শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

এবার ইংলিশ কাউন্টি খেলতে যাচ্ছেন মিরাজ!

এর আগে দেশের বেশ কয়েকজন ক্রিকেটার কাউন্টি ক্রিকেটে খেলেছেন। এবার সুযোগ পেতে যাচ্ছেন নতুন কয়েকজন ক্রিকেটার। ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছেন দুই বাংলাদেশি ক্রিকেটার সৌম্য সরকার ও মেহেদি হাসান মিরাজ। ঐতিহ্যবাহী এই ক্রিকেট আসরে তাদের খেলার সুযোগ করে দিতে ঢাকায় অবস্থান করছেন লন্ডন ভিত্তিক একটি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা আতিক চৌধুরী। বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের প্রতি আগ্রহ আছে কাউন্টি দলগুলোর। দলগুলোর সাথে যোগাযোগ করে এই প্রতিষ্ঠানটি এই আগ্রহের কথাবিস্তারিত পড়ুন

তারাই আমাকে বেশি ম্যাসেজ দিচ্ছেন, আর বন্ধুরা তো আছেই

কদিন আগে প্রকাশিত হয়েছে অনিমেষ আইচের দ্বিতীয় ছবি ‘ভয়ংকর সুন্দর’-এর টিজার। তারপর থেকেই নাকি খুব সাড়া পাচ্ছেন এ চলচ্চিত্রের প্রধান অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। টিজারের সাড়া নিয়ে তিনি বেশ রোমাঞ্চিত। কারণটাও অবশ্য পরিষ্কার। ‘ভয়ংকর সুন্দর’ অনিমেষ আইচের দ্বিতীয় ছবি হলেও বড় পর্দায় এই প্রথম দেখা যাবে ভাবনাকে। আগামী বছরের শুরুতেই তার জীবনে ঘটছে এই ঘটনা। আর ঘটনা ঘটার শুরুটা হলো টিজারে। ভাবনা বললেন, ‘প্রচুর ম্যাসেজ (খুদে বার্তা) পাচ্ছি। টিজার প্রকাশের পরবিস্তারিত পড়ুন

পিত্তথলি থেকে বের হলো ১১,৮১৬ পাথর!

সিটি স্ক্যানে পিত্তথলিতে পাথরের উপস্থিতি ঘুণাক্ষরেও টের পাননি চিকিৎসকেরা। তবে স্ক্যান করা ছবিতে একটু অস্বাভাবিক তো লেগেই ছিল। পিত্তথলিজুড়ে এমন ভারী কিছু জমিয়ে বসেছিল যে পিত্তথলি আকারে দ্বিগুণ হয়ে ঝুলে পড়েছিল। ভারতর উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা ৪৬ বছরের বিনোদ শর্মার পিত্তথলির অস্ত্রোপচার করতে গিয়ে চোখ কপালে ওঠে চিকিৎসকদের। ভারী ওই বস্তুটি আর কিছুই নয়, প্রায় ১২ হাজার ছোট ছোট পাথর। কোনোটার আকৃতি ডিম্বাকার তো কোনোটা গোলাকৃতি। টানা তিন দিন ধরে গোনার পরবিস্তারিত পড়ুন

হিন্দি শিখছেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজ্য রাজনীতি থেকে বের হয়ে জাতীয় রাজনীতির দিকে ঝুঁকছেন। ভারতের ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের প্রতিবাদে তিনি রাস্তায় নেমেছেন। আর এই ইস্যুকে সামনে নিয়ে তিনি এখন চষে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন এলাকা। দিল্লি, কলকাতা, বিহার, উত্তর প্রদেশে তিনি সভা-সমাবেশ করেছেন। এবার তিনি মন দিতে চাইছেন জাতীয় রাজনীতিতে। লক্ষ্য, দিল্লির মসনদ। জাতীয় পর্যায়ে রাজনীতি করতে গেলে ভাষার দক্ষতা প্রয়োজন। মমতা তাই এখন আরও ভালোভাবে কথা বলারবিস্তারিত পড়ুন

