Archives
now browsing by author
এবার মিয়ানমারের নদীতে কাদার তীরে উল্টে আছে শিশুদের লাশ


মিয়ানমার অংশে নাফ নদীর কাদার তীরে উল্টে আছে শিশুর লাশ। তীরে এ রকম পাওয়া গেছে একাধিক শিশুর লাশ। আজ সোমবার সকালে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর উত্তরাঞ্চলে এসব লাশ উদ্ধার করা হয়। ছবিগুলো প্রকাশ করেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করা সংবাদভিত্তিক ওয়েবসাইট ‘রোহিঙ্গা ভিশন’। ‘আর ভিশন টিভি ডট কম’ নামে ওই সংস্থা ২১ এপ্রিল ২০১২ থেকে কাজ শুরু করে। আর ভিশনে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনীর হত্যাযজ্ঞ ও নির্যাতন থেকে বাঁচতে নৌকায়বিস্তারিত পড়ুন
তামিলনাড়ুর ‘আম্মার’ মৃত্যুর খবর, হাসপাতালের অস্বীকার


ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা মারা গেছেন বলে স্থানীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে। চেন্নাইয়ে তাঁর দলের কেন্দ্রীয় কার্যালয়েও দলীয় পতাকা অর্ধনমিত রাখতে দেখা যাচ্ছে। জয়া টিভিসহ তামিলনাড়ুর অন্তত তিনটি টিভি চ্যানেল সংবাদ দিয়েছে, অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন জয়ললিতা মারা গেছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। তাদের দাবি, চিকিৎসকরা এখনো তাঁকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। তামিলনাড়ুর ছয়বারের মুখ্যমন্ত্রী জয়ললিতার বয়স ৬৮ বছর। নিজের দলের নেতাকর্মী এবং রাজ্যের অনেক মানুষ তাঁকে ‘আম্মা’বিস্তারিত পড়ুন
দেশে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার গৃহীত ব্যবস্থার ফলে দেশে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আজ সংসদে জাসদের সদস্য এ কে এম রেজাউল করিম তানসেনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী বলেন, আইন-শৃংখলা বাহিনী তৎপর থাকায় দেশে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আসাদুজ্জামান খাঁন বলেন, বর্তমান সরকার সার্বিক আইন-শৃংখলা রক্ষার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের মৌলিক ও মানবাধিকার সমুন্নত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তাবিস্তারিত পড়ুন
রোহিঙ্গাদের দায় মিয়ানমারকেই নিতে হবে


বাঙালি জাতি হিসেবে আবেগপ্রবণ আবার একইসঙ্গে আছে তীব্র আবেগ শূন্যতা। মাছি মরতে দেখলে আবেগে চোখের পানি ধরে রাখতে পারেনা আবার চোখের সামনে মানুষ মরতে দেখলেও সাহায্য না করে উল্টা পথে হাঁটা ধরে। ভারসাম্যহীন আবেগ। কোনো এক মহাজাগতিক কারণে আমাদের সেই ভারসাম্যহীন আবেগ জাগাতে এবং আবেগের তীব্রতা বাড়াতে এখন অনুঘটক লাগে। সেই অনুঘটকের নাম- ভিডিও। কোনো ঘটনা বা দুর্ঘটনার কথা শুনলে আমরা অপেক্ষা করি বিষয়টার ভিডিও দেখার জন্য। যতক্ষণ না পর্যন্ত ভিডিওবিস্তারিত পড়ুন
ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় অর্জনকেই বড় করে দেখছেন তামিম


ব্যাটিংয়ে তামিম ইকবাল আর বোলিংয়ে মোহাম্মদ নবি। গ্রুপ পর্ব শেষে চিটাগাং ভাইকিংসের দুই ক্রিকেটারের অবস্থান শীর্ষে। অথচ দল হিসেবে শীর্ষস্থান দখল করতে পারেননি তারা। তাই ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় অর্জনকেই বড় করে দেখছেন অধিনায়ক তামিম ইকবাল। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলনের আগে তামিম বলেন, ‘ব্যক্তিগত অর্জন আমার কাছে কোনো ব্যাপার নয়। যদি দল এগোতে থাকে, সাথে এই বিষয়গুলোও আসে তখন ভালো লাগে। কিন্তু দল যদি না এগোয় আরবিস্তারিত পড়ুন
হারলেও খুশি মনে মেনে নেবেন তামিম


