বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হতে আগ্রহী সুজন

বাংলাদেশ ক্রিকেটে অনেক ভূমিকাতেই দেখা গেছে খালেদ মাহমুদ সুজনকে। বোর্ড পরিচালক তিনি, ঘরোয়া ক্রিকেটে কোচিং করান। জাতীয় দলের টিম ম্যানেজার হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন, আবার নির্বাচক প্যানেলেও আছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে বরাবরই সফল জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডাইনামাইটসের হয়ে কোচ হিসেবে জিতলেন শিরোপা। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এবার স্বপ্ন দেখছেন জাতীয় দলের কোচ হওয়ার। বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর শুক্রবারবিস্তারিত পড়ুন

বিপিএল সেরা একাদশের অধিনায়ক স্যামি

শুক্রবার ফাইনালের মহারণে রাজশাহী কিংসকে হারিয়ে এই আসরের শিরোপা জিতেছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। সেই সঙ্গে মাসব্যাপী ব্যাট-বলের লড়াই শেষে পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টুর্নামেন্টের এই আসরে ব্যাট-বল হাতে আলো ছড়িয়েছে দেশি-বিদেশি অনেক ক্রিকেটাররাই। সদ্য শেষ হওয়া এই আসরের সেরা ক্রিকেটারদের বাছাই করে একাদশ তৈরি করেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। এ একাদশের অধিনায়ক হিসেবে আছেন এই আসরের একমাত্র বিদেশি অধিনায়ক ড্যারেন স্যামি।বিস্তারিত পড়ুন

গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্যসেবায় ‘আপনজন অ্যাপ’ উদ্বোধন

নাটোরের সিংড়ায় গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য বিনামূল্যে ‘আপনজন সেবা’য় নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে পৌর সম্মেলন কক্ষে ‘আপনজন অ্যাপ’ উদ্বোধনের মাধ্যমে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সে সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলামের সভাপতিত্বে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেবিস্তারিত পড়ুন

৫০০ কেজি ওজনের মিশরীয় মহিলার অপারেশন হবে ভারতে

মিশরীয় এক নারী, সম্ভবত পৃথিবীর সবচে মোটা মানুষ, যার ওজন ৫০০কেজি, ওজন কমানোর এক অপারেশনের জন্যে তাকে ভারতে নিয়ে আসা হচ্ছে আগামী সপ্তাহে। এই মহিলার নাম এমান আহমেদ আবদেল আতি। বয়স ৩৬। বিশেষ একটি বিমানে করে তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে মুম্বাই শহরে। ওজন কমানোর জন্যে ব্যারিয়াট্রিক সার্জন ড. মুফ্ফাজাল লাকদাওয়ালা তার শরীরে অপারেশন করবেন। ভিসা সমস্যা কায়রোতে ভারতীয় দূতাবাস প্রথমে তাকে ভিসা দিতে চায়নি। এতো মোটা শরীর নিয়ে তিনি বিমানেবিস্তারিত পড়ুন

ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর ভারত সফর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ভারত সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। শনিবার গণভবনে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধ্বে প্রধানমন্ত্রী ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। এখন দুই দেশের কর্মকর্তারা বসে তা ঠিক করবেন। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না হলেও চলতি মাসের ১৮ তারিখে শেখ হাসিনার ভারত সফরে যাওয়ার কথাবিস্তারিত পড়ুন

তিন বছর সময় চেয়ে বিজিএমইএ’র রিভিউ

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ’র ১৮ তলা অবৈধ ভবন ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে ফেলা সংক্রান্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করা হয়েছে। আপিল বিভাগের রায় স্থগিত করে বহুতল ভবনটি ভাঙার জন্য তিন বছরের সময় চাওয়া হয়েছে। চলতি বছরের ৮ নভেম্বর বিজিএমইএ ভবন ভাঙার বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। তৈরি পোশাক উৎপাদক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান এবিস্তারিত পড়ুন

‘বিএনপির হুঙ্কারে সরকার ঘাবড়ায় না’

‘মহান জাতীয় সংসদের নকশার নির্দেশনা পুনরায় বাস্তবায়ন করা হবে। এ জন্য কার কবর উঠবে না উঠবে সে বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তবে এসব নিয়ে বিএনপির কাগুজে বাঘের হুঙ্কার নিয়ে সরকার ঘাবড়ায় না, মাথাও ঘামায় না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ । আজ কুষ্টিয়া শহর জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজেন শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ। পরেবিস্তারিত পড়ুন

রোনাল্ডোদের হুমকি দিয়ে যা বললেন নেইমার

স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলেও তাদের খুব বেশি স্বস্তিতে থাকার সুযোগ নেই। পরিস্থিতি যে কোনও সময় পাল্টে যেতে পারে বলেই মনে করেন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার তারকা স্ট্রাইকার নেইমার। লিগে টানা তিন ম্যাচে ড্র করা বার্সেলোনা এবার পয়েন্ট তালিকার নিচে থাকা ওসাসুনার বিপক্ষে খেলবে। এখানে প্রত্যাশিত জয় পেলে রিয়ালের সঙ্গে ব্যবধান কমিয়ে ৩ পয়েন্ট করতে পারবে কাতালান ক্লাবটি। অবশ্য দিনের শেষ ম্যাচে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে জিতলে আবার ৬বিস্তারিত পড়ুন

শাহরুখ খান যেভাবে বদলে দিলেন সানির জীবন (ভিডিও)

হেডলাইনটা ঠিকই পড়ছেন। শাহরুখ খান এক লহমায় বদলে দিয়েছেন সানি লিওনের জীবন। সে কথা আবার টুইটারে ফলাও করে শেয়ারও করেছেন নায়িকা। কিন্তু কী ভাবে জানেন? বহুদিন ধরেই কিঙ্গ খানের সঙ্গে সানির স্ক্রিন শেয়ারের কথা শোনা যাচ্ছিল। সৌজন্যে শাহরুখের আসন্ন ছবি ‘রইস’। সেখানেই একটি আইটেম নম্বরে পারফর্ম করেছেন সানি। অবশেষে মুক্তি পেয়েছে সে ছবির ট্রেলরও। সানিও মন ভুলিয়েছেন দর্শকদের। মাত্র চারদিনেই ইউটিউবে ১ কোটি ৭০ লক্ষ ভিউ ছাড়িয়ে গিয়েছে। সানি লিখেছেন, ‘কিছুবিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জের নির্বাচনের ওপর ভবিষ্যৎ নির্ভর করছে : ফখরুল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের পক্ষে গণসংযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণসংযোগে তিনি বলেছেন, ‘দেশের নির্বাচন ব্যবস্থার ভবিষ্যৎ নির্ভর করছে এই নির্বাচনের ওপর।’ বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষে নিয়মিত গণসংযোগ করছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এরই অংশ হিসেবে আজ শনিবার নারায়ণগঞ্জে গিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্মবিস্তারিত পড়ুন