যে দৃশ্যে নায়িকা নিজেকে ধর্ষিতা মনে করেছিলেন

৪৪ বছর আগের চলচ্চিত্র ‘লাস্ট ট্যাংগো ইন প্যারিস’। মুক্তির পর ছবিটি ব্যাপকভাবে আলোচিত ও সমালোচিত হয়েছিল। এত বছর পর আবারও আলোচনায় এসেছে ছবিটি। হঠাৎ করেই ওই ছবির নায়িকা মারিয়া স্নাইদারের পুরোনো একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হওয়ায় নতুন করে এ আলোচনা। নায়িকা সাক্ষাৎকারটিতে বলেছিলেন, চলচ্চিত্রটির একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে তিনি নিজেকে ধর্ষিতা মনে করেছিলেন। ছবিটির গল্প মধ্যবয়সী এক পুরুষ ও এক তরুণীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। স্ত্রীর আত্মহত্যার পর মার্কিন এইবিস্তারিত পড়ুন

যশোরের এই বাজারের নাম কেন বউ বাজার হলো জানলে অবাক হবেন (ভিডিও)

স্বামীর অপেক্ষায় দিন রাত কেটে যায় স্ত্রীর, পরদিন লাশ হয়ে ফিরলেন স্বামী

স্ত্রীকে ‘একটু আসছি’ বলে রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন জসিম উদ্দিন। স্বামীর অপেক্ষায় দিন গড়িয়ে রাত কেটে যায় স্ত্রীর। কিন্তু তার ফেরা হয়নি। অবশ্য পরদিন জসিম বাড়ি ফিরলেন ঠিকই কিন্তু লাশ হয়ে। কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের তেউরিয়া গ্রামের যুবক জসীম উদ্দিন (২৮)। তিনি ওই গ্রামের মৃত মল্লিক মিয়ার ছেলে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে যায়। সোমবার সকালে বাড়ির পাশে একটি কবরস্থান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।বিস্তারিত পড়ুন

সরকার নির্যাতিত রোহিঙ্গাদের ফিরিয়ে দিচ্ছে কিন্তু ইয়াবা ফেরাচ্ছে নাঃ কাদের

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, সরকার নির্যাতিত রোহিঙ্গাদের ফিরিয়ে দিচ্ছে কিন্তু মিয়ানমার থেকে আসা ইয়াবা ফেরাচ্ছে না। তারা ইয়াবার সাথে আলিঙ্গন করছে। সোমবার বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠে স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, আজকে দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। দেশে কোনো আইন নেই, ন্যায়নীতি নেই, মানুষের জন্য মানুষের মায়া-মহব্বত নেই। এ দুনিয়াতে মায়ের চেয়ে বড়বিস্তারিত পড়ুন

‘আফিফরা ভালো করলে বাংলাদেশেরই লাভ’

মাত্র ১৭ বছরের এক ছিপছিপে তরুণ, কিন্তু কী অসাধারণ নৈপুণ্যের ছাপ রাখলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অভিষেক ম্যাচে। ব্যাটিং শক্তি বাড়াতে দলে নিলেও বল হাতে মাত্র ২১ রান খরচায় পাঁচ উইকেট তুলে নিয়ে রাজশাহী কিংসের জয়ের নায়ক আফিফ হোসেন ধ্রুব। এর মধ্যে ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম বড় নাম ক্রিস গেইলের উইকেটও। অভিষেকেই বল হাতে জাদু দেখানো আফিফে মুগ্ধ সেই ম্যাচের পরাজিত দলের অধিনায়ক তামিম ইকবালও। মঙ্গলবার সন্ধ্যায় এলিমিনেটর ম্যাচে রাজশাহী কিংসেরবিস্তারিত পড়ুন

ফেসবুকে ধর্মীয় উসকানির অভিযোগে হবিগঞ্জে কলেজছাত্র আটক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ছবি ও উস্কানিমূলক মন্তব্য পোস্ট করার অভিযোগে অভিজিৎ দাস (২২) নামের এক কলেজছাত্রকে আটক করেছে হবিগঞ্জের গোয়েন্দা পুলিশ। আটক কলেজছাত্র হবিগঞ্জের শচীন্দ্র ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের ছাত্র। তিনি বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা আশুতোষ দাসের পুত্র। গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, সম্প্রতি নাসিরনগরে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার ঘটনার প্রেক্ষাপটে আটক অভিজিৎ তার ফেসবুক আইডিতে মুসলিম ধর্ম নিয়ে উস্কানিমুলক মন্তব্য ওবিস্তারিত পড়ুন