Archives
now browsing by author
শফিক রেহমান নয়, মাহমুদুর রহমানকেই দেখতে গেলেন খালেদা জিয়া
বিএনপিপন্থী ও সিনিয়র সাংবাদিক শফিক রেহমানকে অসুস্থ অবস্থায় দেখতে না গেলেও এক সময়কার আমলা ও পরবর্তীতে সম্পাদক মাহমুদুর রহমানকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার রাতে গুলশানের ইউনাইটেড হাসপাতালে গিয়ে মাহমুদুর রহমানের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন খালেদা। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বুধবার রাত ১০টার দিকে ইউনাইটেড হাসপাতালে মাহমুদুর রহমানকে দেখতে যান খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে দলের অন্য নেতারাও ছিলেন। এসময়বিস্তারিত পড়ুন
এ কেমন রোগ!


আসহাবে কাহাফের কথা মনে আছে। পূর্বযুগে সাতজন যুবক যারা নিজেদের ঈমান রক্ষার জন্য একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন, তাদের ‘আসহাবে কাহাফ’ বা ‘গুহাবাসী যুবক’ বলা হয়। পবিত্র কোরআনে সুরা কাহাফের শুরুর দিকে তাদের ঘটনা বর্ণনা করা হয়েছে এবং এই ঘটনা থেকেই সুরাটির নামকরণ করা হয়েছে। আসহাবে কাহাফের বিশেষ দিক হলো, এই সাত যুবক স্বৈরাচারী, মূর্তিপূজক শাসকের হাত থেকে বাঁচার জন্য নিজ দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় একটি গুহায় আশ্রয় নিয়েছিল। ক্লান্তবিস্তারিত পড়ুন
‘বাইরের কিছু কুচক্রী আমাদের শিল্প নষ্ট করছে’


ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনাল অর্গানাইজেশন (এফটিপিও)। দেশের টেলিভিশন মিডিয়ার শিল্পী ও কলাকুশলীদের সম্মিলিত একটি প্লাটফর্ম। ‘শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই’- এই স্লোগান নিয়ে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মাঠে নেমেছে এই সংগঠনটি। গতকাল বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে মিলিত হয় শত শত টেলিভিশন শিল্পী ও কলাকুশলী। এ অন্দোলন নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। এ প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই’ এই স্লোগান নিয়ে আমরা মাঠে নেমেছি। শিল্প এবংবিস্তারিত পড়ুন
মওদুদের বিরুদ্ধে নাইকো মামলার কার্যক্রম স্থগিত


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দায়েরকৃত নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম আট সপ্তাহ স্থগিত করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে ব্যারিস্টার মওদুদ আহমদ নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান শুনানি করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে নাইকো নিয়ে সালিশি মামলা চলার কারণে শুধু মওদুদ আহমদের ক্ষেত্রে বিচারিক আদালতেবিস্তারিত পড়ুন
১৩০০ সন্তানের পিতা ৮৭ বছর বয়সী এক পোস্টম্যান
এক নয়, দুই নয় গুণে গুণে ১৩০০ সন্তানের পিতা একজন! এ-ও কি সম্ভব? অথচ কুরুরাজ বিচিত্রবীর্যের জ্যেষ্ঠ পুত্র ধৃতরাষ্ট্রের ১০১ সন্তানের কথা শুনলে আমাদের কিন্তু বিস্ময়ের ঘোর যেন কাটতেই চায় না। আর সেখানে ১৩০০ সন্তান! হ্যাঁ, ‘এইসময়’ কিন্তু এমনই খবর দিয়েছে তাদের এক প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, অশীতিপর ১৩০০ সন্তানের বাবা! সংখ্যাটা আরও বেশিসংখ্যকও হতে পারে। তবে, ১৩০০ জনের বাবা যে তিনিই, ডিএনএ টেস্টে তা প্রমাণিত। ভদ্রলোক নিজে তা অস্বীকারও করেননি।বিস্তারিত পড়ুন
জঙ্গিরা ঘিরে ফেলেছে, ফোন দিয়েও শেষ কথা হলো না স্ত্রীর সঙ্গে
‘অঙ তেই থাংথং লিয়া। অনি বাগবি সুরিয়াইদি…।’ বাংলায় অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায়, আমরা আর বাঁচব না। আমাদের জন্য প্রার্থনা করো। এটাই ছিল টেলিফোনে শেষ কথা কাশ্মীরে শহিদ হওয়া ত্রিপুরার সেনা জওয়ান চিত্তরঞ্জন দেববর্মার। নাগরোটায় সেনাঘাঁটিতে বুলেটবিদ্ধ হয়ে তিনি স্ত্রী নমিতাকে ফোন করেছিলেন। কিন্তু কথা বলা হয়নি। স্ত্রী কাছে না থাকায় ফোন রিসিভ করেছিলেন বড় বোন রঞ্জনী। তাই তার সঙ্গেই কথা হয়। তখনও গুলির লড়াই চলছিল জম্মু–শ্রীনগর সড়কে নাগরোটায় ভারতীয় সেনারবিস্তারিত পড়ুন
বাংলাদেশ সীমান্তে টহল উঠিয়ে স্মার্ট বেড়া চালু করছে ভারত


