Archives
now browsing by author
চ্যাম্পিয়ন কুমিল্লার ফেয়ারওয়েল


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মত খেলতে নেমেই গত আসরে বাজিমাৎ করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জাদুর কাঠির ছোঁয়ায় ফ্র্যাঞ্চাইজিটি পেয়ে গিয়েছিল শিরোপার ট্রফি। কিন্তু, এক বছরের ব্যবধানেই মূদ্রার উল্টো পিঠ দেখতে হল মাশরাফিদের। এবার আর শেষ চারেই যাওয়া হল না তাদের। ১২ টির মধ্যে মাত্র পাঁচটিতে জিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল তারা। এমন অবস্থায় দলের ক্রিকেটার ও মালিকপক্ষের মনোবল ভেঙে যাওয়া স্বাভাবিক। সে কারণেই কি না, মালিক পক্ষেরবিস্তারিত পড়ুন
কিসের জন্য তামিমের এই আক্ষেপ?


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে বরিশাল বার্নার্সের হয়ে ১২ ম্যাচ খেলে চারটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরিসহ ৪৮৬ রান করেছিলেন পাকিস্তানের আহমেদ শেহজাদ। চতুর্থ আসরে এসে পাকিস্তানের এই ওপেনারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের। কিন্তু, সেই রেকর্ড ছোঁয়া হয়নি তামিমের। ১০ রানের আক্ষেপ নিয়েই বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের এবারের আসর শেষ করলেন তিনি। ১৩ ম্যাচে ৪৩.২৭ গড়ে ৪৭৬ রান করেছেন তিনি। এলিমিনেটরের ম্যাচে মঙ্গলবার মিরপুরবিস্তারিত পড়ুন
জানেন কী? অনেক পুরুষেরও কেন বড় স্তন হয়?


এখন সিক্স প্যাক অ্যাব, চওড়া ছাতি, পুরুষালি চেহারার জন্য মাননসই স্তন পেতে চিকিৎসকের ছুড়ির তলায় আসতে পিছপা হচ্ছে না তরুণ প্রজন্ম। অথচ ১০ বছর আগেও পুরুষ স্তন নিয়ে সে হারে মাথাব্যাথা ছিল না তরুণদের মধ্যে। পুরুষদের ক্ষেত্রে স্তন পরিবর্ধনের ঘটনা মূলত ঘটে পুরুষ ও নারী হরমোনের অসামঞ্জস্যের জন্য। অ্যান্ড্রোজেন হল পুরুষ হরমোন এবং ওয়েস্ট্রোজেন বল হল নারী হরমোন। ১৯ থেকে ২৫ বছর বয়সের ছেলেদের মধ্যে এই সমস্যা সবচেয়ে বেশি হয়। যদিওবিস্তারিত পড়ুন
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৯২ জনের প্রাণহানি


ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অবস্থিত অ্যাচেহ প্রদেশে ভূমিকম্পে কমপক্ষে ৯২ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ৩ মিনিটে ৬.৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এতে আরও অনেকে আহত হয়েছেন। অ্যাচেহ প্রদেশের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল তাতাং সুলায়মানের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে। ভূমিকম্পে বেশ কয়েকটি ঘরবাড়ি ধসে গেছে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছেন অনেকে। আহতের সংখ্যা বাড়ছে। স্থানীয় হাসপাতালে জায়গা না হওয়ায় পাশ্ববর্তী হাসপাতালে আহতদের সরিয়ে নেয়া হচ্ছে। এ ভূমিকম্পেবিস্তারিত পড়ুন
বৈবাহিক ধর্ষণের বিরুদ্ধে নারীদের রুখে দাঁড়ানো উচিত : ক্যাটরিনা


নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ করতে নারীদেরই অবস্থান নিতে হবে বলে মনে করেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বৈবাহিক ধর্ষণ এবং অন্যান্য সহিংসতার বিষয়ে নারীদের রুখে দাঁড়ানোর জন্য বলেছেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেল, সম্প্রতি জাতিসংঘের আয়োজনে ‘উই ইউনিট’ শিরোনামের একটি সম্মেলনে এসব কথা বলেছেন ক্যাটরিনা। সামাজিক দায়বদ্ধতা এবং বিভিন্ন বিষয় মাথায় নিয়ে অনেক সময় শিক্ষিত নারীরাও নীরবে নির্যাতন সহ্য করেন। এ বিষয়ে ক্যাটরিনা বলেন, ‘আমি অনেক শিক্ষিত নারীকে জানি, যাঁরাবিস্তারিত পড়ুন
‘ভালো কাজ পেলে বড় পর্দায় ফিরবেন হ্যাপি’


