Archives
now browsing by author
মুরগি ধুয়ে রান্না করেন? সাবধান!


মুরগি রান্না করার আগে ভাল করে ধুয়ে নেয়া উচিত। এটাই তো বলে আমাদের কমনসেন্স, তাই না? কারণ, কাঁচা মুরগির মধ্যে থাকা ব্যাকটেরিয়া শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তবে জানেন কি অন্য কথা বলছেন ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সির গবেষকরা। তাঁরা জানাচ্ছেন, ধোয়ার ফলে ব্যাকটেরিয়া আরও বেশি ছড়িয়ে পড়তে পারে। যা শরীরের জন্য হতে পারে মারাত্মক ক্ষতিকারক। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে ফুড পয়জনিং-এর অন্যতম কারণ ক্যাম্পিলোব্যাকটর ও সালমোনেল্লা ব্যাকটেরিয়া। কাঁচা মুরগিতে এই দু’প্রকারবিস্তারিত পড়ুন
কক্সবাজারে আবরো রোহিঙ্গাবাহী ৮ নৌকা ফেরত


কক্সবাজারের টেকনাফের নাফ নদ ও উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা মুসলমানদের বহনকারী আটটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার সকাল পর্যন্ত এসব নৌকা ফেরত পাঠায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, নাফ নদের দুটি পয়েন্টে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় মিয়ানমারের রোহিঙ্গাবোঝাই আটটি নৌকাকে সীমান্তের শূন্যরেখা থেকেই ফেরত পাঠিয়ে দেয় বিজিবি। এসব নৌকার প্রতিটিতেবিস্তারিত পড়ুন
জার্মানিতে বোরখা নিষিদ্ধ করার আহ্বান জানালেন মার্কেল


গদি বাঁচাতে একেবারে ইউ-টার্ন নাকি জনপ্রিয়তায় ধাক্কার আভাস পেয়ে আগেভাগেই ঘুঁটি সাজানো শুরু! উদার অভিবাসন নীতিতে ঘরে-বাইরে নানা সমালোচনার মুখে জার্মানিতে বোরখা নিষিদ্ধ করার আহ্বান জানালেন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। মঙ্গলবার তাঁর দল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের (সিডিইউ) কংগ্রেসে মার্কেল বলেন, ‘যেখানে যতটা সম্ভব বোরখা নিষিদ্ধ করা উচিত। শরিয়ত আইনের ঊর্ধ্বে জার্মানির আইন। ‘মার্কেলের কথায়, ‘যেখানে যেখানে আইনগতভাবে সম্ভব, সেই সব জায়গায় পুরোপুরি মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করা উচিত। পুরোপুরি মুখ ঢেকে রাখাবিস্তারিত পড়ুন
মর্মান্তিক বিমান দূর্ঘটনায় নিহত ফুটবলারদের স্মরণে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল-কলম্বিয়া


মর্মান্তিক বিমান দূর্ঘটনায় নিহত ব্রাজিলিয়ান ক্লাব শাপেকোয়েন্সের ফুটবলার, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের স্মরণে ও ক্লাবটিকে আর্থিক ভাবে সহায়তা করার লক্ষ্যে আগামী জানুয়ারি মাসে কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সিবিএল সেক্রেটারি ওয়াল্টার ফেল্ডম্যান এমন ইঙ্গিত দিয়েছেন। পুরো ক্লাবটির খেলোয়াড়, কর্মকর্তাসহ ৭৬ জন যাত্রী বহনকারী বিমানটি গত সপ্তাহে কলম্বিয়ার পাহাড়ী অঞ্চল সেরো গোর্ডোতে বিধ্বস্ত হলে ৭১জনই নিহত হন। কলম্বিয়ান ক্লাব এ্যাথলেটিকো ন্যাসিওনালের বিপক্ষে কোপা সুদামেরিকানার ফাইনালবিস্তারিত পড়ুন
আজান দিলে কি কোরআন তিলাওয়াত বন্ধ করতে হবে?


