Archives
now browsing by author
‘বেশি খাওয়া কম নড়া’র চড়া মূল্য দেবে মানবজাতি: স্টিফেন হকিং


নড়াচড়ার ক্ষমতা নেই স্টিফেন হকিংয়ের। তবে যে ক্ষমতায় তিনি সবাইকে ছাড়িয়ে গেছেন তা হলো ‘চিন্তা’। মহাজাগতিক বিভিন্ন রহস্য নিয়েই তার নিরন্তর ভাবনা। ভাবেন মানবজাতিকে নিয়েও। সে ভাবনা থেকেই এবার একটি ভিডিওতে মানবজাতির জন্য হুঁশিয়ারী বাক্য উচ্চারণ করলেন তিনি। সে হুঁশিয়ারীর বিষয়বস্তু হলো- ‘স্থুলতা’। স্টিফেন মনে করেন, মাত্রাতিরিক্ত খাওয়া এবং সে তুলনায় শারিরীক পরিশ্রম না করা মানবজাতিকে নিয়ে যাবে ধ্বংসের কিনারে। স্টিফেন হকিং তার সর্বশেষ বক্তব্যে আশঙ্কা প্রকাশ করেন যে, ‘স্থুলতা’ পৃথিবীতেবিস্তারিত পড়ুন
‘৮ মিনিট’-এর ভুল বোঝাবুঝি! তাতেই তোলপাড় মমতার বিমান নিয়ে?
মমতার বিমান-বিভ্রাট নিয়ে এদিনই একটি বিবৃতি জারি করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ। ঘটনার জন্য কার্যত কলকাতা বিমানবন্দরের এটিসি-কেই দায়ী করেছে ইন্ডিগো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান-বিভ্রাট নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি। বুধবারই তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, পটনা থেকে কলকাতাগামী ইন্ডোগো বিমানের জ্বালানি ফুরিয়ে এসেছিল। বার বার চালক সেকথা এটিসি-কে জানানোর পরেও বিমানটিকে প্রায় চল্লিশ মিনিট আকাশে চক্কর কাটতে বাধ্য করা হয়। এদিন রাজ্যসভায় এই ইস্যুতে কার্যত একজোট হয়ে যান বিরোধীরা। অভিযোগ, নোটবাতিলের বিরোধিতা করাতেইবিস্তারিত পড়ুন
রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে
মিয়ানমারের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল করেছে মালয়েশিয়া


মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে দেশটির অনূর্ধ্ব-২২ দলের সঙ্গে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি ম্যাচ বাতিল করেছে মালয়েশিয়া। মালয়েশিয়া ফুটবল দলের এক মুখপাত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতনকে কেন্দ্র করে প্রীতি ম্যাচ বাতিলের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। নাম প্রকাশ না করে ওই মুখপাত্র আরো বলেন, মালয়শিয়া একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়টি নিয়ে মিয়ানমারের প্রতি মালয়েশিয়ার বিরূপ ধারণার সৃষ্টি হয়েছে। মিয়ানমারের রাখাইনবিস্তারিত পড়ুন
দুর্নীতির অভিযোগ সত্য নয়, আদালতকে খালেদা জিয়া
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দুর্নীতির অভিযোগ সত্য নয় বলে আদালতকে জানালেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে আত্মপক্ষ সমর্থনে এ কথা বলেন বিএনপির প্রধান। খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তাঁর বিরুদ্ধে ৩২ জন সাক্ষীর সাক্ষ্য আদালতে পড়ে শোনান বিচারক। এরপর আদালত খালেদা জিয়ার কাছে জানতে চান এসব অভিযোগ সঠিক কি না? জবাবে খালেদা জিয়া বলেন, এসব অভিযোগ সত্যবিস্তারিত পড়ুন
মাধুরী দীক্ষিতের দেহরক্ষীর চরিত্রে মোশাররফ করিম


বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের দেহরক্ষী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম পরিচালিত ‘সিতারা’ সিনেমায় ঘটবে এই ঘটনা। এই ছবিতে রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করছেন কলকাতার কৌশিক সেন। সাহিত্যিক আবুল বাশারের গল্প থেকে নির্মিত সিনেমার নাম ‘সিতারা’। ছবিটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক আশিস কুমার রায়। বাংলাদেশের সীমান্তে চোরাচালান নিয়ে সিতারা সিনেমার কাহিনী। আগামী জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এলাকার তিস্তার পাড়ে সীমান্ত এলাকায় সিতারা ছবিটির শ্যুটিং শুরু হবে। ছবিটির নাম ভূমিকায়বিস্তারিত পড়ুন
দুই সপ্তাহ আগে এই বিমানেই চেপে এসেছিলেন মেসিরা