বেশ কিছুদিন ধরেই ছোট ও বড় পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। গত বছরের জুলাই মাসে ঢাকাই ছবি ‘ধূমকেতু’র একটি আইটেম গানে নেচেছিলেন তিনি। সেই গানের ভিডিও সম্প্রতি প্রকাশ করা হয়েছে ইউটিউবে। এই ছবিই কি হ্যাপির শেষ ছবি হবে, না আরো ছবিতে অভিনয় করবেন তিনি? এই প্রশ্নের উত্তর দিলেন পরিচালক হাসান। তিনি জানান, ভালো কাজ পেলে হ্যাপির ফেরার সম্ভাবনা আছে। শাফিক হাসান বলেন, ‘হ্যাপিবিস্তারিত পড়ুন
কালীগঞ্জে মাদকসহ ২টি মোটরসাইকেল আটক


সোহানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ইশোরকোল এলাকা থেকে ১২৫’ বোতল ফেনসিডিলসহ ২টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ও,সি আরজু মোঃ সাজ্জাদ হোসেনের এবং এ,এস,আই মোঃ মিজানুর রহমান অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে। পুলিশ সুত্রে জানা যায়, অভিযানে রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের ইশোরকোল, এলাকা থেকে মাদকের চালানটি নিয়ে যাবার প্রস্তুতি চলছিল। পুলিশের আগমন টের পেয়েবিস্তারিত পড়ুন
শিশুদের ১০ শতাংশের বেশি ওজনের স্কুলব্যাগ বহনে নিষেধাজ্ঞা


শিশুর শরীরের ১০ শতাংশের বেশি ওজনের স্কুলব্যাগ বহন করানো যাবে না বলে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। শিক্ষা মন্ত্রণালয়কে তদারকির নির্দেশও দেওয়া হয়েছে। বুধবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও আশিস রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত আগস্টে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের শরীরের ওজনের ১০ শতাংশের বেশি ভারী স্কুলব্যাগ ব্যবহার নিষিদ্ধ করতে আইন প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছিল। একই সঙ্গে প্রাক-প্রাথমিকে পড়ুয়াবিস্তারিত পড়ুন
জামায়াতকে বাইরে রেখে ২০ দলীয় জোটের সমন্বয় কমিটি গঠন


আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের পক্ষে প্রচারের জন্য জামায়াতে ইসলামীকে বাইরে রেখে সমন্বয় কমিটি গঠন করেছে ২০ দলীয় জোট। মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিবদের সঙ্গে বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি ঘোষণা করেন। মির্জা ফখরুল বলেন, ধানের শীষের প্রার্থীর পক্ষে গণসংযোগ করতে জোটের শরিকদের নিয়ে তিনটি টিম করা হয়েছে। কমিটির প্রধান হচ্ছেন জাতীয় পার্টির (কাজী জাফর)বিস্তারিত পড়ুন
সাব্বির-আল আমিনরা ভুল করবেই: আশরাফুল


সেই ছবিটা এখনো ক্রিকেট ভক্তদের হৃদয়ে গেঁথে আছে। ২০১৩ সালের জুনে চোখের জল ফেলতে ফেলতে মোহাম্মদ আশরাফুল বলে উঠেছিলেন, ‘আমি গোটা জাতির কাছে, আর আমার ভক্তদের কাছে ক্ষমা চাইছি। যা করেছি তার জন্য আমি ভীষণভাবে লজ্জিত।’ ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার সেই সরল স্বীকারোক্তি তাকে ঠেলে দিয়েছিল অন্ধকার এক জগতে। নিষিদ্ধ হন সব ধরনের ক্রিকেটে। তারপর অন্ধকার সুড়ঙ্গের শেষ মাথায় আলো হয়ে দেখা দিয়েছিল তার ভাল মানুষী। অনেক বিনিদ্র রাতের পরবিস্তারিত পড়ুন