প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় এরপর টানা চার ম্যাচে হার। তখনই গত আসরের অবস্থানের কথা মনে হয়েছিল চিটাগাং ভাইকিংসের! সে আসরে মাত্র ২টি জয় নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে ছিল তারা। তবে এবার আর সে পথে হাঁটেনি দলটি। ঘুরে দাঁড়িয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে চিটাগাং। দল এমন দৃঢ়তা দেখানোয় দারুণ খুশি অধিনায়ক তামিম ইকবাল। তাই পরবর্তীতে দলের ফলাফল যাই হোক হাসি মুখেই মেনে নেবেন বলেও জানান তিনি। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয়বিস্তারিত পড়ুন
খুলনাকে হারিয়েই ফাইনালে উঠতে চায় ঢাকা


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই আসরে শিরোপা ঘরে তুললেও তৃতীয় আসরে এলিমিনেটর ম্যাচে হেরে বাদ পড়ে ঢাকা। এবারের আসরে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকেই প্লে-অফ খেলবে ঢাকা ডায়নামাইটস। মঙ্গলবার সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ঢাকার প্রতিপক্ষ খুলনা টাইটান্স। এই ম্যাচে জিতলেই ফাইনালে উঠে যাবে ঢাকা ঢাকা ডায়নামাইটস। তবে, হারলেও ফাইনালে উঠার জন্য একটি সুযোগ থাকবে তাদের। কিন্তু দ্বিতীয় সুযোগটি নিতে চায় না ঢাকা। খুলনা টাইটান্সকে হারিয়েই ফাইনালে উঠতে চায় তারা। সোমবার ঢাকাবিস্তারিত পড়ুন
যখন জানানোর প্রয়োজন হবে তখন অবশ্যই সবাইকে জানাবো: অভিনেত্রী সারিকা


দেশে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সরিকা। মডেলিং আর অভিনয় দিয়ে খুব অল্প সময়ে সবার নজর কাড়েন তিনি। বেশ ভালোভাবেই দর্শকপ্রিয়তাও পেয়েছিলেন। কিন্তু হঠাৎ গত বছরের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেন। কিন্তু তা বেশিদিন টেকেনি। হঠাৎ শোনা যায় স্বামীর সঙ্গে আর থাকছেন না সারিকা। জানা গেছে, গত নভেম্বর থেকেই স্বামী মাহিম করিমের সঙ্গে থাকছেন না তিনি। সারিকার সংসার ভাঙার খবর ইতোমধ্যে গণমাধ্যমে চলে এসেছে। এ সম্পর্কে তিনি বলেন, ‘দেখুন বিষয়টি একান্তইবিস্তারিত পড়ুন
অবশেষে শিকলবন্দী থেকে মুক্ত হয়েছেন বৃদ্ধা মা


অবশেষে শিকলবন্দী থেকে মুক্ত হয়েছেন বৃদ্ধা মা মীরা দে। তার চিকিৎসার উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় কাউন্সিলর অ্যাডভোকেট দীলিপ চৌধুরী। গত শুক্রবার সন্ধ্যায় তিনি রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের সেই বাড়িটিতে পরিদর্শনে যান। যে বাড়িতে শেকলবন্দী ছিলেন ৬৫ বছর বয়সী বৃদ্ধা মীরা দে। পরিদর্শনের সময় কাউন্সিলর অ্যাডভোকেট দীলিপ চৌধুরীকে পায়ে বাঁধানো শিকলমুক্ত মীরা দে’র ভালো চিকিৎসার উদ্যোগ নেয়ার দাবি জানান স্বজনরা। এসময় তিনি নগদ কিছু অর্থ দেন এবং মীরার ভালো চিকিৎসা গ্রহণের উদ্যোগবিস্তারিত পড়ুন
প্লে-অফ ম্যাচের টিকিটের দাম বেড়েছে প্রায় তিনগুণ


শেষ পর্যায়ে চলে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। গতকাল শেষ হয়েছে লিগ পর্বের খেলা। আর আগামীকাল থেকে শুরু হবে প্লে-অফ পর্বের খেলা। আর এই প্লে-অফ পর্বের টিকেটের দাম বাড়ানো হয়েছে প্রায় তিনগুণ। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। সাউদার্ন স্ট্যান্ড ও নর্দার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৬০০ টাকা। শহীদ মুশতাক স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০বিস্তারিত পড়ুন













