Archives
now browsing by author
রোহিঙ্গা মুসলিমদের হত্যা করে প্রতিমার মত নদীতে ভাসিয়ে দিচ্ছে… (দেখুন ভিডিওতে)


https://youtu.be/ZuTbRKGZrs4 https://youtu.be/2lV8aLFvOE8
বাংলাদেশে বা মায়ানমারে নয়, নৌকায় সন্তান প্রসব করলেন গর্ভবতী রোহিঙ্গা নারী


কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের নাফনদীতে নৌকায় এক সন্তান প্রসব করলেন সনজিদা বেগম (২৫) নামে রোহিঙ্গা নারী। গত বৃহস্পতিবার ভোর রাতে নাফনদীতে নৌকায় পাড়ি দেওয়ার সময় মাঝ নদীতে এ সন্তান প্রসব হয়েছে।স্থানীয়দের মতে, ওই সময় মা নূর বেগম ও তিন বোন, শ্বাশুর-শ্বাশুরী ছিলেন তার সঙ্গি। এই নৌকায় ২১ জন নারী, পুর”ষ ও শিশু ছিল। সন্তানের বাবা মিয়ানমার মংডু হাতিপাড়া এলাকার নূর”ল আলমের ছেলে মোঃ মুছা। তবে নৌকায় জম্ম নেওয়া সন্তানের বাবা মুছাবিস্তারিত পড়ুন
শামীম ওসমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন : সাখাওয়াত


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে সংবাদ সম্মেলন করে সংসদ সদস্য শামীম ওসমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। আইভীর পক্ষে মাঠ নামতে নেতাকর্মীদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। শনিবার নারায়ণগঞ্জ শহরে গণসংযোগকালে সাখাওয়াত হোসেন এমন অভিযোগ করেন। তিনি আরও বলেন, এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে এ ব্যাপারে রিটার্নিং অফিসারবিস্তারিত পড়ুন
‘জাতির পিতা দেশের জন্য জীবন দেওয়ার শিক্ষা দিয়ে গেছেন’


উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য জীবন দেওয়ার শিক্ষা আমাদের দিয়ে গেছেন। তিনি বলেন, দেশের জন্য জীবন দেওয়ার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে না। কিছু মৃত্যু আছে যেগুলো আমাদের চেতনায় মহত্ব দান ও মর্যাদাবোধ সৃষ্টি করে। মুক্তিযুদ্ধে যে পরিবারের সদস্য শহীদ হয়েছেন, তাঁরা সব সময় এই অহঙ্কারে ও গর্বে বংশ পরম্পরায় জীবনযাপন করবেন বলেও উল্লেখ করেন উপাচার্য। আজবিস্তারিত পড়ুন
এই ১২ ভিটামিনেই নারীদের শরীর থাকবে চাঙ্গা!


কখনও স্লিম হতে গিয়ে বাদ পড়ছে ভিটামিন। তার জেরে কারও মুখে অল্প বয়সেই বলিরেখা। তাহলে ঠিক কী কী ভিটামিন রোজ না নিলেই নয়? প্রেগন্যান্সিতেই বা কোনটা জরুরি? মহিলাদের কখন কোন ভিটামিন নেওয়া আবশ্যক তা জেনে নেওয়া যাক? ভিটামিন এ: ‘বিটা ক্যারোটিন’ শরীরে পরিবর্তিত হয়ে তৈরি হয় ভিটামিন-এ। চোখের দৃষ্টি ঠিক রাখতে, ত্বক ভাল রাখতে ও নরম টিস্যুর উৎপাদনে ভিটামিন এ গুরুত্বপূর্ণ। অ্যাপ্রিকট, গাজর, পেয়ারা, কলা, পেঁপে, পিচ, কুমড়ো, লাল লঙ্কা, পালংশাক,বিস্তারিত পড়ুন
কেন বারবার একই অপরাধ করছেন আল-আমিন?


