শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

বিখ্যাত ব্যাট নিয়ে মাঠে ফিরছেন এবি ডি ভিলিয়ার্স

লম্বা ইনজুরি বিরতির পর নেটে ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্টার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। কনুইয়ের ইনজুরির কারনে প্রায় ছয় মাসের মত মাঠের বাইরে ছিলেন তিনি। ফেরার মিশনে প্রথমবারের মত ব্যাট-প্যাড পরলেন ডি ভিলিয়ার্স। তাও আবার বিখ্যাত ব্যাট কম্পানি এমআরএফের কিড নিয়ে। এর আগে অস্ট্রেলিয়ান গ্রেট স্টিভ ওয়াহ, লিটল মাস্টার শচিন টেন্ডুলকার খেলেছেন এমআরএফ ব্যাট দিয়ে। বর্তমানে ভিরাট কোহলি এই ব্যাট দিয়ে খেলছেন। এমআরএফ পরিবারে নতুন সদস্য হিসেবে যোগ দিলেন ইনজুরি ফেরত এবিবিস্তারিত পড়ুন

ঢাকা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে এইচআইভি বাড়ছে

দেশে এইচআইভি আক্রান্ত ৪ হাজার ৭২১ জন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমানে দেশে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪ হাজার ৭২১ জন। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে অভিবাসী ও শিরায় নেশা গ্রহণকারীদের মধ্যে এর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। বুধবার দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশনে সরকারি দলের সদস্য মোহা. গোলাম রাব্বানীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংসদকে তিনি আরও জানান, চলতি বছরের অক্টোবর পর্যন্ত ৭৯৯ জন এইচআইভি রোগে মারা গেছেন। ফলে জীবিত রোগীর সংখ্যা ৩ হাজারবিস্তারিত পড়ুন

নোয়াখালীতে যৌতুকের দাবিতে অন্তসত্ত্বা গৃহবধূর গায়ে পেট্রোল ঢেলে আগুন

নোয়াখালীতে যৌতুকের দাবিতে কামরুন্নাহার নিপু (১৮) নামের এক গৃহবধূর গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অগ্নিদগ্ধ ৮ মাসের অন্তসত্ত্বা গৃহবধূ নিপুকে প্রথমে নোয়াখালী জেনারেল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তার শরীরের ৯০শতাংশ পুড়ে গেছে এবং সে বাক-শক্তি হারিয়ে ফেলেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ গৃহবধূর জাল রুমা আক্তার (২৫) ও শশুর দেলোয়ার হোসেনসহ আরোবিস্তারিত পড়ুন

জবির ‘এ’, ‘বি’ ও ‘ই’ ইউনিটের ৩য় মেধা তালিকা প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণি ভর্তির ‘এ’, ‘বি’, ও ‘ই’ ইউনিটের ৩য় মেধা তালিকা এবং ‘এ’ ও ‘বি’ ইউনিটের ২য় মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে । আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । ‘এ’, ‘বি’, ও ‘ই’ ৩য় মেধা তালিকায় মনোনীত শিক্ষার্থীদের ৮ ও ১১ ডিসেম্বর-এর মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে তার আসনটি শূন্যবিস্তারিত পড়ুন

ট্রাম্পকে ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা

আমেরিকার নতুন নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ২০১৬ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করেছে টাইমস ম্যাগাজিন। বিবিসি জানায়, গত ৮ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে অপ্রত্যাশিত জয়ের জন্য ট্রাম্পকে এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে।

জিয়াউর রহমানের সমাধিতে হাত দিলে কেউ বসে থাকবে না : মোশাররফ

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে হাত দিলে এবার কেউ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বুধবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মোশাররফ বলেন, জিয়ার সমাধিতে হাত দিলে সেই হাতে আগুনে দেয়া হবে। পুড়িয়ে দেয়া হবে। এমন সংস্কৃতি চালু করলে আপনাদের আত্মীয়স্বজনের কবরে জনগণ ধাবিতবিস্তারিত পড়ুন

ফাইনালে উঠতে রাজশাহীর দরকার মাএ ১২৬ রান

বাঁচা-মরার লড়াই। জিতলে বিপিএলে ফাইনাল, আর হারলেই বিদায়। এমনই এক ম্যাচে (দ্বিতীয় কোয়ালিফায়ার) খুলনা টাইটান্সের মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করেছে খুলনা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তুলেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ফাইনালে উঠতে তাই রাজশাহীর দরকার ১২৬ রান। টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানের মাথায় হাসানুজ্জামানের উইকেট খুইয়ে বসে খুলনা। আব্দুল মজিদের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রানআউটে কাটা পড়েন ১বিস্তারিত পড়ুন

সুখী বিবাহিত জীবনের গোপন রহস্য ‘যৌনতা’

সুখী বিবাহিত জীবনের জন্য যৌনতার গুরুত্ব রয়েছে। তবে একে বিবাহিত জীবনের সবকিছু বলে মানতে নারাজ গবেষকরা। অবশ্য সাম্প্রতিক গবেষণাতেও বিবাহিত জীবনের সুখের ক্ষেত্রে যৌনতার গুরুত্ব নতুন করে উঠে এসেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এসএমএইচ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের এক রিপোর্টে যৌনতার বিষয়ে এ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এতে গবেষকরা জানিয়েছেন, বিবাহিত জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো বাড়ির টুকিটাকি কাজ উভয়কেই ভাগ করে নেওয়া। তবে তার পাশাপাশি ভালো যৌনতার গুরুত্বকেও তুলেবিস্তারিত পড়ুন

শাবনূরের সংসার ভাঙার খবর মিথ্যা ও বানোয়াট

২০১২ সালের ২৮ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে করেন শাবনূর। স্বামী যশোরের ছেলে অনিক মাহমুদ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলেও পেশায় ব্যবসায়ী। স্বামী-সন্তান নিয়ে সুখেই আছেন শাবনূর। তবে চলতি সপ্তাহে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন রটে, ঘর ভাঙছে শাবনূরের। কিন্তু খোঁজ নিয়ে জানা যায় সে খবর সত্য নয়। অনিক বলেন, এসব মিথ্যা-বানোয়াট। আমি দেশে ব্যবসার কাজে ব্যস্ত থাকায় অস্ট্রেলিয়া যেতে পারছি না। তবে মুঠোফোনে দৈনিক কয়েকবার যোগাযোগ হচ্ছে। আমরা ভালো আছি, সুখেই আছি। ঘর ভাঙছে- এবিস্তারিত পড়ুন

বাল্যবিবাহ নিরোধ আইন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার প্রণীত বাল্যবিবাহ নিরোধ আইন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তিনি বলেন, ‘সামাজিক অবস্থা বিবেচনা করে এই আইন প্রণয়ন করা হয়েছে। কিছু এনজিও এবং ব্যক্তির গ্রাম্য সমাজ ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা না থাকায় তারা বিশেষ অবস্থায় ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ের বিষয়টি সম্পর্কে প্রশ্ন তুলছেন। ’ প্রধানমন্ত্রী আজ সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। শেখবিস্তারিত পড়ুন