Archives
now browsing by author
এখনো পর্যন্ত গলছে না আইভী-শামীম সম্পর্কের বরফ, দূরত্ব বাড়ছেই


দলের শীর্ষ পর্যায় থেকে হস্তক্ষেপের পরও স্বাভাবিক হয়নি নারায়ণগঞ্জ আওয়ামী লীগের পরিচিত দুই প্রতিদ্বন্দ্বী শামীম ওসমান ও ডা. সেলিনা হায়াৎ আইভীর সম্পর্ক। এখনো চলছেন তাদের মতো করেই। এ দুই নেতার চিরবৈরী সম্পর্কের অবসান ঘটাতে শীর্ষনেতাদের দফায়-দফায় বৈঠকও অব্যাহত রয়েছে। তারপরও সম্পর্কের বরফ গলছে না। অবশ্য আওয়ামী লীগের নীতিনির্ধারকরা আশাবাদী শামীম ওসমান দলীয় প্রার্থী আইভীকে জেতাতে মাঠে নামবেন। এবং কাজ করবেন নৌকা প্রতীকের পক্ষে। নারায়ণগঞ্জের রাজনীতিতে শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভীরবিস্তারিত পড়ুন
গণপদত্যাগের আশংকা
আইভীর বক্তব্যে আওয়ামী লীগে ক্ষোভের আগুন


অনৈক্যের ছাইচাপা আগুন শেষ পর্যন্ত ক্ষোভের দাবানলে পরিণত হতে চলেছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের তৃণমূলে। প্রয়াত ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য একেএম সামসুজ্জোহা সম্পর্কে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর বিরূপ মন্তব্যে ক্ষুব্ধ হয়ে নেতাকর্মীরা শেষ পর্যন্ত ‘গণপদত্যাগ’র সিদ্ধান্তে যেতে পারেন বলেও শোনা যাচ্ছে। সূত্র বলছে, শুধু সিটি কর্পোরেশন এলাকাধীন ২৭টি ওয়ার্ড নয়, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, সোনারগাঁসহ অন্যান্য সাংগঠনিক থানা এবং জেলা আওয়ামী লীগের নেতারাও বিষয়টি নিয়ে চরমভাবেবিস্তারিত পড়ুন
মুত্যুর মুখে ঢলে পড়ার আগে ফুটবলাররা কেউ নাচছিলেন, কেউ মজেছিলেন সেলফিতে (ভিডিও)


গতকাল মঙ্গলবারই কোপা সুদামেরিকানা কাপের ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল। প্রতিপক্ষ কলম্বিয়ার ক্লাব অ্যাটলেটিকো ন্যাশনাল। এজন্য অনুশীলনে অনেক ঘাম ঝরিয়েছিল চূড়ান্ত একাদশ। কিন্তু, শেষ পর্যন্ত আর মাঠে নামা হলো না অ্যালান রাসেল, মার্সেলোরা। মাঝ আকাশেই ভেঙে পড়ল ব্রাজিলিয়ান ক্লাব চ্যাপেকোয়েন্স এফসি-র চাটার্ড বিমানটি। মুত্যুর মুখে ঢলে পড়লেন ফুটবলার ও সাংবাদিকসহ ৭৬ জন। ব্রাজ়িলের দক্ষিণাঞ্চলের ছোট শহর চাপেকো। সেখান থেকেই চ্যাপেকোয়েন্স এফসি ক্লাবটি ল্যাতিন আমেরিকার কোন ক্লাব ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠে এসেছিল।বিস্তারিত পড়ুন
বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু করেছে সরকার : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার দেশে বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু করেছে। তিনি বলেন, আমাদের দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান, শীর্ষ নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতৃবৃন্দের বিরুদ্ধে সরকার ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, কারাগারে আটক করে রাখছে এবং স্বাভাবিক রাজনৈতিক যে কার্য্ক্রম তা থেকে তাদেরকে বিরত রাখা হচ্ছে। আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন মামলায় তারেক রহমানের জামিন বাতিলে প্রসঙ্গে বিএনপির মহাসচিব এই অভিযোগ করেন। তিনি বলেন, আমরাবিস্তারিত পড়ুন
মৃত মুক্তিযোদ্ধার ব্যাংক ঋণ পরিশোধ করলেন প্রতিবেশী


নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী গ্রামের মরহুম মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের ব্যাংক ঋণ পরিশোধ করলেন মো. হাবিবুর রহমান নামে এক প্রতিবেশী। গত ২৭ নভেম্বর বাংলাদেশ কৃষি ব্যাংক কালিয়া শাখায় গিয়ে তিনি এই ঋণ পরিশোধ করেছেন। ১৯৯৩ সালে বাংলাদেশ কৃষি ব্যাংক কালিয়া শাখা থেকে মাত্র ৫ হাজার টাকা কৃষি ঋণ নেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। এর কিছুদিন পরেই তিনি মারা যান। এরপর সংসারে অভাবের কারণে তার ছেলেমেয়েরা আর সেই ঋণ পরিশোধ করতে পারেননি। ইতোমধ্যে সেইবিস্তারিত পড়ুন
টস হেরে ফিল্ডিংয়ে মাশরাফির কুমিল্লা


বিপিএলে আজকের দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস। সন্ধ্যা ৫.৪৫টায় শুরু হয়েছে ম্যাচটি। যা মিরপুর থেকে সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন ও সনি সিক্স। টস নামক ভাগ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। তিনি অবশ্য ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে ফিল্ডিং করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৯ ম্যাচের ৫টিতে জিতে রাজশাহীয় কিংস রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। অন্যদিকে ৯ ম্যাচের ২টিতে জিতে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছেবিস্তারিত পড়ুন
তরুণদের রক্ষা করতেই সাব্বিরদের বড় শাস্তি


গত কয়েকদিন ধরেই নানা রকম বিতর্কে ছেয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সানোয়ার-জুপিটার ঘোশ কাণ্ডের পর সানোয়ার-জুপিটার কাণ্ডের পর শাহজাদ-সাব্বিরের জরিমানা। এর রেশ কাটতে না কাটতেই চরমতম অনৈতিকতার সাথে শৃঙ্খলাভঙ্গের কারণে বড় ধরনের শাস্তির সম্মুখীন হন সাব্বির রহমান ও আল-আমিন হোসেন। মূলতঃ শৃঙ্খলাভঙ্গের কারণেই বিপিএলে তাদের মূল পারিশ্রমিকের বড় অংশ জরিমানা করা হয়েছে বলে জানান বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। একই সঙ্গে আগামীতে তরুণ ক্রিকেটাররা যাতে এ ধরনেরবিস্তারিত পড়ুন
আবারও বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ আরাফাত সানির


গত ২৮ নভেম্বর রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচের ১৯তম ওভারের প্রথম বলটি নিয়েই যতো প্রশ্ন আম্পায়ারদের। ম্যাচ শেষে রেফারির কাছে দেয়া রিপোর্টে আম্পায়াররা জানান, ওই ম্যাচে আরাফাত সানির একটি ডেলিভারি তাদের কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। বিপিএলে যেহেতু বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পরও সেই বোলারের নিষিদ্ধ হওয়ার কোনো আইন নেই। সেটা একটা দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার পর। তাই আরাফাত সানির এ আসরে বোলিং করা নিয়ে সংশয় নেই। তবে আরাফাত সানির বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ারবিস্তারিত পড়ুন
বিমান দুঘর্টনার আগমুহূর্তের ছবি প্রকাশ করে মেসির টুইট


কলম্বিয়ায় সোমবার মধ্যরাতে প্লেন দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিয়েছে একদল ফুটবলারের। ব্রাজিলের চ্যাপেকুয়েন্সা রিয়াল নামের ক্লাবটির তরুণ ফুটবলারেরা একটি আঞ্চলিক টুর্নামেন্টের ফাইনাল খেলতে ওই বিমানে করে যাচ্ছিলেন। জাতীয় দলের তারকা খ্যাতি না পেলেও এসব তরুণেরা তো ফুটবল খেলতেন। আর তাই তাদের প্রয়াণে কেঁদে উঠেছে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিও মেসির মন। ক্লাব কিংবা জাতীয় দলের সতীর্থ না হলেও এসব খেলোয়ারদের কারো কারো সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যোগাযোগও ছিল। দুর্ঘটনার সংবাদের পর টুইটারেবিস্তারিত পড়ুন
সাগরে ঘূর্ণিঝড় ‘নাদা’, ২ নম্বর সতর্ক সংকেত


বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘নাদা’র সৃষ্টি হয়েছে। এজন্য সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে দ্রুত ঘূর্ণিঝড় ‘নাদা’য় পরিণত হয়েছে। এটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি বুধবার বেলা ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৭১৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকেবিস্তারিত পড়ুন