প্রশ্ন : যখন আজান দেয়, তখন যদি কোরআন শরিফ তিলাওয়াত করতে থাকি, তখন কি তিলাওয়াত বন্ধ করে দিতে হবে? উত্তর : হ্যাঁ। আজান যখন শুনবেন, তখন উত্তম হচ্ছে আপনি আজানের উত্তর দেবেন। যেহেতু রাসূল (সা.) হাদিসের মধ্যে বলেছেন, ‘যখন তোমরা আজান শুনবে, তখন মুয়াজ্জিন যেভাবে বলছে, ঠিক সেভাবে মুয়াজ্জিনের সাথে বলবে।’ তাই আজানের জবাব দেওয়াটা এখানে এই পরিস্থিতিতে উত্তম কাজ। এ জন্য কোরআন পাঠ বন্ধ করে আপনি আজানের জবাব দেবেন, তারবিস্তারিত পড়ুন
হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়ে ৭ম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ


চার সন্ত্রাসী দ্বিতীয় তলায় উঠে অস্ত্রের মুখে চিকিৎসার জন্য হাসপাতালে বেডে ভর্তিরত মায়ের সঙ্গে থাকা ৭ম শ্রেণির ছাত্রীকে উঠিয়ে নিয়ে যায়। ডাক্তার, নার্স, আয়া, নাইট গার্ড সবাই মিলে ১২/১৩জন দায়িত্বে নিয়োজিত ছিল। স্থানীয়দের সহায়তায় অপহরণের কিছুক্ষণের মধ্যে উদ্ধার করা হলেও ততক্ষণে ঐ স্কুল ছাত্রীকে সন্ত্রাসীরা গণধর্ষন করে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনায় সর্বত্র নিন্দার ঝড় উঠেছে। গত সোমবার দুপুর ১২টা দিকেবিস্তারিত পড়ুন
প্রাথমিক শিক্ষার ২০ লাখ বই এলো ভারত থেকে


ভারতে ছাপা ২০ লাখ ১৩ হাজার ৬শ কপি প্রাথমিক শিক্ষার পাঠ্যবই বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। ২০১৭ সালে প্রাথমিক শিক্ষার এই বই সারাদেশের ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। মঙ্গলবার বিকেলে বেনাপোল স্থলবন্দরের ২৭ ও ২৮ নম্বর শেড থেকে ওইসব বই খালাস শুরু হতে দেখা গেছে। বন্দর থেকে বই ছাড় করানোর জন্য সরবরাহকারী হিসেবে কাজ করছেন বেনাপোলের ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী। তিনি জানান, মঙ্গলবার বিকেলে ১১টিবিস্তারিত পড়ুন
ইরানে দেহব্যবসা বিস্তারের অভিযোগে ১২ ফ্যাশনকর্মীর কারাদণ্ড


ইরানে দেহব্যবসা বিস্তৃতি চেষ্টার অভিযোগে দেশটির ফ্যাশন ইন্ড্রাস্ট্রির সঙ্গে সংশ্লিষ্ট ১২জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। এদের মধ্যে আটজন নারী ও চারজন পুরুষ রয়েছে। সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এসব নারী-পুরুষকে পাঁচ মাস থেকে ছয় বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে সিরাজ শহরের একটি আদালত। এছাড়া সাজা ভোগের পর তাদের ওপর দুই বছর ফ্যাশন ইন্ড্রাস্ট্রিতে কাজ ও বিদেশ যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আসামি পক্ষের আইনজীবী মাহমুদ তারাভাত জানিয়েছেন,বিস্তারিত পড়ুন
আজকের খেলাঃ ফাইনালের লড়াইয়ে বাঘের মুখোমুখি সিংহ


একেএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের ২০১৬’র এলিমিনেটর ম্যাচ জিতে ২য় কোয়ালিফায়ার বা সেমি ফাইনালে জায়গা করে নিয়েছে রাজশাহী কিংস। অন্যদিকে ১ম কোয়ালিফায়ার হেরে ফাইনালে খেলার জন্যে আরেকটা সুযোগ পাচ্ছে খুলনা টাইটান্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ফাইনালে যাবার চূড়ান্ত এই লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আসরের চমক জাগানো দু’টো দল খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। দুই দলেই টি-২০ ক্রিকেটের কোনো মহাতারকা বা স্পেশালিস্ট নেই। তবুও দলীয় পারফরম্যান্সের সুবাদেবিস্তারিত পড়ুন
বেঁধে দেওয়া হবে ব্যাটের মাপ ও ওজন


ইচ্ছে মতো মাপের ব্যাট নিয়ে আর মাঠে নামতে পারবেন না গেইল-কোহলিরা। এবার ব্যাটের মাপ বেঁধে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বিশ্ব ক্রিকেটের নীতি ও নিয়ম সুপারিশকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ব্যাটের মাপে সীমা বেঁধে দেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার মুম্বাইয়ে এমসিসির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন এই কমিটির অন্যতম সদস্য সৌরভ গাঙ্গুলি। এ দিন বৈঠক শেষে ভারতের একটি দৈনিক পত্রিকায়বিস্তারিত পড়ুন