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সম্ভাবনাময় পেসারদের অন্যতম নাম আল-আমিন হোসেন। গত বিশ্বকাপ থেকেই তার বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ। অভিযোগের বিবরণীও একইরকম- শৃঙ্খলাভঙ্গ করা। শৃঙ্খলা মানতে কেন এত আপত্তি আল-আমিনের? এই শৃঙ্খলাভঙ্গের অভিযোগেই তার উপর রুষ্ট টিম ম্যানেজম্যান্ট। ঠাঁই হয়নি নিউজিল্যান্ড সফরে। নির্বাচকদের ভাষায় আল-আমিন নাকি ‘বিবেচনাতেই’ আসেননি! গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। শোনা যায়, প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে কেন তাকে প্রথম একাদশে রাখা হয়নি, সেটাবিস্তারিত পড়ুন
ই-সিগারেটেও হতে পারে কোকেনের মতোই নেশা


নেশা সর্বনাশা, কে না জানে! সেই নেশা ছাড়াতে নেশাড়ুদের কী না করতে হয়। তবে নেশার বিকল্প নেশা নয়, সেটা সবাই জানে। তবুও কেউ কেউ সব জেনেও এমন সব বিকল্পদের পাথেয় করে নেন, যে হিতে বিপরীত ঘটে যায়। যেমন, সিগারেট ছাড়তে ই-সিগারেটকে বিকল্প হিসেবে বেছে নিলেন কেউ। ভাববেন না দারুণ কিছু করলেন। এতে কিন্তু দ্বিগুণ ক্ষতি হবে। এই বিকল্পটি নেশাকে কমানোর চেয়ে আরও বাড়িয়ে দিল। সম্প্রতি একটি গবেষণায় উঠেছে এমনই তথ্য। মারিজুয়ানাবিস্তারিত পড়ুন
কণ্ঠশিল্পি রুবেলের সঙ্গে অভিনয় করছেন নায়িকা ববি


চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ছবির নায়িকা হিসেবে পরিচিত হলেও তিনি বর্তমানে অনুদানের ছবিতে অভিনয় করছেন। বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। ছবিতে ববি গায়ক এসডি রুবেলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন। ‘বৃদ্ধাশ্রম’ শিরোনামের ছবিটি পরিচালনা করছেন স্বপন চৌধুরী। গতকাল থেকে গাজীপুরে একটি বৃদ্ধাশ্রমে ছবির শুটিং শুরু হয়েছে। এ বিষয়ে নায়িকা ববি বলেন, ‘আমার ভালো লাগছে এমন একটি ছবির সঙ্গে যুক্ত হয়ে। কারণ আমি এতদিন একেবারেই বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছি। এই প্রথমবারের মতোবিস্তারিত পড়ুন
আবুল খায়ের গ্রুপে নতুনদের চাকরির সুযোগ


নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসাপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। সরাসরি আবুল খায়ের গ্রুপে ‘ট্রেইনি অফিসার (লিফ)’ এবং আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেডে ‘টেরিটোরি সেলস অফিসার (টিএসও)’ পদে এই নিয়োগ দেওয়া হবে। ট্রেইনি অফিসার (লিফ) যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি, উদ্ভিদতত্ত্ব বা ফরেস্ট্রি বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি তামাক পাতা বিষয়ক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া যোগাযোগে পারদর্শী হতে হবে।বিস্তারিত পড়ুন
প্রধান বিচারপতি বললেন
সংসদ চাইলেই সংবিধানের মূল স্তম্ভ বাতিল করতে পারে না
জাতীয় সংসদ চাইলেই অনেক কিছু পরিবর্তন করতে পারে কিন্তু সংবিধানের মূল স্তম্ভ বাতিল করতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ শনিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বাংলাদেশে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদারের আইন পেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধান বিচারপতি। সুরেন্দ্র কুমার সিনহা বলেন, জাতীয় সংসদ চাইলেই অনেক কিছুই পরিবর্তন করতে পারে। সংবিধানকে বন্ধ করে দিতে পারে।বিস্তারিত পড়ুন













