Archives
now browsing by author
আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস


আজ ৩ ডিসেম্বর । বিশ্ব প্রতিবন্ধী দিবস। ১৯৯২ সাল থেকে প্রতিবছর এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের তত্ত্বাবধানে। শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা। বিশ্বজুড়ে প্রতিবন্ধী দিবসের অনুগামিতার পিছনে আছে এক ঘটনাবহুল জীবনস্মৃতি। ১৯৫৮ খ্রিস্টাব্দের মার্চ মাসে বেলজিয়ামে এক সাংঘাতিক খনি দুর্ঘটনায় বহু মানুষ মারা যান। আহত পাঁচ সহস্রাধিক ব্যক্তি চিরজীবনের মতো প্রতিবন্ধী হয়ে পড়েন। তাদের জীবন দুর্বিষহ হয়েবিস্তারিত পড়ুন
হারানো দিনের ছবিতে সুবর্ণা মুস্তাফা


বাংলাদেশের নাট্যাঙ্গনের গুণী শিল্পী সুবর্ণা মুস্তাফার জন্মদিন আজ (২ ডিসেম্বর)। সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে ওঠা সুবর্ণা থিয়েটারে যুক্ত হন স্কুলে পড়ার সময়। ঢাকা থিয়েটারের নাট্যচর্চার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত সুবর্ণা মুস্তাফা। শুরুর দিকে থিয়েটারে যুক্ত থাকলেও পরবর্তী সময়ে টেলিভিশন এবং সিনেমায় অভিনয় করে পেয়েছেন তারকাখ্যাতি। সুবর্ণা মুস্তাফা অভিনীত প্রথম মঞ্চনাটক ঢাকা থিয়েটারের ‘জন্ডিস ও বিবিধ বেলুন’। এ ছাড়াও মঞ্চে তিনি- কীর্তনখোলা, কেরামতমঙ্গল, শকুন্তলা, মুনতাসীর ফ্যান্টাসি, হাত হদাই, বনপাংশুল ও যৈবতী কন্যার মনবিস্তারিত পড়ুন
যেকোনো লঙ্ঘনের জবাব দিতে হবে পূর্ণ শক্তি দিয়ে : পাকিস্তান সেনাপ্রধান


দায়িত্ব নিয়েছেন এই সেদিন। সেনাবাহিনীর জওয়ানদের উদ্দেশ্যে প্রথম ভাষণেই কাশ্মীর প্রসঙ্গ তুলে ভারতকে হুঙ্কার দিলেন নতুন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। রাওয়ালপিন্ডির ১০ কর্পসে যান তিনি। নিয়ন্ত্রণ রেখা বরাবর সামনের সারির সেনাঘাঁটিও পরিদর্শন করেন আজ। সেখানেই জওয়ানদের উদ্দেশ্যে দেয়া ভাষণে বাজওয়া বলেন, নিয়ন্ত্রণ রেখায় ভারতের যেকোনো ধরনের সংঘর্ষবিরতির লঙ্ঘনের সমুচিত জবাব দিতে হবে পূর্ণ শক্তি দিয়ে। এক বিবৃতিতে পাকিস্তান সেনার মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখায়বিস্তারিত পড়ুন
চিন-পাকিস্তানের সীমান্ত ঘেঁষে রেল লাইন তৈরি করছে ভারত


চিন পাকিস্তানকে আরও কোনঠাসা করতে উদ্যোগী হল ভারত। এয়ার সেই কারণে এবার একেবারতে চিন-পাকিস্তানের শরীর ঘেঁষে রেললাইন বসানোর সিদ্ধান্ত নিল ভারত। সম্প্রতি এমনটাই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাজীব গোঁহাই। এক লিখিত জবাবে তিনি জানান, কৌশলগত কারণে চিন, নেপাল ও পাকিস্তান সীমান্তে রেললাইন তৈরির প্রস্তাবটি তুলেছে প্রতিরক্ষামন্ত্রক। সীমান্ত ঘেঁষে এই রেল লাইন তৈরির ক্ষেত্রে মোট ১৪টি কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ লাইন চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে প্রথম দফায় চারটির কাজবিস্তারিত পড়ুন
তালাকনামায় সই না করায় স্বামীর মারধর!


সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়নের গাছাবাড়ীতে তালাকনামায় সই না দেওয়ায় স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। মারধরের শিকার ওই নারীর নাম সোনিয়া খাতুন (৩০)। এরপর স্বামী মনিরুল তাঁকে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজন জানায়, তারা ওই নারীকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। সোনিয়া খাতুনের বাড়ি বগুড়ার শাহজাহানপুর থানার ডোমনপুকুর নতুনপাড়ায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূবিস্তারিত পড়ুন
দয়া করে আর কিছু লিখবেন না: সালমা


ভেঙে গেছে পাঁচ বছরের সংসার। চার বছরের মেয়েকে নিয়ে আলাদা হয়ে গেছেন কণ্ঠশিল্পী সালমা। এরপর গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে তাকে নিয়ে নানা লেখা, কেউ জানাচ্ছে সমবেদনা, কেউ বা আবার চালাচ্ছেন অপপ্রচার, করছেন সমালোচনাও। এসব দেখে ত্যক্ত-বিরক্ত সালমা। জানিয়েছেন এসব নিয়ে আর কিছু না লেখার অনুরোধ। যখন তিনি কিশোরী তখনই বাংলাদেশের বড় তারকার জৌলুশ তার। গানের উন্মুক্ত প্রতিযোগিতায় গণমানুষের ভোট আর নিজের গলার কাজ দেখিয়ে ছিনিয়ে নিয়েছিলেন সাফল্যের মুকুট। তৈরিবিস্তারিত পড়ুন
এবার শ্রীলঙ্কার সামনে বাংলাদেশের মেয়েরা


এশিয়া কাপ টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের লীগ পর্বে আগামীকাল শনিবার নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি। আসরের প্রথম চার ম্যাচের মধ্যে দু’টি জয় পায় বাংলাদেশের মেয়েরা। ভারত ও পাকিস্তানের কাছে লজ্জা নিয়ে হারলেও, নেপাল ও থাইল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে তারা। ফলে ৪ খেলায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছেবিস্তারিত পড়ুন
‘মেয়েদের জন্য কোনো কাজই সহজ নয়’


ক্যানসারে ভুগে যখন স্বামী মারা গেলেন, হঠাৎ এক কঠিন বাস্তবতার মুখোমুখি হলেন তনুজা রহমান মায়া। দুটি ছোট ছোট ছেলে মেয়ে। কী করবেন, কোথায় যাবেন, কীভাবে সংসার চালাবেন। কিন্তু কারও ওপর নির্ভর না করে নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। আগে শখের বশে হস্তশিল্পের কাজ করতেন, সেটাকেই ব্যবসা হিসেবে দাঁড় করানোর চেষ্টায় নামলেন। তাঁর হস্তশিল্পের কারখানায় এখন কাজ করেন দেড় হাজারের বেশি শ্রমিক। বিবিসির বিশেষ অনুষ্ঠানমালা ‘শত নারী’তে তাঁর জীবন সংগ্রাম আরবিস্তারিত পড়ুন
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টায় ৩০ হাজার টাকা জরিমানা


মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় এক কিশোরী ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এনামুল কবিরাজ নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় মাতব্বরা। ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। উপজেলার গোপারপুর এলাকার দক্ষিণ গোপালপুর গ্রামের স্কুলপড়–য়া ওই কিশোরী মেয়েকে পৌর এলাকার মিনাজদী গ্রামের মজিবর কবিরাজের ছেলে এনামুল কবিরাজ প্রথমে মোবাইল ফোনে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় মঙ্গলবার রাতে ওই কিশোরীরবিস্তারিত পড়ুন
জানেন অতিরিক্ত মেদ যৌন হরমোনকে কমিয়ে দেয়!!


অতিরিক্ত ওজন জানেন আপনার যৌন জীবনে ডেকে আনতে পারে মারাত্মক অশান্তি? অতিরিক্ত মেদের কারনে একেবারে নষ্ট হয়ে যেতে পারে যৌন স্বাস্থ্য। মহিলা-পুরুষ সবারই যৌন স্বাস্থ্যে নানান রকম মানসিক ও শারীরিক সমস্যা দেখা দেয় অতিরিক্ত ওজনের কারণে। ফলে বিবাহিত জীবনে দেখা দেয় নানান রকম সমস্যা ও অশান্তি। অতিরক্ত ওজনের কারনে সৃষ্ট যৌন সমস্যা গুলোর সমাধান হল মেদ কমানো। কারণ ওজন যত বাড়তে থাকে সমস্যাও তত জটিল হতে থাকে। তাই যৌন স্বাস্থ্য ভালোবিস্তারিত পড়ুন