বাংলাদেশ সীমান্ত থেকে টহল উঠিয়ে নিচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দেশটির সীমান্তরক্ষী বাহিনীর প্রধান কে কে শর্মা বলেছেন, বিএসএফের টহল উঠিয়ে নিয়ে আগামী বছরের শেষের দিকে ভারত-বাংলাদেশ সীমান্তে স্মার্ট বেড়া চালু করা হবে। কে কে শর্মা বলেছেন, সীমান্তে নতুন এই পরিকল্পনা বাস্তবায়নে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা করছেন। ওই পরিকল্পনার ফলে নিয়মিত সেনা টহল থেকে স্বয়ংক্রিয় স্মার্ট সিস্টেম চালু হবে। বিএসএফের নতুন এই ব্যবস্থা পাক সীমান্তেও চালু করা হবে বলে বিএসএফবিস্তারিত পড়ুন
ইলেক্ট্রনিকস পণ্য নয়, এবার ভিক্ষুক তৈরি করছে চীন!


এতদিন চীনের তৈরি নানা ইলেক্ট্রনিকস পণ্য রফতানি হতো বিশ্বের বিভিন্ন দেশে। কিন্তু এবার সুস্থ মানুষের হাত-পা ভেঙে তাদের ভিক্ষুক বানিয়ে মালয়েশিয়ায় পাচার করছে চীনের একটি অপরাধী চক্র। অবাক হলেও নিষ্ঠুর এ ঘটনা ঘটছে। অপহরণের পর শিশুদের হাত-পা ভেঙে তাদের দিয়ে ভিক্ষা করাচ্ছে ওই অপরাধী চক্রটি। চক্রটি অপহরণ করা শিশুদের হাত-পা ভেঙে বিকলাঙ্গ বানিয়ে তাদেরদিয়ে ভিক্ষাবৃত্তি করতে বাধ্য করাচ্ছে। আর অপহৃত শিশুদের মধ্যে যাদের বয়স তুলনামূলক বেশি তাদের টুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় পাঠিয়েবিস্তারিত পড়ুন
পাথরে মিলছে ফ্রি ওয়াইফাই, বিশ্বজুড়ে হৈ চৈ


কে কলিযুগের ‘পরশ পাথর’ বললেও ভুল বলা হবে না। তবে এর ছোঁয়াতেই সব সোনা হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু এই পাথরের অদ্ভুত কাজ মানুষকেও অবাক করে। জার্মানির এক মিউজিয়ামে রাখা অদ্ভুত এই পাথরের কাজ নিয়ে সোশ্যাল মিডিয়াগুলোতে বেশ হইচই পড়ে গিয়েছে। কী রয়েছে ওই পাথরে? দেড় টন ওজনের ওই পাথরটি মিউজিয়ামের বাইরে রাখা রয়েছে। ওই পাথরের সামনে গিয়ে আগুন জ্বালালেই ওয়াইফাই সিগন্যাল চালু হয়ে যায়। শুনে অবাক লাগলেওবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী নিরাপদে দেশে ফেরায় কৃতজ্ঞতা প্রকাশ


প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদে দেশে ফেরায় আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিমান বোর্ডের সাবেক পরিচালক, এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহ-সভাপতি আবুল কাশেম আহমেদ। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ইঞ্জিন ত্রুটিপূর্ণ থাকা সত্ত্বেও হাঙ্গেরির বুদাপেস্টের আন্তর্জাতিক সম্মেলনে পৌঁছতে পেরেছেন। আবার সফরসঙ্গীও নিরাপদে ফিরে এসেছেন। তাই সর্বশক্তিমান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মহান নেত্রী শেখ হাসিনার জন্য যার যার অবস্থান থেকে দোয়াবিস্তারিত পড়ুন













