Archives
now browsing by author
এসএমএস পাঠিয়েই জেনে নিন, কখন কোথায় পাবেন আপনার স্মার্টকার্ডটি


ইতোমধ্যেই অনেকে নিজেদের কার্ড বুঝে পেয়েছেন। কিন্তু যারা এখনও পাননি তারা নিজেই বুঝে নিতে পারেন নিজের স্মার্টকার্ড। কার স্মার্টকার্ড কখন ও কোথা থেকে বিতরণ করা হবে যেকোনো মোবাইল থেকে ১০৫ নম্বরে এসএমএস পাঠিয়ে নাগরিকেরা সহজেই জানতে পারবেন। এছাড়া http://www.nidw.gov.bd/ ওয়েবসাইটে গিয়ে NID Online Services লিংকের ‘অন্যান্য তথ্য’ ট্যাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ লিংকে গিয়ে এনআইডি নম্বর ও জন্ম তারিখ অথবা ফরম নম্বর ও জন্মতারিখ দিয়ে স্মার্টকার্ড বিতরণের তারিখ জানা যাবে। যারাবিস্তারিত পড়ুন
রাজশাহীকে উড়িয়ে তৃতীয় বারের মত চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস
ইতিহাস বদলাতে পারল না রাজশাহী কিংস। টান টান উত্তেজনাপূর্ণ ফাইনালে গ্যালারি ছিল পরিপূর্ণ। এর মধ্যেই বিপিএলের চতুর্থ আসরের শিরোপা তুলে ধরলেন সাকিব আল হাসান। আগেও দুইবার বিপিএল শিরোপা জিতেছে তখনকার ঢাকা গ্ল্যাডিয়েটর। দুবারই শিরোপা উঠেছিল অধিনায়ক মাশরাফির হাতে। এবার চতুর্থ আসরে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই প্রথমবারের মত বিপিএলের শিরোপা উঁচিয়ে ধরলেন সাকিব। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রতিপক্ষ রাজশাহী কিংসকে ৫৬ রানে হারিয়ে ঢাকাবাসীদের আনন্দেবিস্তারিত পড়ুন
গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড


গাজীপুরের শ্রীপুরে এক পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে চার শ্রমিক দগ্ধসহ হুড়োহুড়ি করে বের হতে গিয়ে আহত হয়েছেন আরো ১৫ শ্রমিক। গুরুতর আহত দগ্ধ চার শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নয়নপুর দক্ষিণ ধনুয়া এলাকার কনফিডেন্স নিট ওয়্যার কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে কারখানার একটি বিল্ডিংয়ের গুদাম ও একটি ফ্লোরে মেশিনারিজসহ তৈরি কাপড় পুড়ে গেছে। অগ্নিকান্ডে পর শ্রীপুর ফায়ারবিস্তারিত পড়ুন
বাংলাদেশ ২০৪১ সালের আগে উন্নত দেশে পরিণত হবে: এলজিআরডি মন্ত্রী


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশ ২০২১ সালের আগে মধ্যম ও ২০৪১ সালের আগে উন্নত দেশে পরিণত হবে। আজ শুক্রবার বিকেলে ফরিদপুর শেখ রাসেল স্টেডিয়ামে খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। খন্দকার মোশাররফ আরো বলেন, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের আমূল পরিবর্তন করেছেন। শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশ স্বয়ংসম্পূর্ণতা লাভ করে এবং খাদ্যে উদ্বৃত্তবিস্তারিত পড়ুন
RAJSHAHI KINGS VS DHAKA DYNAMITES (LIVE HD)


খেলাটি সরাসরি LIVE দেখতে এখানে ক্লিক করুন..
রিকশাভ্যান চালিয়ে সংসার চালায় তিথি
জীবন সংগ্রামে আত্মপ্রত্যয়ী এক তরুণীর নাম তিথি খাতুন (২০)। বৃদ্ধা মায়ের দেখভাল আর সংসারের দুমুঠো খাবার জোগাতে বাধ্য হয়ে নিজেই রিকশাভ্যানের চালক হয়েছেন তিনি। পরিবারের জীবিকা নির্বাহে মাটিকাটা থেকে শুরু করে কঠোর সব পরিশ্রম করেছেন তিনি। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাজারের বাসস্ট্যাডে দেখা মিলে এই তরুণীর। নাটোরের সিংড়া উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা তিথি খাতুন। ৬ ভাই বোনদের মধ্যে ছোট সে। বাবা ইয়াকুব আলী ছিলেন ভ্যানচালক। চার বছর আগে মারা গেছেন। অভাবেরবিস্তারিত পড়ুন
শেষ ম্যাচে ‘অঘটনে’র শিকার লুইস


