ বন্দুকযুদ্ধ শুরু হয়। বন্দুকযুদ্ধের এ ঘটনায়বিস্তারিত পড়ুন
অন্তর্বাস কিনে জঙ্গি প্রেমিকের কাছে যাচ্ছিল তরুণী, অতঃপর…


আইএস’এ যোগ দিতে ঘর ছেড়ে সিরিয়ার উদ্দেশ্যে যাত্র শুরু করেছিলো ২১ বছর বয়সের রাশিয়ান তরুণী ভার্ভারা কারালোভা। লক্ষ্য ছিল রাশিয়ায় ২০১৮ ফুটবল বিশ্বকাপে নাশকতা ঘটনো। কিন্তু সঙ্গে বন্দুক, বোমা, বিস্ফোরক কিছুই নেয়নি সে। তার সুটকেসে ছিল অগুন্তি অন্তর্বাস। অবিশ্বাস্য মনে হলেও বিষয়টি সত্যি। তবে সিরিয়া যাত্রা হয়নি তার। তুরস্ক সীমান্তে সে ধরা পড়েছে পুলিশের হাতে। ভার্ভারা কারালোভা জানিয়েছে, এক সন্ত্রাসবাদির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তাকে খুশি করতেই নিজের জন্যবিস্তারিত পড়ুন
ঐশ্বরিয়া-দীপিকার থেকে এগিয়ে প্রিয়াঙ্কা


বলিউডের আলোচিত দুই অভিনেত্রী ঐশ্বরিয়া রাই ও দীপিকা পাড়ুকোনের থেকে এগিয়ে হলিউড-বলিউড কাঁপানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এমনটাই জানালেন বলিউডের আরেক অভিনেত্রী বাণী কাপুর। এক সাক্ষাৎকারে ‘বেফিকর’ অভিনেত্রী জানান, স্টাইল, চলন–বলন, ফ্যাশন সেন্স এর দিকে প্রিয়াঙ্কাকে তার বেশি টানে। তবে বাকি দুই নায়িকাকে যে পছন্দ করেন না, এমন নয়। তাদের অভিনয় দারুণ লাগে নায়িকার। তবে এগিয়ে প্রিয়াঙ্কাই। শুক্রবারই মুক্তি পেয়েছে আদিত্য চোপড়া পরিচালিত ‘বেফিকর’। বিপরীতে রণবীর সিং। সেখানে দর্শকদের মন কেড়েছে হটবিস্তারিত পড়ুন
সাংবাদিকরা লেখনীর মাধ্যমে মানুষকে সোচ্চার করে : চুমকি


মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, সাংবাদিকরা লেখনীর মাধ্যমে বাল্য বিয়ে, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে মানুষকে সোচ্চার করে। তিনি বলেন, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সাংবাদিকরা প্রতিবেদন প্রকাশ করলে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে। আজ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মাধ্যমে কর্মরত সাংবাদিকদের ৩ দিনব্যাপী সাংবাদিক বুনিয়াদি প্রশিক্ষণের শেষ দিনে সনদপত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন,মাদকের বিরুদ্ধেও জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে।বিস্তারিত পড়ুন
সন্ন্যাসীর বয়স ‘১২০ বছর’, জানালেন আয়ুর রহস্য


ভারতের হিন্দু সন্ন্যাসী স্বামী শিবানন্দ। পাসপোর্টে জন্মতারিখ ৮ আগস্ট, ১৮৯৬। ওই হিসেবে শিবানন্দের বয়স এখন ১২০ বছর। বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক ব্যক্তি হিসেবে গিনেজ বুকে নাম আছে জাপানি জিরেমন কিমেরার। তিনি ২০১৩ সালে ১১৬ বছর ৫৪ দিন বয়সে মারা যান। হিসাব অনুযায়ী এখন সবচেয়ে বেশি বয়স্ক মানুষের দাবিদার স্বামী শিবানন্দ। তবে তিনি প্রচারবিমুখ মানুষ। বিষয়টি প্রচারের আলোয় আনতে চান না। তবে তাঁর ভক্তরা তা মানতে নারাজ। সংবাদ মাধ্যম মেইল অনলাইন জানিয়েছে,বিস্তারিত পড়ুন
শামীম ওসমানের পাঠানো শাড়ি পেয়েছেন আইভী, তবে পরেননি


সংসদ সদস্য শামীম ওসমানের পাঠানো দুটি শাড়ি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। তবে এখনো তিনি তা পরেননি। আজ শনিবার সন্ধ্যায় আইভী বলেন, যেহেতু বড় ভাই শাড়ি দিয়েছেন, তাই তিনি তা গ্রহণ করেছেন। কিন্তু শাড়ি পরে আজ নির্বাচনী প্রচারে অংশ নেননি। বেশ কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু ছবি দিয়ে দাবি করা হচ্ছে, শামীম ওসমানের দেওয়া শাড়ি পরে আজ সেলিনাবিস্তারিত পড়ুন
৭০ বছরের বৃদ্ধা মাকে বেধড়ক মারধর রাস্তায় ফেলে দিল ছেলে!