কলম্বিয়ায় বিমান দুর্ঘটনা গোটা ফুটবলবিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। ব্রাজ়িলের চ্যাপেকোয়েন্স FC দলের অধিকাংশ ফুটবলারই এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মাত্র দু’সপ্তাহ আগের ঘটনা। গোটা আর্জেন্টিনা দলকে নিয়ে এই বিমানটিতে চেপে এসেছিলেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। প্রসঙ্গত, বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে কলম্বিয়ার বিরুদ্ধে খেলতে গিয়েছিল আর্জেন্টিনা দল। এই ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছিল নীল-সাদা ব্রিগেড। ওই ম্যাচে একটি দুর্দান্ত ফ্রি কিকের সাহায্যে প্রথম গোলের দরজা খুলে দিয়েছিলেন মেসি। মেসি একথা জানতেন না যেবিস্তারিত পড়ুন
বিমানমন্ত্রী হিসেবে নৈতিক দায়িত্ব আমার: মেনন


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অদক্ষতাকে দায়ী করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তবে মন্ত্রী হিসেবে নিজের দায় আছে কিনা এমন প্রশ্নের জবাবে মেনন বলেন, বিমানমন্ত্রী হিসেবে নৈতিক দায়িত্ব আমার। কিন্তু যে অপারেশনাল বিষয় আছে সেগুলো আমার দায়িত্বের মধ্যে পড়ে না। কিন্তু তারপরও বিমানমন্ত্রী হিসেবে হজের সময়ও আমি দুঃখ প্রকাশ করেছি। গতকালও দুঃখ প্রকাশ করেছি। দায়িত্ব নিচ্ছি আমি। সংসদেও সেই কথাইবিস্তারিত পড়ুন
দৌলতপুরে ২টি পৃথক অভিযানে বিদেশী অস্ত্র, গুলি,ম্যাগজিন ফেন্সিডিলসহ দুইজন আটক


মোঃ শহিদুল ইসলাম সোহাগ: কুষ্টিয়ার দৌলতপুর থানা এলাকা থেকে গতকাল রাত দশটার সময় দুটি পৃথক পুলিশি অভিযানে অস্ত্র গুলি ম্যাগজিনসহ ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। জানা যায়, বুধবার রাত ১০টার সময় দৌলতপুর থানা পুলিশ কর্তৃক ডিউটি পরিচালনা করাকালীন সময়ে ১টি বিদেশী পিস্তল ৩ রাউন্ড গুলি ২ টি ম্যাগজিন সহ ছোটজংলী তেবাড়ীয়া নাটোর জেলার হাবিল খন্দকার এর ছেলে জজ মিয়া এবং ২০ বোতল ফেন্সিডিলসহ কাজীপুর গ্রামের গাংনী থানা মেহেরপুর জেলার লিয়াকত আলীর ছেলেবিস্তারিত পড়ুন
সৈয়দপুরে জোরপুর্বক নিজ মেয়ের বাল্য বিয়ে দেয়ায় সেই বাবার ১৫ দিনের জেল।।


মহিনুল ইসলাম সুজন,জেলা ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ- নীলফামারীর সৈয়দপুরে এক ৭ম শ্রেণীর পড়ুয়া নাবালিকা মেয়েকে জোরপূর্বক বাল্যবিয়ের দেওয়ার অপরাধে নাবালিকা মেয়েটির বাবা নবিউল ইসলাম কালাকে (৫০)কে ভ্রাম্যমান আদালতে ১৫ দিনে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জঙ্গী এই দন্ডাদেশ দেন। রায়ের পর পুলিশ তাকে নীলফামারী কারাগারে পাঠিয়েছে বলে জানা গেছে। > জানা গেছে, সৈয়দপুর উপজেলার ১ নম্বর উপজেলার কামারপুকুর ইউনিয়নেরবিস্তারিত পড়ুন
জলঢাকায় ল্যাম্বের শো প্রকল্পের কর্মীদের মাঝে বাইসাইকেল বিতরন।


মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ- নীলফামারীর জলঢাকায় কমিউনিটি হেলথ ওয়ার্কারদের মাঝে বাইসাইকেল বিতরন করা হয়। বুধবার দুপুরে ল্যাম্বের শো প্রকল্পের আওতায় প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় জলঢাকা কমিউনিটি লার্নিং সেন্টার প্রাঙ্গণে কিশোরগন্জ, ডিমলা ও জলঢাকা তিন উপজেলার ১৯২ জন স্বাস্হ্যকর্মীর মাঝে বাইসাইকেল বিতরন করা হয়। এসময় উপস্হিত ছিলেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ঢাকার ফাইন্যান্স ম্যানেজার ( বাজেট এন্ড রিপোর্ট) অরুপ কুমার পাল, ফাইন্যান্স ষ্পেশালিষ্ট ( বাজেট এন্ড রিপোর্ট) সন্জয় কুমার ঘোষ ওবিস্তারিত পড়ুন