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ ম্যাচে ইনজুরি নামক অঘটনের শিকার হয়েছেন এভিন লুইস। অবস্থা এতটাই খারাপ যে, স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। অষ্টম ওভারে লুইস গালিতে ছিলেন। সানজামুল হকের বলে সাব্বিরের ব্যাট থেকে আসা ক্যাচ এক হাত দিয়ে লাফিয়ে ধরতে যেয়ে পড়ে যান। ক্যারিবিয়ান ওপেনিং ব্যাটসম্যান এদিন ঢাকাকে ব্যাট হাতে স্বস্তি দেন। ৩১ বলে ৪৫ রানের ইনিংস খেলে দলকে বড় স্কোর গড়তে সাহায্য করেন। ঢাকা শেষ পর্যন্ত ১৫৯ রানে থামে।বিস্তারিত পড়ুন
ছেঁড়া জিন্স নিষিদ্ধ


আর ছেঁড়া-ফাটা, ফেডেড জিন্সতো এখনকার তরুণদের কাছে দারুণ ট্রেন্ডি, হাল আমলের ফ্যাশন। তবে এ ট্রেন্ডেই আপত্তি ভারতের মুম্বাইয়ে সেইন্ট জেভিয়ার্স কলেজ কর্তৃপক্ষের। ছেঁড়া কিংবা ফেডেড জিন্স পরে কলেজ ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ করেছে তারা। জেভিয়ার্স কর্তৃপক্ষের দাবি, এ ধরনের স্টাইল ও পোশাক অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে, দরিদ্রদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে। তাই এখন থেকে কলেজ ক্যাম্পাসে এ ধরনের পোশাক পরে আসা যাবে না। অধ্যক্ষ অ্যাঞ্জেলো মেনেজিস বলেন, ‘কয়েকজন শিক্ষার্থীকে ছেঁড়া জিন্স পরেবিস্তারিত পড়ুন
অবশেষে পুলিশ প্রহরায় সম্পন্ন হলো মুসলিম পাত্রের সাথে হিন্দু পাত্রীর বিয়ে


শাকিল আহমেদ মুসলিম গোত্রের আর অসিতা বাবু হিন্দু গোত্রের। এই দু’জন সেই স্কুল থেকেই প্রেম করে আসছেন একে অপরের সাথে। ধর্মও তাদের প্রেমে বাধ সাধতে পারেনি। তাদের প্রেম নিয়ে আপত্তি নেই উভয় পরিবারের মধ্যে। কিন্তু যত আপত্তি তা সবই হিন্দু পরিষদ নেতা ও কর্মীদের। আর তাই তো শাকিল ও অসিতার বিয়ে ভণ্ডুল করতে জরো হয় হিন্দু পরিষদ। বিয়ে বন্ধের দাবীতে তারা শতো শতো লোক বিক্ষোভ করতে থাকে। কিন্তু এতেও আটকানো যায়নিবিস্তারিত পড়ুন
অস্ট্রেলিয়া পৌঁছেছে মোস্তাফিজ-তাসকিনরা


বৃহস্পতিবার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয় বাংলাদেশের জাতীয় দলের একটি অংশ। শুক্রবার অস্ট্রেলিয়ায় পৌঁছেছে তারা। মাঝে সিঙ্গাপুরে তিন ঘণ্টা ট্রানজিটের পর সেখানে পৌছায় টাইগারদের অগ্রবর্তী দল। চলতি মাসের শেষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। এর আগে প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়ায় ক্যাম্প করবে টাইগাররা। বৃহস্পতিবার প্রথম ফ্লাইট মুশফিকুর রহীমের সঙ্গী হয়েছেন আরো ১২জন ক্রিকেটার। এ দলে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাশীষ রায়, এবাদত হোসেন, রুবেল হোসেন, কামরুলবিস্তারিত পড়ুন













