Archives
now browsing by author
সালমান শাহ’র মৃত্যু তদন্তে পিবিআই, আশাবাদী নীলা চৌধুরী


চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনাটি র্যাবকে দিয়ে পুনঃতদন্তের আদেশ আটকে যাওয়ার পর এবার পুলিশের নবগঠিত শাখা পিবিআইকে সে দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকার মহানগর হাকিম লস্কর সোহেল রানা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআইকে) দিয়ে পুনরায় আলোচিত এ মামলাটির তদন্ত করতে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার আদালতের এই আদেশ হলেও বুধবার তা জানা যায়। এত দিন পর এই আদেশে কিছুটা আশাবাদী মামলার বাদী সালমানের মা নীলা চৌধুরী এবং তার আইনজীবী মাহফুজ মিয়া। ১৯৯৬ সালের ৬বিস্তারিত পড়ুন
পাকিস্তানে ৪০ যাত্রী নিয়ে বিমান ‘বিধ্বস্ত’


পাকিস্তানে ৪০ যাত্রী নিয়ে বিমান ‘বিধ্বস্ত’ পাকিস্তানের শীর্ষ দৈনিক ডন রেডিও পাকিস্তানকে উদ্ধৃত করে জানিয়েছে চিত্রল থেকে ইসলামাবাদ যাওয়ার পথে পিআইএ-৬৬১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়েছে। তবে পিআইএ এখনও বলছে বিমানটির খোঁজ মিলছে না। ‘ আঞ্চলিক সরকারের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টরসকে জানিয়েছেন ইসলামাবাদ থেকে ৪৩ মাইল দুরে হেভালিয়ান শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
টস জিতে ব্যাটিংয়ে খুলনা টাইটান্স


বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। মিরপুরে সন্ধ্যায় টস জিতেছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি অবশ্য ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মঙ্গলবার ঢাকার কাছে হেরে যায় খুলনা। অন্যদিকে এলিমিনেটর ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে দারুণ এক জয় পায় রাজশাহী। আজ যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। আর যারা হারবে তারা বিদায় নেবে।
নোয়াখালীতে ভাতিজার হাতে নির্মম ভাবে চাচা খুন


নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় টাকা চুরি নিয়ে বিরোধের জের ধরে বাদশা মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করেছে ভাতিজা হৃদয়। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পৃতম্বপুর বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া ওই ইউনিয়নের বংশী গ্রামের ছিদ্দিক উল্যার ছেলে। ভাতিজা হৃদয় একই বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে। সোনাইমুড়ী দেওটি ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন শাকিল জানান, বংশী গ্রামের আমিন উদ্দিন বাড়ির চাচা বাদশার ঘর থেকে টাকা চুরি করে হৃদয়।বিস্তারিত পড়ুন
স্ত্রীর মর্যাদা চাইতে এসে পুলিশ কর্মকর্তাকে মারধর করলেন নারী


স্ত্রীর মর্যাদা দিতে টালবাহানা করায় মাসুদা বেগম নামে এক নারী স্বামী পুলিশের এএসআই দবিয়ার রহমানকে প্রকাশ্যে মারধর করেছে। এসময় ওই পুলিশ কর্মকর্তাও স্ত্রী পরিচয় দানকারী ওই নারীকে মারধর করলে উৎসুক জনতা পুলিশ কর্মকর্তাকে গণপিটুনি দিয়েছে। বুধবার সকালে রুহিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে ওই নারীকে স্থানীয় লোকজন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। জানা যায়, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানায় কর্মরত থাকাকালে এএসআই দবিয়ার রহমানের সঙ্গে মাসুদা বেগম নামেবিস্তারিত পড়ুন
ব্রাজিলে শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা চায় বাংলাদেশ


বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সিদ্ধান্ত মোতাবেক এলডিসিভুক্ত দেশ হিসেবে ব্রাজিলে শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা চায় বাংলাদেশ। দেশটির বাজারে রপ্তানি বাড়ানোর প্রচুর সম্ভাবনা থাকলেও উচ্চ শুল্কহারের কারণে তা সম্ভব হচ্ছে না। বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা কাম্পোজ দা নব্রেগার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী বলেন, ডব্লিউটিওর সিদ্ধান্ত মোতাবেক এলডিসিভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ ব্রাজিলের কাছ থেকে ডিউটি ও কোটাবিস্তারিত পড়ুন
শ্বশুরবাড়ি থেকে প্রবাসী জামাইয়ের লাশ উদ্ধার


ঝালকাঠির নলছিটিতে শ্বশুরবাড়ি থেকে আবু সাঈদ খান (৩৫) নামের এক প্রবাসী জামাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের আত্মীয়রা জানান, দুই বছর আগে রানাপাশা ইউনিয়নের হদুয়া গ্রামের হাতেম আলী খানের ছেলে দুবাই প্রবাসী আবু সাঈদ খানের সঙ্গে পার্শ্ববর্তী রাজাবাড়িয়া গ্রামের হামেদ সিকদারের মেয়ে সনিয়া বেগমের বিয়ে হয়। বিদেশ থেকে ফিরে মঙ্গলবার শ্বশুরবাড়িতে বেড়াতে যান তিনি। বুধবার সকালে শ্বশুরবাড়ি থেকে তারবিস্তারিত পড়ুন
ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি প্রক্রিয়া স্থগিত চেয়ে লিগ্যাল নোটিশ
প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি প্রক্রিয়া স্থগিত করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত না করলে উচ্চ আদালতে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানান আইনজীবী সায়েম আলী পাঠান। বুধবার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী আ স ম সায়েম আলী পাঠান এ নোটিশ পাঠান। ইউজিসি চেয়ারম্যান, সচিব, ঢাবি ভিসি, প্রো-ভিসি, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরবিস্তারিত পড়ুন
চার সপ্তাহের জন্য বিশ্রামে শফিউল
আফগানিস্তানের পর ইংল্যান্ড সিরিজ। এরপরই শুরু হয়ে গেলো বিপিএলের ঢামাডোল। টানা দুই মাস ক্রিকেট খেলছেন বাংলাদেশের ক্রিকেটাররা। যার ধকল সইতে হচ্ছে এখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। বিশেষ করে পেসারদের। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে একের পর এক ইনজুরিতে পড়ছেন পেসাররা। যার সর্বশেষ সংযোজন শফিউল ইসলাম। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচের সময় ফিল্ডিং করতে গিয়ে বাঁ-পায়ে চোট পান শফিউল। পরে ছোট ছোট রানআপে বোলিং করলেও শেষ পর্যন্ত দেখা গেলোবিস্তারিত পড়ুন
মনে হয় নিজের দেশে নিজেই পরাধীন হয়ে আছি: ইলিয়াস কাঞ্চন


বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির স্বপ্ন পূরণ হয়। তবে এ স্বাধীনতা অর্জন করতে গিয়ে ত্রিশ লাখ শহীদ আর দু’লাখ মা-বোনের সম্ভ্রমহানি ঘটে। এখন চলছে স্বাধীনতার স্বাক্ষর বিজয়ের মাস ডিসেম্বর। আজ ৭ ডিসেম্বর। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় এ মাসের ১৬ ডিসেম্বর অর্জিত হয়। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা।বিস্তারিত পড়ুন