বৃদ্ধার ডান চোখের নীচে কালশিটের কালো দাগ স্পষ্ট। সাদা শাড়ির বেশির ভাগ অংশেই রক্তের ছিটে লেগে রয়েছে। টাকা না মেলায় বেপরোয়া মারধর করে রাস্তায় এই ভাবেই ফেলে দিয়ে গিয়েছে তাঁর ছেলে। সারা রাত রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই পড়েছিলেন ৭০ বছরের রাজিনদারি দেবী। এই মর্মান্তিক দৃশ্য দেখেও কেউ ওই বৃদ্ধাকে সাহায্য করতে এগিয়ে এলেন না। এমনকী, পুলিশি হেনস্থা থেকে বাঁচতে থানাতেও খবর দিলেন না কেউ। এক মানবাধিকারকর্মীর তৎপরতায় অবশেষে উদ্ধার হন ওই বৃদ্ধা।বিস্তারিত পড়ুন
বিপিএল সহ ১২ মাসে ৬ শিরোপা জিতেছেন আন্দ্রে রাসেল


টি-টোয়েন্টির আদর্শ এক ব্যাটসম্যান ক্রিস গেইল। আছেন ঠান্ডা মাথার ‘খুনি’ কুমার সাঙ্গাকারা আর দারুণ কার্যকরী এক অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। এসব মাথায় রেখেই বলতে হচ্ছে টি-টোয়েন্টির শিরোপা জিততে চাও তো আন্দ্রে রাসেলকে দলে নাও! এটা বলাচ্ছে আসলে গত ১২ মাসে তাঁর অর্জনের পরিসংখ্যান। টি-টোয়েন্টি শিরোপা আর রাসেল নামটি যেন সমার্থক হয়ে গেছে। গত ১২ মাসে ছয়টি শিরোপা জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। গত ১২ মাসে বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলের দুটি মৌসুমবিস্তারিত পড়ুন
নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ানোর ঘোষণা ১৪ দেশের


রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার রোহিঙ্গাদের কাছে মানবিক সাহায্য পৌঁছানোর সুযোগ করে দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ১৪টি দেশ। শুক্রবার মিয়ানমারে অবস্থিত ওই দেশগুলোর রাষ্ট্রদূতরা এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান। তুরস্ক, অস্ট্রিয়া, বেলিজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, গ্রিস, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, পোল্যান্ড, স্পেন, সুইডেন ও যুক্তরাষ্ট্রের দূতাবাস যৌথ বিবৃতিতে এ আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের বন্ধু দেশ হিসেবে দেশটির উত্তরাঞ্চলীয় এলাকায় রাখাইনের মানবিক অবস্থার বিপর্যয় নিয়ে তারা উদ্বিগ্ন। সেই সঙ্গে রোহিঙ্গাদেরবিস্তারিত পড়ুন
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠতে চান মিরাজ


বোলিংয়ে পর ব্যাটিংয়ে এ নিজের কিছু করে দেখানো ক্ষুধা মিরাজের আর এখনই সেই করে দেখানোর সময় বলে মনে করেন মিরাজ। আর এজন্য নিউজিল্যান্ড সিরিজকে পাখির চোখ করেছেন এই তরুণ উঠতি তারকা। সিডনিতে দিনের ক্যাম্পে যোগ দেয়ার আগে বিসিবির একাডেমি মাঠে এক সাংবাদিকের সাথে কথা বলেন মিরাজ। ক্যাম্প শেষে নিউজিল্যান্ডে পাড়ি জমাবে বাংলাদেশ জাতীয় দল। মিরাজ বলেন, আসলে ব্যাটিং এ কম রানে আউট হয়ে যাওয়াটা দুঃখজনক। আসলে আমি ব্যাটীং এ ভাল করলেবিস্তারিত পড়ুন













